Skip to content

“যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কিছুর নামে শপথ করল সে কুফরী করল অথবা শিরক করল।”

ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি একজন লোককে বলতে শুনলেন: না, কাবার শপথ! ইবনু উমার রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, আল্লাহ তা‘আলার নাম ব্যতীত অন্য কিছুর নামে শপথ করা যাবে না। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:

“যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কিছুর নামে শপথ করল সে কুফরী করল অথবা শিরক করল।”

«مَنْ حَلَفَ بِغَيْرِ اللهِ فَقَدْ كَفَرَ أَوْ أَشْرَكَ».

এটি আবূ দাউদ, তিরমিযী ও আহমাদ বর্ণনা করেছেন।
সহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, যে ব্যক্তি আল্লাহর নাম ও তাঁর সিফাত ব্যতীত অন্য কিছুর নামে শপথ করল, সে আল্লাহর সাথে কুফরী অথবা শিরক করল। কেননা শপথের দাবি হলো শপথকৃত বস্তুর বড়ত্ব ও সম্মান হওয়া। অথচ এধরনের বড়ত্ব ও সম্মান একমাত্র মহান আল্লাহর। সুতরাং আল্লাহর নাম ও তাঁর সিফাত ব্যতীত অন্য কিছুর নামে শপথ করা যাবে না। শপথের এ শিরকটি ছোট শিরক। তবে শপথকারী যদি শপথকৃত বস্তুকে আল্লাহর সম্মানের মতো সম্মানিত মনে করে অথবা তার চেয়েও বেশি, তবে তখন তা বড় শিরক হিসেবে গণ্য হবে।

শব্দার্থ

من حلف: الحلف: اليمين، وهي توكيد الحكم بذكر معظّم تطمئن له نفس المخاطب.

كفر أو أشرك: يحتمل أن يكون هذا شكًّا من الراوي، ويحتمل أن تكون "أو" بمعنى الواو فيكون كفر وأشرك.

হাদীসের কতিপয় শিক্ষা

শপথের মাধ্যমে কোন কিছুকে সম্মান করা শুধু আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলার প্রাপ্য অধিকার। সুতরাং আল্লাহ, তাঁর নামসমূহ ও সিফাত ব্যতীত অন্য কিছু দ্বারা শপথ করা যাবে না।

হাদীসে সাহাবীদের সৎকাজে আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ করার ব্যাপারে আগ্রহ বর্ণিত হয়েছে; বিশেষ করে অসৎ কাজটি যখন শিরক অথবা কুফরের মতো জঘন্য হয়।

সম্পাদক

সুনানে তিরমিযী (3/ 194) (1535).

সুনানে আবু দাঊদ (5/ 154- 155) (3251).

মুসনাদে আহমাদ (9/ 249) (5346).

(9/ 275) (5375).

(10/ 249) (6072).

(1/ 343).

আরও ... (11)

فتح المجيد شرح كتاب التوحيد.

لعبد الرحمن التميمي (ص413).

القول المفيد على كتاب التوحيد.

لابن عثيمين (2/ 214).

الملخص في شرح كتاب التوحيد.

لصالح الفوزان (ص326).

الجديد في شرح كتاب التوحيد.

لمحمد القرعاوي (ص365).

التمهيد لشرح كتاب التوحيد.

لصالح آل الشيخ (ص452).

فتاوى اللجنة الدائمة.