البراء بن عازب بن الحارث الخزرجي
الإسم
বারা ইবনে আযিব ইবনুল হারিছ আল-খাযরাজী
اسم الشهرة
বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুমা
نبذة مختصرة
তিনি হচ্ছেন: আবূ উমারাহ, বা আবূ আমর, বা আবূ তুফাইল বারা ইবনে আযিব ইবনুল হারিছ আল-খাযরাজী। তিনি একজন সম্মানিত সাহাবী। তিনি নিজের ব্যাপারে বলেছেন: বদরের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং ইবনু উমারকে ছোটদের মধ্যে গণ্য করে ফেরত দিযেছিলেন। আর তাই তিনি বদরের যুদ্ধে উপস্থিত হতে পারেননি। তার থেকে বর্ণিত হয়েছে যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চৌদ্দটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অন্য বর্ণনায় এসেছে: পনেরটি। তিনি আল্লাহর রাসূলের কাছ থেকে অনেকগুলো হাদীস বর্ণনা করেছেন। এছাড়াও তিনি তার পিতা হতে, আবূ বকর হতে, উমার হতে এবং অন্যান্য বড় সাহাবীদের থেকে হাদীস বর্ণনা করেছেন। তিনি ৭১ হিজরীতে মৃত্যুবরণ করেন।