Skip to content

নবী সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদের সম্পর্কে বলেছেন: “তাদেরকে কেবল মু’মিনরাই ভালোবাসে এবং তাদের প্রতি কেবল মুনাফিকেই বিদ্বেষ রাখে। যে ব্যক্তি তাদেরকে ভালোবাসবে, আল্লাহও তাকে ভালোবাসবেন। আর যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ রাখবে, আল্লাহও তার প্রতি বিদ্বেষ রাখবেন।”

আল-বারা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত:

নবী সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদের সম্পর্কে বলেছেন: “তাদেরকে কেবল মু’মিনরাই ভালোবাসে এবং তাদের প্রতি কেবল মুনাফিকেই বিদ্বেষ রাখে। যে ব্যক্তি তাদেরকে ভালোবাসবে, আল্লাহও তাকে ভালোবাসবেন। আর যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ রাখবে, আল্লাহও তার প্রতি বিদ্বেষ রাখবেন।”

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ فِي الْأَنْصَارِ: «لَا يُحِبُّهُمْ إِلَّا مُؤْمِنٌ، وَلَا يُبْغِضُهُمْ إِلَّا مُنَافِقٌ، مَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ اللهُ وَمَنْ أَبْغَضَهُمْ أَبْغَضَهُ اللهُ».

সহীহ বুখারী ও মুসলিম
সহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন যে, মদীনাবাসী আনসারদের ভালোবাসা পরিপূর্ণ ঈমানের আলামত। এর কারণ তারা ইসলাম, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতায়, মুসলিমদেরকে আশ্রয় প্রদানে এবং তাদের জান ও মাল আল্লাহর পথে ব্যয়ে অগ্রগামী ছিলেন। তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা মুনাফিকের আলামত। অতঃপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন , যে ব্যক্তি আনসার সাহাবীদেরকে ভালোবাসবে, আল্লাহও তাকে ভালোবাসবেন। আর যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ রাখবে, আল্লাহও তার প্রতি বিদ্বেষ রাখবেন।

শব্দার্থ

...:

হাদীসের কতিপয় শিক্ষা

এতে আনসারী সাহাবীদের ফযীলত বর্ণিত হয়েছে। তাদেরকে ভালোবাসা ঈমানের আলামত এবং নিফাকী থেকে মুক্তির প্রমাণ ।

আল্লাহর ওলীদের ভালোবাসা এবং তাদেরকে সহযোগিতা করা বান্দাহর জন্যে আল্লাহর ভালোবাসা প্রাপ্তির একটি কারণ।

প্রাথমিক প্রথম ইসলাম গ্রহণকারীদের মর্যাদা বর্ণিত হয়েছে।

সম্পাদক

সহীহ বুখারী (5/ 32) (3783).

সহীহ মুসলিম (1/ 85) (75).

আরও ... (9)

بهجة الناظرين شرح رياض الصالحين.

لسليم الهلالي (1/ 447).

تطريز رياض الصالحين.

لفيصل آل مبارك (ص257).

كنوز رياض الصالحين.

لمجموعة من الباحثين (6/ 258).

شرح النووي على مسلم (2/ 63).

نزهة المتقين شرح رياض الصالحين.

مجموعة من الباحثين (1/ 350).