Skip to content

تماضر بنت عمرو بن الحارث بن الشريد

الإسم

তুমাদ্বির বিনতে আমর ইবনুল হারিছ ইবনুশ শারীদ

اسم الشهرة

খানসা

نبذة مختصرة

তুমাদ্বির বিনতে আমর ইবনুল হারিছ ইবনুশ শারীদ আর-রিয়াহিয়্যাহ আস-সুলামিয়্যাহ। তার উপনাম ছিল খানসা, তিনি তার উপনামেই প্রসিদ্ধি লাভ করেন। নজদের অধিবাসীদের মধ্যে তিনি একজন প্রখ্যাত আরব কবি। তিনি তার জীবনের অধিকাংশ সময় জাহেলী যুগেই পার করেছিলেন। তিনি তার দুইভাই সখর ও মু‘আবিয়াহর শোকগাথার কারণে প্রসিদ্ধি লাভ করেন। তিনি ইসলামের যুগ পেয়ে ইসলাম গ্রহণ করেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্বীয় গোত্র বনু সুলাইমের সাথে আগমন করেন। তার চারটি পুত্রসন্তান ছিল, তারা হিজরী ১৬ সালে কাদেসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেন, তিনি তাদেরকে যুদ্ধের ময়দানে দৃঢ় থাকার পরামর্শ দিচ্ছিলেন, এমনকি তারা সকলেই শাহাদাত বরণ করেন। তখন তিনি বললেন: “সে আল্লাহর প্রশংসা, যিনি তাদের নিহত হওয়ার মাধ্যমে আমাকে সম্মানিত করেছেন।” তিনি হিজরী ২৪ সালে মৃত্যুবরণ করেন।

المراجع

আরও ... (1)
الاستيعاب (4/1827) وفيات الأعيان (6/34) الوافي بالوفيات (10/240) الإصابة في تمييز الصحابة (8/109) الأعلام للزركلي (2/ 86).