أم حرام بنت مِلْحان بن خالد الأنصارية
الإسم
উম্মু হারাম বিনতে মিলহান ইবনে খালিদ আল-আনসারিয়্যাহ
اسم الشهرة
উম্মু হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু ‘আনহা
نبذة مختصرة
উম্মু হারাম বিনতে মিলহান ইবনে খালিদ ইবনে যাইদ ইবনে হারাম ইবনে জুনদুব আল-আনসারিয়্যাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি উম্মু হারাম হতে বর্ণনা করেছেন -তিনি আনাসের খালা ছিলেন-, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন, যখন তিনি জেগে উঠলেন তখন তিনি হাসছিলেন, তারপর বললেন: “আমার উম্মতের এমন কিছু লোককে আমার সামনে উপস্থিত করা হল যারা এই নীল সমুদ্রে আরোহণ করেছে, যেমন বাদশাহ সিংহাসনে আরোহণ করে।” তিনি বলেন: তখন আমি বললাম: হে আল্লাহর রাসূল! আপনি দু‘আ করুন, আল্লাহ যেন আমাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। এরপর তিনি আবার ঘুম থেকে উঠে হাসতে লাগলেন। আমি বললাম আপনি হাসলেন কেন? তিনি বললেন, “আমার উম্মতের এমন কিছু লোককে আমার সামনে উপস্থিত করা হল যারা এই নীল সমুদ্রে আরোহণ করেছে, যেমন বাদশাহ সিংহাসনে আরোহণ করে।” তিনি বলেন: তখন আমি বললাম: হে আল্লাহর রাসূল! আপনি দু‘আ করুন, আল্লাহ যেন আমাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। তখন তিনি বললেন: “তুমি তাদের মধ্যে অগ্রভাগে রয়েছ।” আনাস বলেছেন: এরপর তিনি উবাদা ইবনু সামিতকে বিবাহ করেন। তিনি তাকে তার সাথে নিয়ে হিজরী ২৭ সালে অভিযানে বের হলেন, যখন তিনি সমুদ্র পার হলেন আর তার বাহনে উঠলেন, তখন তিনি বাহন (উট) থেকে পড়ে মারা যান।