Skip to content

অযুর ফরযগুলো কী এবং এগুলোর সংখ্যা কতটি?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س5: ما هي فرائض الوضوء، وعددها؟

প্রশ্ন ৫: অযুর ফরয কী এবং এদের সংখ্যা কতটি?

প্রশ্ন ৫: অযুর ফরযগুলো কী এবং এগুলোর সংখ্যা কতটি?

الجواب

ج:هي التي لا يصح وضوء المسلم إذا ترك واحدة منها.

  1. غسل الوجه، ومنه المضمضة والاستنشاق.
  2. غسل اليدين إلى المرفقين.
  3. مسح الرأس ومنه الأذنين.
  4. غسل الرجلين إلى الكعبين.
  5. الترتيب بين الأعضاء، بأن يغسل الوجه، ثم اليدين، ثم مسح الرأس، ثم غسل الرجلين.

قال تعالى:

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قُمۡتُمۡ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغۡسِلُواْ وُجُوهَكُمۡ وَأَيۡدِيَكُمۡ إِلَى ٱلۡمَرَافِقِ وَٱمۡسَحُواْ بِرُءُوسِكُمۡ وَأَرۡجُلَكُمۡ إِلَى ٱلۡكَعۡبَيۡنِۚ﴾

[المائدة: ٦].

  1. الموالاة: وهي الوضوء في وقت متواصل، دون فاصل من الوقت حتى تجف الأعضاء من الماء.

كأن يتوضأ نصف وضوء، ويكمل في وقت آخر، فلا يصح وضُوؤُه.

لحديث:

«أن النبي صلى الله عليه وسلم رأى رجلًا يصلي وفي ظهر قدمه لمعة قدر الدرهم، لم يصبها الماء، فأمره النبي صلى الله عليه وسلم أن يعيد الوضوء والصلاة»

رواه أبو داود.

উত্তর: যে কাজগুলোর কোন একটি বাদ গেলে একজন মুসলিমের অযু শুদ্ধ হয় না।

১. মুখ ধোয়া, কুলি করা এবং নাকে পানি দেওয়াও এর অন্তর্ভুক্ত।

২. দুই হাত কনুই পর্যন্ত ধোয়া।

৩. মাথা মাসেহ করা, কান এর অন্তর্ভুক্ত।

৪. টাখনু পর্যন্ত দুই পা ধোয়া।

৫. অঙ্গসমূহের ধারাবাহিকতা রক্ষা করা, যেমন: মুখ ধোয়া, তারপর দুইহাত, তারপর মাথা মাসেহ করা এবং তারপর দুই পা ধোয়া।

৬. নিরবিচ্ছিন্নতা বজায় রাখা: অযুর ক্ষেত্রে এটি হচ্ছে কোন ধরণের বিচ্ছিন্নতা ছাড়া লাগাতার সময়ের মধ্যে সম্পাদন করা, যাতে অঙ্গসমূহ পানি থেকে শুকিয়ে না যায়।

  • যেমন: কোন এক সময়ে অর্ধেক অযু করা, আর অন্য সময়ে তা পূর্ণ করা। এতে উক্ত ব্যক্তির অযু সঠিক হবে না।

উত্তর: যেগুলোর কোন একটি বাদ গেলে একজন মুসলিমের অযু শুদ্ধ হয় না।

১. মুখমন্ডল ধৌত করা, এর অন্তর্ভুক্ত হল, কুলি করা ও নাকে পানি গ্রহণ করা।

৩. মাথা মাসেহ করা ও দুই কান এর অন্তর্ভুক্ত।

৪.দুই টাখনু পর্যন্ত দুই পা ধোয়া।

৫. অঙ্গসমূহের মাঝে ধারাবাহিকতা রক্ষা করা, যেমন: মুখ ধোয়া, তারপর দুইহাত, তারপর মাথা মাসেহ করা এবং তারপর দুই পা ধোয়া।

আল্লাহ তা‘আলা বলেছেন:

“হে মুমিনগণ! যখন তোমরা সালাতের জন্য দাঁড়াতে চাও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও, তোমাদের মাথাগুলো মাসেহ কর এবং পাগুলো টাখনু পর্যন্ত ধুয়ে নাও।”

[সূরা আল-মায়েদা, আয়াত: ৬]

৬. অবিচ্ছিন্নতা বজায় রাখা: অযুর ক্ষেত্রে এটি হচ্ছে কোন ধরণের বিচ্ছিন্নতা ছাড়া লাগাতার সময়ের মধ্যে সম্পাদন করা, যাতে অঙ্গসমূহ থেকে পানি শুকিয়ে না যায়।

যেমন: কোন এক সময়ে অর্ধেক অযু করা, আর অন্য সময়ে তা পূর্ণ করা। এতে উক্ত ব্যক্তির অযু সঠিক হবে না।

দলীল এই হাদীস:

“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে সালাত আদায় করতে দেখলেন, এ অবস্থায় যে তার পায়ের পাতার ওপর এক দিরহাম পরিমাণ শুকনা ছিল যাতে পানি পৌঁছেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওযূ এবং সালাত দুটোই পুনরায় আদায় করতে বললেন।”

এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।