Skip to content

جبير بن مطعم بن عدي بن نوفل

الإسم

জুবাইর ইবনে মুত্ব‘ঈম ইবনে আদী ইবনে নাওফেল

اسم الشهرة

জুবাইর ইবনে মুত্ব‘ঈম রাদিয়াল্লাহু ‘আনহু

نبذة مختصرة

জুবাইর ইবনে মুত্ব‘ঈম ইবনে আদী ইবনে নাওফেল ইবনে আবদে মানাফ আল-কুরাইশী আন-নাওফালী। একজন সম্মানিত সাহাবী। তিনি কুরাইশদের মধ্যে প্রবীণ এবং বংশ-বিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বদর যুদ্ধে বন্দীদের সাথে আগমন করেছিলেন। সেখানে তিনি মাগরিবের সালাতে ‘সূরা তূর’ এর তিলাওয়াত শুনেন। তিনি বলেন: আর তখনই প্রথম ঈমান আমার অন্তরে প্রবেশ করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন: “আজ যদি মুত্ব‘ঈম ইবনে আদী বেঁচে থাকতেন এবং তিনি এ সকল দুর্গন্ধযুক্ত ব্যক্তিদের ব্যাপারে আমাকে বলতেন, আমি তার খাতিরে এদেরকে মুক্তি দিয়ে দিতাম” তথা বদরের যুদ্ধবন্দীদেরকে। (সহীহ বুখারী।) জুবাইর হুদাইবিয়ার সন্ধি ও ফাতহে মক্কার মাঝামাঝি সময়ে ইসলাম গ্রহণ করেন। কেউ কেউ বলেছেন: ফাতহে মক্কার সময়ে। তিনি মু‘আবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফাতকালে ৫৯ হিজরীতে মারা যান।

المراجع

আরও ... (1)
البداية والنهاية (11/ 216) الكنى والأسماء للإمام مسلم (2/ 717) مشاهير علماء الأمصار (ص: 32) معرفة الصحابة لأبي نعيم (2/ 518) الاستيعاب في معرفة الأصحاب (1/ 232) الأعلام للزركلي (2/112)