“এ বিষয়টি (দীন ইসলাম ) অবশ্যই যেখানে রাত ও দিন পৌঁছে সেখানেই পৌঁছে যাবে। এ দীনকে প্রবেশ করানো ছাড়া গ্রাম ও শহরের কোন ঘরকে আল্লাহ ছাড়বেন না।
তামীম আদ-দারী রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি:
“এ বিষয়টি (দীন ইসলাম ) অবশ্যই যেখানে রাত ও দিন পৌঁছে সেখানেই পৌঁছে যাবে। এ দীনকে প্রবেশ করানো ছাড়া গ্রাম ও শহরের কোন ঘরকে আল্লাহ ছাড়বেন না। সম্মানীকে সম্মানের সাথে অথবা অসম্মানীকে অসম্মানের সাথে এ দীনকে প্রতিটি ঘরে পৌঁছাবেন। এমন সম্মান যার দ্বারা আল্লাহ ইসলামকে সম্মানীত করবেন এবং এমন অসম্মান যার দ্বারা আল্লাহ কুফরকে অসম্মান করবেন। তামীম আদ-দারী বলতেন: এটি আমি আমার পরিবারের মধ্যে উপলব্ধি করেছি। তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে তারা কল্যাণ, ইজ্জত ও সম্মান লাভ করেছে আর তাদের মধ্যে যারা কাফির ছিল, তারা বে ইজ্জতী, অপমান ও জিযিয়া বা করের আওতায় পড়েছে।”
«لَيَبْلُغَنَّ هَذَا الأَمْرُ مَا بَلَغَ اللَّيْلُ وَالنَّهَارُ، وَلَا يَتْرُكُ اللهُ بَيْتَ مَدَرٍ وَلَا وَبَرٍ إِلَّا أَدْخَلَهُ اللهُ هَذَا الدِّينَ، بِعِزِّ عَزِيزٍ أَوْ بِذُلِّ ذَلِيلٍ، عِزًّا يُعِزُّ اللهُ بِهِ الإِسْلَامَ، وَذُلًّا يُذِلُّ اللهُ بِهِ الكُفْرَ» وَكَانَ تَمِيمٌ الدَّارِيُّ يَقُولُ: قَدْ عَرَفْتُ ذَلِكَ فِي أَهْلِ بَيْتِي، لَقَدْ أَصَابَ مَنْ أَسْلَمَ مِنْهُمُ الْخَيْرُ وَالشَّرَفُ وَالْعِزُّ، وَلَقَدْ أَصَابَ مَنْ كَانَ مِنْهُمْ كَافِرًا الذُّلُّ وَالصَّغَارُ وَالْجِزْيَةُ.
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, এ দীন (ইসলাম) অচিরেই পৃথিবীর প্রতিটি অংশে পরিব্যপ্ত হয়ে যাবে। সুতরাং রাত-দিন হয়, এমন প্রতিটি স্থানেই এ দীন পৌঁছে যাবে। শহর কিংবা গ্রাম, বেদুঈনের ঝুপড়ি কিংবা মরুভুমি এমন কোন স্থান আল্লাহ বাকী রাখবেন না, যেখানে তিনি এ দীনকে প্রবেশ করাবেন না। যে ব্যক্তি এ দীন কবুল করবে এবং এর উপরে ঈমান আনবে, সে ব্যক্তি ইসলামের সম্মানে সম্মানিত হবে। আর যে তা প্রত্যাখ্যান করবে আর কুফুরী করবে, সে অপমানিত ও লাঞ্ছিত হবে। এরপরে সাহাবী তামীম আদ-দারী রদিয়াল্লাহু আনহু বলছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সংবাদ দিয়েছেন, তা তিনি বিশেষভাবে তার বাড়ীতেই দেখতে পেয়েছেন। তাদের মধ্য হতে যারা ইসলাম গ্রহণ করেছিল তারা কল্যাণ, সম্মান ও ইজ্জত পেয়েছিল আর তাদের মধ্য হতে যারা কুফুরী করেছিল, তারা লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছিল আর এর সাথে আরো ছিল তাদের মাল হতে কিছুটা মুসলিমদের হাতে সমর্পণ করা (জিযিয়া হিসেবে)।
مَدَر: طين، والمراد أهل القرى والمدن.
وبر: شعر وصوف، والمراد أهل البادية والصحراء.
মুসলিমদেরকে এ মর্মে সুসংবাদ দেওয়া যে, তাদের দীন অচিরেই পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়বে।
ইজ্জত শুধুমাত্র ইসলাম ও মুসলিমদের জন্য এবং লাঞ্ছনা রয়েছে কুফর এবং কাফিরদের জন্য।
এতে রয়েছে নবুওয়তের একটি প্রমাণ এবং নবুওয়তের নিদর্শনসমূহের একটি নিদর্শনও; যেহেতু যেমনটি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন পরবর্তীতে ঘটনা ঠিক সেভাবেই ঘটেছে।
মুসনাদে আহমাদ (28/ 154) (16957).
(15/ 163).
আরও ... (5)
النهاية في غريب الحديث والأثر.
لابن الأثير (4/ 309).
المصباح المنير في غريب الشرح الكبير.
لأحمد الفيومي (1/ 163).
الموسوعة الفقهية الكويتية.
গ্রন্থসমূহে উদ্ধৃত
5 বইআরও ... (5)
- مجالس تدارس القرآن للمبتدئين (سورة الفاتحة وقصار المفصّل)1«لَيبلُغنَّ هذا الأمر ما بلغ الليل والنهار ولا يترك الله بيت مَدَر ولا وَبَر إلا أدخله الله هذا الدين بعزّ عزيز أو بذلّ ذليل، عزًا يعز الله به الإسلام وأهله، وذلًا يذل الله به الكفر»([131])..
- نبراس طالب (2)نبراس طالب (2) عَنْ تَمِيمٍ الدَّارِيِّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: «لَيَبْلُغَنَّ هَذَا الأَمْرُ مَا بَلَغَ اللَّيْلُ وَالنَّهَارُ، وَلاَ يَتْرُكُ اللهُ بَيْتَ مَدَرٍ وَلاَ وَبَرٍ إِلاَّ أَدْخَلَهُ اللهُ هَذَا الدِّينَ»
- نبراس طالب (5)1«لَيَبْلُغَنَّ هَذَا الْأَمْرُ مَا بَلَغَ اللَّيْلُ وَالنَّهَارُ، وَلَا يَتْرُكُ اللهُ بَيْتَ مَدَرٍ وَلَا وَبَرٍ (بيتًا مبنيًّا من طين أو من شعر) إِلَّا أَدْخَلَهُ اللهُ هَذَا الدِّينَ»
- وثيقة منهج نبراس لمدارس نهاية الأسبوع1"ليَبْلُغن هذا الأمر ما بلغ اللَّيل والنَّهار، ولا يترك الله بيت مَدَرٍ ولا وبرٍ إلا أدخله الله هذا الدين"
- وثيقة منهج نبراس لمدارس نهاية الأسبوع1"ليَبْلُغن هذا الأمر ما بلغ اللَّيل والنَّهار، ولا يترك الله بيت مَدَرٍ ولا وبرٍ إلا أدخله الله هذا الدين"