البراء بن مالك بن النضر بن ضمضم
الإسم
বারা ইবনে মালিক ইবনে নযর ইবনে যমযম রাদিয়াল্লাহু ‘আনহু
اسم الشهرة
বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু ‘আনহু
نبذة مختصرة
বারা ইবনে মালিক ইবনে নযর ইবনে যমযম, একজন সম্মানিত সাহাবী, বিদগ্ধ পণ্ডিত এবং অত্যন্ত সাহসী বীর। তিনি সম্মুখ যুদ্ধে একশত মুশরিককে হত্যা করেছিলেন, কারো সাথে অংশগ্রহণ ব্যতীতই। ইয়ামামার দিন মুসলিমরা মুশরিকদের দিকে সৈন্যবহর নিয়ে এগিয়ে তাদেরকে একটি বাগানের মধ্যে আশ্রয় নিতে বাধ্য করেছিল, যার মধ্যে আল্লাহর দুশমন মুসাইলামাহও ছিল। তখন বারা বললেন: হে মুসলিমগণ! আমাকে তাদের মধ্যে ফেলে দাও। তখন তাকে বহন করে নিয়ে প্রাচীরের উপরে ধরলে, তিনি ঝাপিয়ে পড়ে তাদের সাথে লড়াই শুরু করলেন, যতক্ষণ না আল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করলেন, এবং মুসলিমরা তাদের উপরে বিজয়ী বেশে প্রবেশ করলেন। আর আল্লাহ মুসাইলামাহকে ধংস করলেন। বারা রাঃ ২০ হিজরীতে মৃত্যুবরণ করেন।