Skip to content

أم حكيم بنت الحارث بن هشام

الإسم

উম্মু হাকীম বিনতে হারিছ ইবনে হিশাম

اسم الشهرة

উম্মু হাকীম বিনতে হারিছ রাদিয়াল্লাহু ‘আনহা

نبذة مختصرة

উম্মু হাকীম বিনতে হারিছ ইবনে হিশাম ইবনুল মুগীরাহ আল-মাখযূমিয়্যাহ, তিনি একজন সম্মানিত মহিলা সাহাবী। মুশরিকদের সাথে তিনি উহুদের যুদ্ধে উপস্থিত ছিলেন। পরে মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন। তার স্বামী ছিলেন আবূ জাহেলের পুত্র ইকরিমা; যে ইয়ামানে পলায়ন করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি তার কাছে গমন করেন এবং তাকে নিয়ে ফিরে আসেন এবং ইকরিমাও ইসলাম গ্রহণ করেন। এরপর উম্মু হাকীম তার সাথে রোমানদের বিরুদ্ধে যুদ্ধে যান, সেখানে ইকরিমা মারা গেলে, দামেশকের দক্ষিণে মারজুস সুফফার যুদ্ধের কিছু আগে তিনি খালিদ ইবনে সা‘ঈদ ইবনুল আসকে বিবাহ করেন। যখন তিনি সেখানে শাহাদাত বরণ করেন, তখন উম্মে হাকিম তার পোশাক শক্ত করে বেঁধে নেন (এবং যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন) তা সত্ত্বেও তার কাপড় প্রকাশিত হয়ে পড়ে, তখনও তার গায়ে খুশবুর প্রভাব বিদ্যমান ছিল। মুসলিমরা নদীর ধারে একটি সেতুর পাশে যুদ্ধ করেন, যাকে পরবর্তীতে ‘উম্মু হাকিমের সেতু’ হিসেবে নামকরণ করা হয়। তিনি যেই তাঁবুতে খালিদের সাথে বাসর করেন সে তাঁবুর খুঁটি নিয়ে যুদ্ধ করেন এবং সাতজন রোমানকে হত্যা করেন। তিনি ১৪ হিজরীতে শহীদ হোন।

المراجع

আরও ... (1)
الطبقات الكبرى (8/ 205)، الاستيعاب في معرفة الأصحاب (4/ 1932)، أسد الغابة (7/ 309)، الإصابة في تمييز الصحابة (8/ 379)، الأعلام للزركلي (2/269).