Skip to content

حسان بن ثابت بن المنذر

الإسم

হাসসান ইবনে ছাবিত ইবনে মুনযির

اسم الشهرة

হাসসান ইবনে ছাবিত রাদিয়াল্লাহু ‘আনহু

نبذة مختصرة

হাসসান ইবনে ছাবিত ইবনে মুনযির ইবনে হারাম আল-আনসারী আল-খাযরাজী, আন-নাজ্জারী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লামের কবি। তার অনেকগুলো উপনাম ছিল: আবুল ওয়ালিদ, এটিই বেশী প্রসিদ্ধ, এছাড়াও আবুল মুদাররিব, আবুল হুসাম এবং আবু আব্দুর রহমান। সহীহ সূত্রে সাব্যস্ত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসসান ইবনে ছাবিতের জন্য মসজিদের মধ্যে মিম্বার রাখতেন, আর তিনি সেখানে দাঁড়িয়ে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ ও নিন্দা করত, তাদের জবাব দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “নিশ্চয় রুহুল কুদুস (জিবরীল) হাসসানের সাথে থাকে যতক্ষণ সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লামের পক্ষে জবাব দিতে থাকে।” ইবনু সা‘দ বলেন: তিনি জাহেলী যুগে ৬০ বছর ও ইসলামী যুগে ৬০ বছর জীবনযাপন করেছিলেন। ৫৪ হিজরীতে মৃত্যুবরণের সময়ে তার বয়স হয়েছিল ১২০ বছর।

المراجع

আরও ... (1)
الطبقات لخليفة بن خياط (ص: 156) معجم الصحابة لابن قانع (1/ 199) الثقات لابن حبان (3/ 71) أسد الغابة (1/ 482) الأعلام للزركلي (2/176)