أويس بن عامر بن جزء بن مالك القرني
الإسم
উয়াইস ইবনে আমির ইবনে জায ইবনে মালিক আল-কারানী
اسم الشهرة
উয়াইস আল-কারানী
نبذة مختصرة
আবূ আমর উয়াইস ইবনে আমির ইবনে জায ইবনে মালিক আল-কারানী। তিনি নেতৃস্থানীয় তাবেয়ীদের মধ্যে একজন সম্মানিত তাবেয়ী ছিলেন। অত্যন্ত ধার্মিক ও ইবাদাতগুজারদের অন্যতম ছিলেন। তিনি মূলত ইয়ামেনের অধিবাসী ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা প্রাপ্ত হলেও তাকে দেখেননি। পরবর্তীতে উমার রাদিয়াল্লাহু আনহুর কাছে আগমন করেন এবং তারপর তিনি কূফাতে বসবাস শুরু করেন। এটা প্রমাণিত যে, তিনি একজন শ্রেষ্ঠ তাবেয়ী। যেমন আসীর ইবনে জাবির হতে প্রমাণিত হয়েছে যে, তিনি বলেছেন: উমার রাদিয়ল্লাহু আনহুর কাছে যখন ইয়ামানীদের সাহায্যকারী দলগুলো উপস্থিত হত -তারা হচ্ছে: যুদ্ধের ময়দানে মুসলমানদের সেনাবাহিনীকে যারা বর্ধিত করত- তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করতেন: “তোমাদের মধ্যে কি উয়াইস ইবনে আমির রয়েছে?” তারপর যখন উয়াইস আসলেন, তিনি বললেন: আপনিই উয়াইস ইবনে আমির? তিনি বললেন: জ্বী। তখন তিনি জিজ্ঞাসা করলেন: “আপনি আরবের মুরাদ গোত্রের আর তারপর ‘কারান’ গোত্র থেকে? তিনি বললেন: জ্বী। তিনি জিজ্ঞাসা করলেন: আপনার কি কুষ্ঠরোগ হয়েছিল আর তা পরে এক দিরহাম বাদে সেরে গিয়েছিল? তিনি বললেন: জ্বী। তিনি জিজ্ঞাসা করলেন: আপনার কি মা আছেন? তিনি বললেন: জ্বী। তখন উমার রা. বললেন: আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “ইয়ামেনের সাহায্যকারী দলের সাথে তোমাদের কাছে উয়াইস ইবনে আমির আসবে। সে হবে মুরাদ গোত্র হতে, এরপর ‘কারান’ গোত্র হতে। সে কুষ্ঠরোগে আক্রান্ত হবেو পরবর্তীতেতে এক দিরহাম পরিমাণ স্থান ব্যতীত সেরে উঠবে। তার মাতা জীবিত থাকবে, আর সে তার অনুগত হবে। সে যদি আল্লাহর নামে কসম করে, তাহলে আল্লাহ তা অবশ্যই পূরণ করবেন। যদি তুমি পার যে, সে তোমার জন্য ইস্তেগফার করবে, তবে তাই কর।” [উমার রা. বললেন:] কাজেই আমার জন্য ইস্তিগফার করুন। তখন তিনি তার জন্য ইস্তিগফার করলেন। উমার রা. জিজ্ঞাসা করলেন: আপনি এখন কোথায় যাবেন? তিনি বললেন: কূফা। তিনি বললেন: আমি কি সেখানের গভর্ণরের কাছে আপনার ব্যাপারে লিখে দেব না? তিনি বললেন: আমি বরং সাধারণ মানুষের সাথে থাকাকেই পছন্দ করি। রাবী বলেন: পরবর্তী বছরে তাদের অভিজাত লোকেদের মাঝে এক লোক হজ্ব করতে এসে উমার রা. এর সাথে তার দেখা হল। তখন তিনি তাকে উয়াইস সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে বলল: আমি তাকে রিক্ত ও দরিদ্র অবস্থায় রেখে এসেছি। তিনি বললেন: আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, তিনি বলেছেন: “ইয়ামেনের সাহায্যকারী দলের সাথে তোমাদের কাছে উয়াইস ইবনে আমির আসবে। সে হবে মুরাদ গোত্র হতে, এরপর ‘কারান’ গোত্র হতে। সে কুষ্ঠরোগে আক্রান্ত হবে পরবর্তীতেতে এক দিরহাম পরিমাণ স্থান ব্যতীত সেরে উঠবে। তার মাতা জীবিত থাকবে, আর সে তার অনুগত হবে। সে যদি আল্লাহর নামে কসম করে, তাহলে আল্লাহ তা অবশ্যই পূরণ করবেন। যদি তোমরা পার যে, সে তোমাদের জন্য ইস্তেগফার করবে, তবে তাই কর।” পরবর্তীতে ঐ ব্যক্তি উয়াইসের কাছে এসে বললেন: আমার জন্য ইস্তিগফার করুন। তিনি বললেন: আপনি তো পূণ্যবান সফর থেকে সবেমাত্র আগমন করেছেন; কাজেই আপনি আমার জন্য ইস্তিগফার করুন। সে বলল: আপনি আমার জন্য ইস্তিগফার করুন। উয়াইস বললেন: আপনি সবেমাত্রই পূণ্যবান সফর থেকে আগমন করেছেন, আপনি আমার জন্য ইস্তিগফার করুন। অতঃপর তিনি প্রশ্ন করলেন, আপনি কি উমার রাদিয়াল্লাহু ‘আনহুর সাক্ষাত পেয়েছেন? সে বলল: জ্বী। তখন তিনি তার জন্য ইস্তিগফার করলেন। তখন লোকেরা তার মর্যাদার ব্যাপারে অবগত হল। এরপর তিনি অন্য দিকে চলে গেলেন। আসীর বলেন: আমি তাকে একটি ডোরাকাটা চাদর পরিয়ে দিলাম। অতপর কোন লোক যখন তাকে দেখতো তখন বলতো: উয়াইসের নিকট এ চাদরটি কোথা হতে আসলো? তিনি ৩৭ হিজরীতে মৃত্যু বরণ করেন।