আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আত কারা?
- التصنيف الشرعي
- العقيدةأهل السنة والجماعةخصائص أهل السنة والجماعة
- الباب / الفصل
- قسم العقيدة
السؤال
س42: من هم أهل السنة والجماعة؟
প্রশ্ন ৪২: আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আত কারা?
الجواب
ج:هم من كان على مثل ما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه في القول والعمل والاعتقاد.
- وسموا أهل السنة: لاتباعهم سنة النبي صلى الله عليه وسلم، وترك الابتداع.
- والجماعة: لأنهم اجتمعوا على الحق ولم يتفرقوا فيه.
- قال عليه الصلاة والسلام:
«إن بني إسرائيل تفرقت على ثنتين وسبعين ملة، وتفترق أمتي على ثلاث وسبعين ملة، كلهم في النار، إلا ملة واحدة». قالوا: ومن هي يا رسول الله ؟ قال: «ما أنا عليه وأصحابي»
رواه الترمذي.
উত্তর: তারা হচ্ছেন, কথা, কাজ ও আকীদাহর (বিশ্বাসের) দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ যার ওপর ছিলেন, তারা তার উপরেই থাকেন।
তাদের আহলুস সুন্নাহ নামকরণ করা হয়; কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করেন এবং বিদ‘আতকে পরিহার করেন।
ওয়াল জামা‘আহ: কেননা তারা হকের উপর একত্রিত এবং তাতে পরষ্পর আলাদা হননি।
- তাদের আহলুস সুন্নাহ নামকরণ করা হয়; কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করেন এবং বিদ‘আতকে পরিহার করেন।
- নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন:
“নিশ্চয় বনী ইসরাঈল বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত তিহাত্তরটি দলে বিভক্ত হবে। তাদের সবাই জাহান্নামী হবে, শুধু একটি দল ছাড়া।” সাহাবীগণ বললেন: হে আল্লাহর রাসূল! সে দলটি কারা? তিনি বললেন: “আমি ও আমার সাহাবীগণ যার উপরে রয়েছি।”
এটি তিরমিযী বর্ণনা করেছেন।