ভূমিকা সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজগতের রব। সালাত ও সালাম বর্ষিত হোক সেই ব্যক্তির ওপর, যিনি বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, এবং তার পরিবারবর্গ, সাহাবীগণ ও কিয়ামত পর্যন্ত যারা তার সুন্নাত অনুসরণ করে ও তার পথনির্দেশ গ্রহণ করে- তাদের সকলের ওপর। অতঃপর: এটি একটি সংক্ষিপ্ত পুস্তিকা, যাতে যিলহজের প্রথম দশ দিনের ফযীলত সম্পর্কিত মুসলিমদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এটি দুই পবিত্র হারামের পুরুষ ও নারী যিয়ারতকারীদের জন্য সংকলন করেছি, যাতে তারা তাদের দ্বীনের বিষয়গুলো সম্পর্কে জ্ঞান ও গভীর উপলব্ধি অর্জন করতে পারেন। আমরা মহিমান্বিত ও করুণাময় আল্লাহর নিকট…
Language: lang_bn
Prepared by: বিভিন্ন ভাষায় ইসলামী বিষয়বস্তু সম্পর্কিত সংস্থার একাডেমিক কমিটি
সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজগতের রব।
সালাত ও সালাম বর্ষিত হোক সেই ব্যক্তির ওপর, যিনি বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, এবং তার পরিবারবর্গ, সাহাবীগণ ও কিয়ামত পর্যন্ত যারা তার সুন্নাত অনুসরণ করে ও তার পথনির্দেশ গ্রহণ করে- তাদের সকলের ওপর। অতঃপর:
এটি একটি সংক্ষিপ্ত পুস্তিকা, যাতে যিলহজের প্রথম দশ দিনের ফযীলত সম্পর্কিত মুসলিমদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এটি দুই পবিত্র হারামের পুরুষ ও নারী যিয়ারতকারীদের জন্য সংকলন করেছি, যাতে তারা তাদের দ্বীনের বিষয়গুলো সম্পর্কে জ্ঞান ও গভীর উপলব্ধি অর্জন করতে পারেন। আমরা মহিমান্বিত ও করুণাময় আল্লাহর নিকট আশা করি- তিনি যেন এর দ্বারা উপকৃত করেন, এটিকে সৎকর্ম হিসেবে কবুল করেন এবং তা যেন একমাত্র তাঁরই সন্তুষ্টির উদ্দেশ্যে হয়; নিশ্চয় তিনিই সর্বোত্তম প্রার্থিত সত্তা এবং সবচেয়ে আশার স্থান।
বিভিন্ন ভাষায় ইসলামী বিষয়বস্তু সম্পর্কিত সংস্থার একাডেমিক কমিটি
যিলহজের প্রথম দশকের ফযীলত:
যিলহজ মাসের প্রথম দশ দিনের অনেক ফযীলত রয়েছে। মহান আল্লাহ তাঁর কিতাবে এটি স্পষ্ট করে দিয়েছেন। আর তাঁর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতে তা স্পষ্ট করেছেন। মনে রাখবে, এগুলো হলো সেই দিন যার নামে মহান আল্লাহ তাঁর কিতাবে শপথ করে বলেছেন:“শপথ ফজরের*শপথ দশ রাতের।”[আল-ফাজর, আয়াত: ১-২]এগুলো হলো যিলহজের দশ দিন, যেমনটি ইবনু আব্বাস, ইবনু জুবায়ের, মুজাহিদ, ইবনু কাসির, ইবনুল কাইয়িম এবং পূর্ববর্তী ও পরবর্তী একাধিক মনীষী বলেছেন।[১][১] তাফসীর ইবনে কাসীর (৪/১০৬), এবং যাদুল মাআদ (১/৫৬)।
এই দিনগুলিতে নেক আমল করা আল্লাহ তা‘আলার পথে জিহাদের চেয়েও উত্তম। কেননা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার হাদীসে এসেছে, তিনি বলেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:“এমন কোন দিন নাই যাতে নেক আমল করা আল্লাহর নিকট এ দিনগুলো অর্থাৎ যিলহজ্জ মাসের দশ দিনের নেক আমল অপেক্ষা অধিক প্রিয়। লোকেরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! আল্লাহর পথে জিহাদও নয়? তিনি বললেনঃ “না, আল্লাহর পথে জিহাদও নয়। তবে যে ব্যক্তি তার জান-মাল নিয়ে জিহাদে বের হয় এবং কোনো একটি নিয়েও ফিরে না আসে তার কথা স্বতন্ত্র”[২]।[২] সহীহ বুখারী, তিরমিযী; হাদীসের শব্দ তিরমিযী হতে গৃহীত।
যিলহজের প্রথম দশকের আমলের ফযীলতসমূহ:
১. হজ্জ ও ওমরাহ পালন করা, যা এই দশকের শ্রেষ্ঠ আমলগুলির একটি। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:“যে ব্যক্তি হজ পালন করল এবং (তাতে) কোনো অশ্লীল কাজ করল না ও পাপাচার করল না, সে ঠিক ঐ দিনকার মত (নিষ্পাপ হয়ে) বাড়ি ফিরবে, যেদিন তার মা তাকে প্রসব করেছিল”।সহীহ মুসলিমে বর্ণিত শব্দে রয়েছে:"যে ব্যক্তি এই ঘরে আসে এবং অশ্লীল কথা বলে না বা পাপ করে না, সে ব্যক্তি ঠিক ঐ দিনকার মত (নিষ্পাপ হয়ে) বাড়ি ফিরবে, যেদিন তার মা তাকে প্রসব করেছিল”। [৩]তার এই বাণী: (যে কেউ এই ঘরে আসল) হজ্জ ও ওমরা উভয়কে শামিল করে -আলহামদুলিল্লাহ-। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:“এক উমরাহ থেকে অপর উমরাহ তার মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফফারাহ স্বরূপ। আর মাবরুর হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছু নয় [৪]।”[৩] সহীহ বুখারী ও মুসলিম।[৪] সহীহ বুখারী ও মুসলিম।
২. এ দশকের নয় দিনব্যাপী অথবা যতটা সম্ভব সিয়াম রাখা; কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:“আল্লাহর নিকট এ দিনগুলো -অর্থাৎ যিলহজের প্রথম দশদিন- অপেক্ষা আর কোনো দিনের নেক আমল অধিক প্রিয় নয়”।সিয়াম হলো সর্বশ্রেষ্ঠ নেক আমলের মধ্যে একটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আহ্বান ও উৎসাহিত করেছেন। তার একটি বাণী হলো:“যে কোন বান্দা আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করবে, তার বিনিময়ে আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে অবস্থান করাবেন [৫]।”[৫] সহীহ বুখারী ও মুসলিম।
৩. কুরবানীর দিন এবং তাশরিকের দিনগুলিতে কুরবানী করা জায়েয। প্রমাণিত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:"দু’ শিং বিশিষ্ট সাদা-কালো চিত্রা রং এর দুটি দুম্বা নিজ হাতে যবেহ করেন। তিনি ’বিসমিল্লাহি’ পড়েন, “আল্লাহু আকবার” বলেন এবং (যবাহকালে) তার পা দিয়ে সে দুটির ঘাড় চেপে রাখেন। [৬]।[৬] সহীহ বুখারী, মুসলিম।
আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:“কুরবানীর দিন রক্ত প্রবাহিত করা (কুরবানী করা) অপেক্ষা আল্লাহর নিকট অধিক প্রিয় মানুষের কোন আমল হয় না। কিয়ামতের দিন এর শিং লোম ও পায়ের ক্ষুর সব সহ উপস্থিত হবে। এর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌছে যায়। সুতরাং স্বাচ্ছন্দ্য হৃদয়ে তোমরা তা করবে”[৭]।[৭] তিরমিযী।
আর যখন যিলহজের দশকটি শুরু হবে; তখন যে ব্যক্তি কুরবানী করতে চায়, তার চুল ও চামড়া কাটা থেকে বিরত থাকা উচিত। কেননা উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহার হাদীসে এসেছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:“যদি তোমরা যিলহজ্জ মাসের চাঁদ দেখো এবং তোমাদের কেউ কুরবানী করতে চায়, তাহলে সে যেন তার চুল ও নখ না কাটে।”অন্য শব্দে রয়েছে:"...সে যেন কুরবানী না দেওয়া পর্যন্ত তার চুল বা নখ থেকে কিছু না কাটে" [৮]।[৮] সহীহ মুসলিম।
৪. যিলহজের এই দশ দিন এবং তাশরীকের দিনগুলোতে ‘তাকবীর’, ‘তাহলীল’ ও ‘যিকির’ করা। কেননা, আবদুল্লাহ ইবনু উমর (রাদিয়াল্লাহু ‘আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:“আল্লাহ্র নিকট এই দশ দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ ও তাঁর নিকট অধিক প্রিয় এমন কোনো দিনের আমল নেই। অতএব, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি ‘তাহলীল’ (لَا إِلٰهَ إِلَّا اللَّهُ), ‘তাকবীর’ (اللَّهُ أَكْبَرُ), এবং ‘তাহমীদ’ (الْـحَمْدُ لِلَّهِ) পাঠ করো।" [৯]।[৯] আহমাদ।
তাকবীর দুই প্রকার, যেমন:
প্রথম প্রকার: সাধারণ তাকবীর, যা সালাত শেষে পাঠ করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং, এটা সর্বাবস্থায় জায়েয।
ঈদুল আযহার সময় সাধারণ তাকবীর পাঠ যিলহজ মাসের প্রথম দশকের প্রথম দিন থেকে তাশরিকের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকে: সর্বদা, দিনে ও রাতে, রাস্তায়, বাজারে, মসজিদে, বাড়িতে এবং সর্বত্র যেখানে আল্লাহ তাআলার যিকির করা জায়েয সেখানেই যিকির করবে।
দ্বিতীয় প্রকার: সুনির্দিষ্ট তাকবীর: এটি ঈদুল আযহার সময়ে সেই তাকবীর যা বিশেষ করে সালাত শেষে পাঠ করার সাথে সম্পৃক্ত। এর সময়সীমা ও পদ্ধতি নিম্নরূপ:
প্রথমত: আরাফার দিনে ফজরের সালাতের পর থেকে সুনির্দিষ্ট তাকবীর শুরু হয় এবং তাশরিকের তৃতীয় দিনে আসরের সালাতের পর শেষ হয়। এটি যে হাজী না তার জন্য; আর হাজীর ক্ষেত্রে সুনির্দিষ্ট তাকবীর কুরবানীর দিন দুপুর থেকে শুরু হয়।
দ্বিতীয়ত: তাকবীরের পদ্ধতি বা বিবরণ: উচ্চারণ: “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ”, অর্থ: “আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নেই, আল্লাহ মহান, আল্লাহ মহান এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই” [১০]।[১০] দেখনু: আল-মুগনী, ইবনু কুদামাহ (৩/২৯০), আশ-শারহুল কাবীর মা‘আল মুকনি‘ ওয়াল ইনসাফ (৫/৩৮০)
৫. যারা হজ্জ করতে যায়নি তারা ঈদের সালাত পড়তে আগ্রহী হবে, আগেভাগে পৌঁছাবে এবং খুতবা শুনবে। এটি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নির্দশন। এর গুরুত্বের কারণে মহিলাদের এতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি কুমারী ও ঋতুমতী নারীদেরও। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা সূত্রে বর্ণিত, তিনি বলেন:“আমাদের আদেশ দেওয়া হতো যেন আমরা ঈদের দিন বের হই, এমনকি কুমারী মেয়েদেরকেও অন্দর মহল হতে বের করতাম এবং ঋতুমতী মেয়েদেরকেও। তারা পুরুষদের পিছনে থাকতো এবং তাদের তাকবীরের সাথে তাকবীর বলতো, তাদের দু‘আর সাথে দু‘আ করত- সে দিনের বরকত ওপবিত্রতা তারা আশা করত”।অন্য শব্দে রয়েছে:"এবং তিনি ঋতুবতী মহিলাদেরকে মুসলিমদের সালাতের স্থান থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন" [১১]।[১১] সহীহ বুখারী, মুসলিম।
৬. নফল ইবাদাতের অন্তর্ভুক্ত বেশি বেশি নেক আমল করা— যেমন: নফল নামাজ, সদকা প্রদান, কুরআন তিলাওয়াত, ভালো কাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা, প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং অন্যান্য সৎকর্মসমূহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে বলেছেন:“এমন কোন দিন নাই যাতে নেক আমল করা আল্লাহর নিকট এ দিনগুলো অর্থাৎ যিলহজ্জ মাসের দশ দিনের নেক আমল অপেক্ষা অধিক প্রিয়। লোকেরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! আল্লাহর পথে জিহাদও নয়? তিনি বললেনঃ “না, আল্লাহর পথে জিহাদও নয়। তবে যে ব্যক্তি তার জান-মাল নিয়ে জিহাদে বের হয় এবং কোনো একটি নিয়েও ফিরে না আসে তার কথা স্বতন্ত্র”[১২]।[১২] সহীহ বুখারী, তিরমিযী; হাদীসের শব্দ তিরমিযী হতে গৃহীত।
আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে যা শিখিয়েছেন তা দ্বারা উপকৃত করেন এবং আমাদের এমন জ্ঞান দান করেন যা আমাদের উপকারে আসে। নিশ্চয়ই তিনি দয়াশীল ও মহান দাতা। আর আল্লাহ অফুরন্ত সালাত ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ এবং তার পরিবারবর্গের ওপর।
ইমাম মুহাম্মাদ ইবন আব্দুল ওয়াহ্হাব অধ্যায়: ইসলাম গ্রহণ করা ওয়াজিব। আল্লাহ তা‘আলার বাণী: “আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দীন গ্রহণ করতে চাইলে তা কখনো তার পক্ষ থেকে কবুল করা হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।” [১] [আলে-ইমরান : ৮৫] আর আল্লাহ তা‘আলার বাণী: “আর এ পথই আমার সরল পথ। কাজেই তোমরা এর অনুসরণ কর এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করবে।” [২] [আল-আন‘আম : ১৫৩] [১] সূরা আলে ইমরান: আয়াত : ৮৫। [২] সূরা আল-আন‘আম : ১৫৩। মুজাহিদ বলেন: ‘সুবুল অর্থ: বিদ‘আত ও সন্দেহসমূহ। ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি…
সকল প্রসংশা আল্লাহর জন্য আর সালাত ও সালাম তাঁর রাসূলের ওপর। অতঃপর: বান্দা যেসব উপায় দ্বারা তার রবের নৈকট্য হাসিল করে তার মধ্যে সবচেয়ে বড় উপায় দু‘আ। এটি বান্দার স্বীয় রবের সামনে বিনয়ী হওয়া, নিজের দূর্বলতা ও মুখাপেক্ষীতা স্বীকার করা ও স্বীয় মনিবের সামনে নিজের চরম বিনয়াবনতা প্রকাশ করার দলিল। আর তার রবের সাহায্য ও নির্দেশনা ছাড়া তার কোনো শক্তি ও অবলম্বন নেই। এ কারণে যে দু‘আ ত্যাগ করে মহান আল্লাহ তাকে স্বীয় বাণীতে অহংকারী বলে বিশেষিত করেছেন: “আর তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দিবো। নিশ্চয় যারা অহঙ্কার বশতঃ আমার ইবাদাত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায়…
ইমাম মুহাম্মাদ ইবনু আব্দুল ওয়াহহাব: দাওয়াত ও জীবনচরিত
11 ভাষা
ইমাম মুহাম্মাদ ইবনু আব্দুল ওয়াহহাব: দাওয়াত ও জীবনচরিত
লেখক: শাইখ আব্দুল আযীয ইবনু আব্দুল্লাহ ইবন বায সকল প্রশংসা বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। আল্লাহ তাঁর বান্দা, রাসূল, তাঁর সৃষ্টিকূলের সর্বোৎকৃষ্ট মানব আমাদের নেতা ও ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবার পরিজন, সাহাবীগণ ও যারা তাদেরকে ভালোবাসেন তাদের উপরও রহমত, শান্তি ও বরকত নাযিল করুন। অতঃপর, হে সম্মানিত ভাইয়েরা, হে প্রিয় সন্তানগণ, এই সংক্ষিপ্ত আলোচনাটি আমি আপনাদের সামনে পেশ করছি— চিন্তাধারাকে আলোকিত করার জন্য, সত্যকে স্পষ্ট করার জন্য, আল্লাহ ও তাঁর বান্দাদের প্রতি উপদেশ দেওয়ার উদ্দেশ্যে এবং যার সম্পর্কে এই আলোচনা হচ্ছে, তাঁর প্রতি আমার উপর যে হক ও দায়িত্ব রয়েছে তার…
লেখক: শাইখুল ইসলাম মুজাদ্দিদ ইমাম মুহাম্মাদ ইবনু আব্দুল ওয়াহহাব-রহিমাহুল্লাহ- (১১১৫-১২০৬) হিজরী এটি তাহকীক করেছেন, এতে যত্ন নিয়েছেন ও এর হাদীসসমূহের তাখরীজ করেছেন আল্লাহ তা‘আলার প্রতি মুখাপেক্ষী বান্দা ড. সাঈদ ইবন আলী ইবন ওয়াহফ আল-কাহতানী পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে