Skip to content

أنس بن مالك بن النضر الأنصاري

الإسم

আনাস ইবনে মালিক ইবনে নযর আল-আনসারী

اسم الشهرة

আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ‘আনহু

نبذة مختصرة

আবূ হামযা অথবা আবূ ছুমামাহ আনাস ইবন মালিক ইবন নাযর ইবন যমযম আল-আনসারী আন-নাজ্জারী আল-খাযরাজী আল-বাসরী। একজন সম্মানিত সাহাবী, তিনি দশম হিজরীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম এবং হাদীস বর্ণনাতে তিনি মুকছিরীন (অধিক হাদীস বর্ণনাকারীদের) একজন ও বাসরাতে মৃত্যুবরণকারী সর্বশেষ সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দু‘আ করে বলেছিলেন: “হে আল্লাহ! আপনি তার সম্পদ ও সন্তান বাড়িয়ে দিন আর তাকে জান্নাতে প্রবেশ করান।” তিনি ছোট থাকাবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতে তার সাথে বদরের যুদ্ধে গিয়েছিলেন। আবূ বকর রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তখন তিনি আনাসের কাছে দূত পাঠালেন যেন তিনি বাহরাইনে যাকাত আদায়কারী দায়িত্বশীল হিসেবে যোগদান করেন। সে সময় উমার রাদিয়াল্লাহু আনহু আবূ বকরের কাছে প্রবেশ করলে তিনি তার কাছে পরামর্শ চাইলেন, তখন তিনি আবূ বকর রাদিয়াল্লাহু ‘আনহুকে বললেন: তাকে পাঠান, কেননা সে বুদ্ধিমান লেখক। বর্ণনাকারী বলেন: তখন তিনি তাকে পাঠালেন। তিনি ৯৩ হিজরীতে মৃত্যুবরণ করেন।

المراجع

আরও ... (1)
الطبقات الكبرى (7/12)، سير أعلام النبلاء (3/395)، الإصابة في تمييز الصحابة (1/275)، الأعلام للزركلي (2/24).