النعمان بن ثابت الكوفي الإمام
الإسم
নু‘মান ইবনে ছাবিত আল-কূফী, আল-ইমাম
اسم الشهرة
আবূ হানীফা রহ.
نبذة مختصرة
আবূ হানীফা নু‘মান ইবনে ছাবিত ইবনে যূত্বা আল-কূফী। তিনি দ্বীনের একজন ফকীহ ও ইমাম ছিলেন। অত্যন্ত আল্লাহভীরু ও মুত্তাকী ছিলেন। তিনি আল্লাহ কর্তৃক হারামকৃত বিষয়ে লিপ্ত হওয়া থেকে নিজেকে কঠোরভাবে হেফাজত করতেন। তার সামনে দুনিয়া ও ধন-সম্পদকে পেশ করা হয়েছিল, তবে তিনি তা পিছনে ছুড়ে ফেলেছিলেন। এমনকি তাকে বাইতুল মাল অথবা বিচারকের দায়িত্ব নেওয়ার ব্যাপারে চাবুকাঘাত করা হলেও তিনি তা নাকচ করে দেন। যাহাবী রহ. বলেন: “তার জীবনী স্বতন্ত্র দুটি খণ্ডে আলোচনা করা যেতে পারে, আল্লাহ তার উপরে খুশি হোন এবং তাকে রহমত করুন।” ইমাম আহমাদ রহ. তার ব্যাপারে বলেছেন: “ইমাম আবূ হানীফা ইলম, আল্লাহভীরুতা, দুনিয়াত্যাগ ও আখেরাতমুখী হওয়ার ক্ষেত্রে এমন অবস্থানে ছিলেন, যা অন্য কারো পাওয়া সম্ভব নয়। মানসূরের পক্ষ থেকে গভর্ণর হওয়ার জন্য তাকে চাবুকাঘাত করা হলেও তিনি তা করেননি। আল্লাহর রহমত ও সন্তুষ্টি তার প্রতি নাযিল হোক।” ইমাম শাফেয়ী রহ. বলেন: মালিক ইবনু আনাসকে জিজ্ঞাসা করা হয়েছিল: আপনি কী আবূ হানীফাকে দেখেছেন ও তার সাথে বিতর্ক করেছেন? তিনি বললেন: “হ্যাঁ, আমি এমন একটি ব্যক্তিকে দেখেছি, যদি তিনি এই পাথরের তৈরী খুঁটিটির দিকে তাকিয়ে বলে যে, এটি সোনার তৈরী, তবুও সে তা প্রমাণ করেই ছাড়বে।” তিনি ১৫০ হিজরীতে মৃত্যুবরণ করেন।