Skip to content

حاطب بن أبي بلتعة اللخمي

الإسم

হাতিব ইবনে আবী বালতা‘আহ আল-লাখমী

اسم الشهرة

হাতিব ইবনে আবী বালতা‘আহ রাদিয়াল্লাহু আনহু

نبذة مختصرة

হাতিব ইবনে আবী বালতা‘আহ ইবনে আমর ইবনে উমাইর ইবনে সালামাহ আল-লাখমী, তিনি বনু আসাদ ইবনে আব্দুল উযযার মিত্র ছিলেন। মুহাদ্দিসগণ তার বদরে উপস্থিত হওয়া সম্পর্কে একমত পোষণ করেছেন। হাদীসে এসেছে, হাতিব ইবনে আবী বালতা‘আহর এক দাস এসে অভিযোগ করে বললেন: হে আল্লাহর রাসূল! হাতিব অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। তিনি বললেন: “না; কারণ সে বদর ও হুদাইবিয়্যাহতে অংশগ্রহণ করেছে।” হাতিব বলেছিলেন: আল্লাহর কসম! আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত আল্লাহর ব্যাপারে কোন সন্দেহ প্রকাশ করিনি, তবে আমি একজন দরিদ্র মানুষ। মক্কাতে আমার সন্তান ও ভাইয়েরা রয়েছে। একথা তিনি তার পক্ষ থেকে ওযর স্বরূপ বলছিলেন, মক্কাবাসীদের কাছে তার পত্র প্রদানের কারণে, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যুদ্ধ করবেন বলে তিনি সংবাদ দিয়েছিলেন। এ ব্যাপারেই আল্লাহ এই আয়াত নাযিল করেছেন: (يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِياءَ) যার অর্থ- “হে ঈমানদারগণ! তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না।” তিনি ৩০ হিজরীতে মৃত্যুবরণ করেন।

المراجع

আরও ... (1)
الطبقات الكبرى (3/ 84) الاستيعاب في معرفة الأصحاب (1/ 312) تاريخ الإسلام (2/ 183) الأعلام للزركلي (2/ 159)