Skip to content

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোন এক যুদ্ধে জনৈক মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায়। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা ও শিশুদের হত্যা করতে নিষেধ করেন।

আব্দুল্লাহ ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত:

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোন এক যুদ্ধে জনৈক মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায়। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা ও শিশুদের হত্যা করতে নিষেধ করেন।

أَنَّ امْرَأَةً وُجِدَتْ فِي بَعْضِ مَغَازِي النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْتُولَةً، فَأَنْكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلَ النِّسَاءِ وَالصِّبْيَانِ.

সহীহ বুখারী ও মুসলিম
সহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে একজন নিহত নারীকে দেখলেন। তখন তিনি নারী ও ছোট বালক যারা সাবালক হয়নি তাদের হত্যা করাকে নিষিদ্ধ করলেন।

হাদীসের কতিপয় শিক্ষা

নারী ও বালক এবং যারা তাদের মত দুর্বল অবস্থাপন্ন যেমন অতি বৃদ্ধ ও পাদরি যারা যুদ্ধ করে না , এমনকি তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে পরামর্শদাতা ও সাহায্যকারীও নয়,তাদেরকে হত্যা করা হবে না। এ ছাড়া অন্যদের কে হত্যা করা হবে।

নারী ও বাচ্চাদের হত্যা করা নিষেধ; কারণ তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে না, প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্য হলো শুধু বিরোধী যোদ্ধাদের শক্তিকে ভেঙ্গে ফেলা, যাতে হকের দাওয়াত সবার নিকট পৌঁছে যায়।

এখানে যুদ্ধ ও লড়াইতেও নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের দয়ার বহিঃপ্রকাশ ঘটেছে।

সম্পাদক

সহীহ বুখারী (4/ 61) (3014).

সহীহ মুসলিম (3/ 1364) (1744).

আরও ... (4)

الإلمام بشرح عمدة الأحكام.

لإسماعيل الأنصاري (2/ 189).

تيسير العلام شرح عمدة الأحكام.

للبسام (ص746).