Skip to content

خالد بن زيد بن كليب بن ثعلبة

الإسم

খালিদ ইবনে যাইদ ইবনে কুলাইব ইবনে ছা‘লাবাহ

اسم الشهرة

আবু আইয়ূব আনসারী রাদিয়াল্লাহু ‘আনহু

نبذة مختصرة

খালিদ ইবনে যাইদ ইবনে কুলাইব ইবনে ছা‘লাবাহ, আবু আইয়ূব আল-আনসারী। তিনি বনু নাজ্জার গোত্রের অন্তর্ভুক্ত এবং একজন সম্মানিত সাহাবী। তিনি আকাবাহ, বদর, উহুদ, খন্দকসহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি অত্যন্ত সাহসী, ধৈর্যশীল এবং জিহাদ ও যুদ্ধের প্রতি আগ্রহী ছিলেন। তিনি বনু উমাইয়ার সময় পর্যন্ত বেঁচে ছিলেন এবং মদীনায় বসবাস করতেন। এরপর তিনি সিরিয়াতে গমন করেন। যখন ইয়াযিদ তার পিতা মু‘আবিয়াহ (রাদি) এর সময়ে কুস্তুনতুনিয়াতে অভিযানে বের হন, তখন তিনি তার সাথে যোদ্ধা হিসেবে যোগ দেন এবং তিনি অনেক ঘটনায় উপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়েন, তখন তিনি তাকে নিয়ে শত্রুর ভূমিতে প্রবেশ করতে অসীয়ত করেন। অতঃপর যখন তিনি মারা যান, তখন তাকে কুস্তুনতুনিয়ার দূর্গ-মূলে ৫২ হিজরীতে দাফন করা হয়।

المراجع

আরও ... (1)
الثقات لابن حبان (3/ 102)، معرفة الصحابة لابن منده (ص: 453)، معرفة الصحابة لأبي نعيم (2/ 933)، الاستيعاب في معرفة الأصحاب (2/ 424)، تهذيب التهذيب (3/90)، الأعلام للزركلي (2/295).