Skip to content

العباس بن عبد المطلب بن هاشم

الإسم

আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম

اسم الشهرة

আবূল ফযল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু ‘আনহু

نبذة مختصرة

আবুল ফযল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আবদে মানাফ আল-কুরাশী আল-হাশিমী। একজন সম্মানিত সাহাবী এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দুই বছর আগে জন্মগ্রহণ করেন। জাহেলী যুগে তার হাতে হাজীদের পানি পান করানো এবং কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল। তিনি ইসলাম গ্রহণের আগে বাই‘আতে আকাবাতে আনসারদের সাথে উপস্থিত ছিলেন। তিনি বাধ্য হয়ে বদরে মুশরিকদের সাথে ছিলেন। তিনি বন্দী হন, এবং মুক্তিপণের মাধ্যমে নিজেকে মুক্ত করেন, যা তার ভাতিজা আকীল ইবনু আবী তালেব আদায় করে দেন। এরপরে তিনি মক্কাতে ফিরে যান। কেউ কেউ বলেছেন: তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তবে তার কওমের কাছে তা গোপন রেখেছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ লিখে পাঠাতেন। মক্কা বিজয়ের কিছুদিন আগে তিনি মদীনায় হিজরত করেন। এরপর মক্কা বিজয়ে অংশগ্রহণ করেন, হুনাইনের দিনে তিনি অত্যন্ত দৃঢ়পদ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে আব্বাসকে কষ্ট দেবে, সে আমাকেই কষ্ট দেবে; কেননা কোন ব্যক্তির চাচা তার পিতার মতই।” তিনি ৩২ হিজরীতে মৃত্যুবরণ করেন।

المراجع

আরও ... (1)
الطبقات الكبرى (4/ 3) الكنى والأسماء للإمام مسلم (2/ 673) تاريخ دمشق لابن عساكر (26/ 273) الأعلام للزركلي (3/262) الإصابة في تمييز الصحابة (3/511).