Skip to content

بلال بن رباح الحبشي

الإسم

বিলাল ইবনে রাবাহ আল-হাবশী রাদিয়াল্লাহু ‘আনহু

اسم الشهرة

বিলাল আল-হাবশী

نبذة مختصرة

বিলাল ইবনে রাবাহ আল-হাবশী আল-মুআজ্জিন। তিনি হচ্ছেন- বিলাল ইবনে হামামাহ, হামামাহ হচ্ছেন তার মা। আবু বকর সিদ্দীক তাকে মুশরিকদের কাছ থেকে কিনে নিয়েছিলেন; যেহেতু তারা তাওহীদ গ্রহণ করার কারণে তাকে শাস্তি দিচ্ছিলো, এরপর আবু বকর তাকে মুক্ত করে দেন। তখন থেকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেন এবং তার জন্য আযান দিতেন। আর তার সাথে সকল যুদ্ধে শরীক হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আবু উবাইদা ইবনে জাররাহকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেন। আম্মার বলেছেন: তারা তথা মুশরিকরা যা চেয়েছিল তা প্রত্যেকেই প্রায় বলে ফেলেছিল, শুধুমাত্র বিলাল ছাড়া। তারপর বিলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরবর্তীতে মুজাহিদ হিসেবে বের হয়ে যান, এমনকি ২০ হিজরীতে সিরিয়াতে মৃত্যুবরণ করেন।

المراجع

আরও ... (1)
تاريخ دمشق (10/429) تهذيب الأسماء واللغات (1/ 136) الوافي بالوفيات (10/173) إسعاف المبطأ برجال الموطأ (ص: 6) الأعلام للزركلي(2/73)