Skip to content

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূতে দু’বার দু’বার করে ধুয়েছেন।

আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত:

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূতে দু’বার দু’বার করে ধুয়েছেন।

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ.

এটি বুখারী বর্ণনা করেছেন।
সহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সময় যখন উযূ করতেন, উযূর অঙ্গসমূহ হতে প্রত্যেক অঙ্গকে দু’বার করে ধুতেন—কুলি করা ও নাকে পানি দেওয়া চেহারার অন্তর্ভুক্ত—, এবং দুই হাত ও দুই পা দুইবার (ধুতেন)।

শব্দার্থ

...:

হাদীসের কতিপয় শিক্ষা

অঙ্গসমূহ ধোয়ার ক্ষেত্রে ওয়াজিব হলো একবার। আর যা বেশী হবে তা মুস্তাবাহ।

কখনো কখনো অঙ্গগুলো দুইবার দুইবার ধৌত করা বৈধ।

মাথা মাসেহ করার ক্ষেত্রে বৈধ হলো একবার।

সম্পাদক

সহীহ বুখারী (1/ 43) (158).

আরও ... (1)

إرشاد الساري لشرح صحيح البخاري (1/ 244).