جندب بن جنادة بن سفيان بن عبيد الغفاري
الإسم
জুনদুব ইবনে জুনাদাহ ইবনে সু্ফইয়ান ইবনে উবাইদ আল-গিফারী
اسم الشهرة
আবূ যার আল-গিফারী রাদিয়াল্লাহু ‘আনহু
نبذة مختصرة
আবূ যার আল-গিফারী, জুনদুব ইবনে জুনাদাহ। এটিই তার নামের ব্যাপারে প্রসিদ্ধ মত। তিনি একজন সম্মানিত সাহাবী। তিনি প্রথম যুগেই ইসলাম গ্রহণ করেন। বলা হয়ে থাকে: তিনি ইসলাম গ্রহণে চতুর্থ বা পঞ্চম ব্যক্তি। তিনিই প্রথম ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের অভিবাদনে অভিবাদন জানান। তিনি মক্কাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কথা শুনে সেখানেই ইসলাম গ্রহণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন: “তুমি তোমার কওমের কাছে ফিরে যেয়ে তাদেরকে সংবাদ দিতে থাক, যতক্ষণ না আমার আদেশ তোমার কাছে পৌঁছায়।” তখন তিনি বললেন: আমি তাদের মাঝে চিৎকার করে বলব। তারপর তিনি বের হয়ে মসজিদে আসলেন আর উচ্চস্বরে ঘোষণা করলেন: أشهد أن لا إله إلا اللَّه وأن محمدًا عبده ورسوله তথা আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন প্রকৃত ইলাহ নেই, আর মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল। তখন লোকেরা তার কাছে ছুটে এসে তাকে প্রহার শুরু করল এমনকি তাকে মেরে মাটিতে শুইয়ে দিল। আবু যার উপস্থিত থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েই শুরু করতেন, আর তিনি অনুপস্থিত থাকলে তার খোঁজ করতেন। তিনি ৩২ হিজরীতে মৃত্যুবরণ করেন।