ফলাফল ফিল্টার করুন
395 টি কার্ড
الموضوعات
الموضوعات (13)
التصنيف الشرعي
Filter ▾
حجم المحتوى4
উত্তর: বল, আরবী শব্দ “الناقض” অর্থ বাতিলকারী ও বিনষ্টকারী। এটি যখন কোনো বস্তুর ওপর আপতিত হয় তখন বস্তুকে ধ্বংস ও বিনষ্ট করে দেয়। যেমন অযু ভঙ্গের কারণসমূহ। যে তা করবে তার অযু বাতিল হয়ে যাবে এবং তাকে পুনরায় অযু করতে হবে। ইসলাম ভঙ্গকারী বস্তুগুলোও অনুরূপ। বান্দা যখন তা করবে, তার ইসলাম ভঙ্গ ও বিনষ্ট হবে এবং সে ইসলামের গন্ডি থেকে বের হয়ে কুফরীতে প্রবেশ করবে। আলেমগণ রিদ্দা ও মুরতাদের হুকুম সম্পর্কিত অধ্যায়ে বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন, যেগুলোর কারণে মুসলিম তার দীন থেকে বের হয়ে মুরতাদে হয়ে যায় এবং তার জীবন ও সম্পদ হালাল হয়ে যায়। আলেমগণ যেগুলোর ওপর ঐক্যমত হয়েছেন এমন ইসলাম ভঙ্গকারী বিষয় দশটি। এগুলো হচ্ছে, ১) আল্লাহ তা‘আলার ইবাদতে শির্ক করা। আল্লাহ তা‘আলা বলেন, “নিশ্চয় আল্লাহ্ তাঁর সাথে অংশীদার করাকে ক্ষমা করেন না এবং এ ছাড়া যাকে চান ক্ষমা করেন”। [সূরা আন-নিসা, আয়াত: ১১৬] তিনি আরো বলেন, “নি:সন্দেহে যে আল্লাহর সাথে শির্ক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার আবাস জাহান্নাম। আর যালিমদের জন্য কোন সাহায্যকারী নেই”। [সূরা আল-মায়িদা, আয়াত: ৭২] এরূপ আরো কয়েকটি শির্ক হচ্ছে, গায়রুল্লাহকে ডাকা, তাদের নিকট ফরিয়াদ করা ও তাদের আশ্রয় প্রার্থনা করা। অনুরূপভাবে তাদের জন্যে মান্নত ও জবেহ করা। যেমন কেউ কল্যাণ অর্জন কিংবা অকল্যাণ দূর করার জন্য জিন অথবা কবর অথবা জীবিত কিংবা মৃত অলীর জন্য পশু জবেহ করল। যেমন চরম মিথ্যুক গোমরাহদের বানানো মিথ্যা ও সন্দেহপূর্ণ কাজ দ্বারা ধোকাপ্রাপ্ত মুর্খরা করে থাকে।
২) যে তার নিজের ও আল্লাহর মাঝে মধ্যস্থতাকারী নির্ধারণ করে তাদেরকে আহব্বান করে, তাদের নিকট সুপারিশ চায় এবং দুনিয়া ও আখিরাতের উদ্দেশ্য ও আশা হাসিল করার জন্য তাদের ওপর ভরসা করে, সে আলেমদের ঐক্যমতে কাফির। আল্লাহ তা‘আলা বলেন, “বল, আমি তো কেবল আমার রবকেই ডাকি এবং তার সাথে কাউকে শরীক করি না”। [সূরা আল-জিন, আয়াত: ২০]
৩) যে মুশরিকদের কাফির বলে না অথবা তাদের কুফরীতে সন্দেহ করে অথবা তাদের মাযহাবকে শুদ্ধ আখ্যায়িত করে, সে কাফির। আল্লাহ তা‘আলা বলেন, “আর ইহুদীরা বলে, উযাইর আল্লাহর পুত্র এবং নাসারারা বলে, মাসীহ আল্লাহর পুত্র। এটা তাদের মুখের কথা। তারা সেসব লোকের কথার অনুরূপ বলছে যারা ইতিপূর্বে কুফরী করেছে। আল্লাহ তাদের ধ্বংস করুন, এদেরকে কোথায় ফেরানো হচ্ছে?” [সূরা তাওবা, আয়াত: ৩০] কারণ কুফরীর প্রতি সন্তুষ্ট থাকাও কুফরী। ইসলাম ব্যতীত অন্য দীন বাতিল এ কথার বিশ্বাস করার মাধ্যমে তাগুতকে অস্বীকার করা, তাকে ঘৃণা করা, তা ও তার অনুসারীদের থেকে মুক্ত হওয়া এবং সাধ্যানুসারে তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ব্যতীত দীন সঠিক হয় না।
৪) যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ থেকে অপরের আদর্শ পূর্ণতম অথবা তার ফয়সালার চেয়ে অপরের ফয়সালা বেশী সুন্দর বলে বিশ্বাস করে। যেমন কেউ তাগূতদের ফয়সালা ও মানব রচিত আইন-কানুনকে আল্লাহ ও তার রাসূলের ফয়সালার ওপর প্রাধান্য দিলো। আল্লাহ তা‘আলা বলেন, “অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক মানে, তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজদের অন্তরে কোন দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়”। [সূরা আন-নিসা, আয়াত: ৬৫] আর যে পথভ্রষ্ট পীরদের তরীকাসমূহ, তাদের বানানো কুসংস্কার ও বিদআতসমূকে সহীহ সুন্নাতের ওপর প্রাধান্য দেয়। অথচ সে জানে নিশ্চয় এটি নববী সুন্নাত। যে এরূপ করবে সে আলেমদের ঐক্যমতে কাফির।
৫) যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনীত কোনো বস্তুকে ঘৃণা করল, সে কুফরী করল; যদিও সে তার ওপর আমল করে। আল্লাহ তা‘আলা বলেন, “তা এ জন্য যে, আল্লাহ যা নাযিল করেছেন তারা তা অপছন্দ করে। অতএব তিনি তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন”। [সূরা মুহাম্মাদ, আয়াত: ৯]
৬) যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দীনের কোনো বিষয় নিয়ে উপহাস করল, যেমন তার কোনো হুকুম, বিধান, সুন্নত অথবা তার সংবাদসমূহ নিয়ে ঠাট্টা করল অথবা আল্লাহ তা‘আলা আনুগত্যকারীদের জন্য যে ছওয়াব এবং অবাধ্যদের জন্যে যে শাস্তি প্রস্তুত করেছেন, সে বিষয়ে আল্লাহ ও তার রাসূল যে সংবাদ দিয়েছেন তা নিয়ে উপহাস করল, সে কুফরী করল। আল্লাহ তা‘আলা বলেন, “বল, আল্লাহ, তাঁর আয়াতসমূহ ও তার রাসূলের সাথে কি তোমরা বিদ্রূপ করছিলে? তোমরা ওযর পেশ কর না। তোমরা ঈমানের পর কুফরী করেছ”। [সূরা তাওবা, আয়াত: ৬৫-৬৬]
৭) যাদু করা। এটি জিন ও শয়তানকে ব্যবহার এবং তাদেরকে আল্লাহর সাথে শরীক করা ও তাদের সন্তুষ্টি অর্জনে কুফরী কাজ করা ছাড়া সম্পন্ন হয় না। মানুষের আবেগ-অনুভূতিতে প্রভাব বিস্তারকারী সারফ ও আতফ (স্বামী থেকে স্ত্রীকে ফিরানো ও স্ত্রীর ওপর স্বামীকে আসক্ত করার মন্ত্র) যাদুর অন্তর্ভুক্ত। এ কাজ যে করল অথবা তাতে রাজি হল সে কুফরী করল। প্রমাণ আল্লাহর বাণী: “আর তারা কাউকে শিখাত না যে পর্যন্ত না বলত যে, আমরা তো পরীক্ষা। সুতরাং তোমরা কুফরী করো না”। [সূরা আল-বাকারা, আয়াত: ১০২]
৮) মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের পক্ষপাতিত্ব এবং তাদের সাহায্য-সহযোগিতা করা কুফরী। আল্লাহ তা‘আলা বলেন, “আর তোমাদের থেকে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। নিশ্চয় আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়েত করেন না”। [সূরা আল-মায়েদা, আয়াত:৫১]
৯) যে বিশ্বাস করে যে, কতক লোকের জন্য মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়তের বাইরে থাকার সুযোগ আছে, যেমন খিযির আলাইহিস সালামের জন্য মূসা আলাইহিস সালামের শরীআতের বাইরে থাকার সুযোগ ছিল, সে কাফির। কারণ আল্লাহ তা‘আলার বাণী: “যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্ম গ্রহণ করবে তার কোনো আমল গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে”। [সূরা আল-ইমরান, আয়াত: ৮৫]
১০) আল্লাহর দীন থেকে বিমুখ হওয়া; তা শেখে না ও সে অনুযায়ী আমল করে না। আল্লাহ তা‘আলা বলেন, “যে ব্যক্তিকে আল্লাহর আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রদান করা হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে যালিম আর কে হতে পারে? নিশ্চয় আমি অপরাধীদেরকে শাস্তি দেব”। [সূরা আস-সাজদাহ, আয়াত: ২২] এখানে আল্লাহর দীন থেকে বিমুখ হওয়া অর্থ হচ্ছে, দীনের আবশ্যিক বিষয়গুলো না শেখা, যে গুলো দীনের মূলনীতি হওয়ায় সেগুলো সম্পর্কে জানা ছাড়া দীন বিশুদ্ধ হয় না।
ইসলাম ভঙ্গের কারণগুলো উল্লেখ করার পর দু’টি গুরুত্বপূর্ণ সতর্কবাণীর আলোচনা করা ভালো মনে করছি।
১) ইসলাম ভঙ্গকারী এসব বস্তু উল্লেখ করার উদ্দেশ্য হলো তা থেকে সতর্ক থাকা ও মানুষকে সাবধান করা। কারণ, শয়তান ও তার পথভ্রষ্ট, বিকারগ্রস্ত সাঙ্গ-পাঙ্গরা মুসলিমদের ক্ষতি করার অপেক্ষায় থাকে। ফলে তারা তাদের কতকের অসর্তকতা ও মুর্খতাকে হকের গন্ডি থেকে বের করে বাতিলের দিকে এবং জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ মনে করে।
২) ইসলাম ভঙ্গকারী এসব বিষয়াবলী বাস্তবতার ওপর প্রয়োগ করা বিজ্ঞ আলেমদের কাজ। কেননা তারাই মানুষের ওপর বিধান আরোপ করার জন্য দলীল-প্রমাণসমূহ, হুকুম-আহকাম ও নীতিমালাসমূহ জানেন। এটা প্রত্যেকের জন্যে বৈধ নয়।
উত্তর: বল, যাদের জান্নাতী কিংবা জাহান্নামী হওয়ার ব্যাপারে সুস্পষ্ট দলীল রয়েছে, তাদের ব্যতীত অন্য কারো উপর জান্নাত বা জাহান্নামের হুকুম প্রয়োগ করা অবৈধ। তবে ভালো ব্যক্তির জন্য ছওয়াব আশা করা ও খারাপ ব্যক্তির ওপর শাস্তির আশঙ্কা করা যায়। আমরা বলি, যে কেউ ঈমানের ওপর মারা যাবে তার গন্তব্যস্থল জান্নাত এবং যার মৃত্যু হবে শির্ক ও কুফরীর ওপর তার ঠিকানা জাহান্নাম। এটি খুৃব খারাপ বাসস্থান।
উত্তর: বলা হলো, পাপ ও গুনাহে লিপ্ত হওয়ার কারণে কোনো মুসলিমের ওপর কাফির ফয়নালা দেওয়া যাবে না। যদিও সেটি কবিরা গুনা হয়। যতক্ষণ না সেটি কুরআন ও হাদীছে বর্ণিত শর‘য়ী দলীলমূহে তা কাফিরে পরিণতকারী না হয় এবং সাহাবী ও ইমামগণ তা না বলে। আর সে ঈমানের ওপর বহাল থাকবে, তবে যতক্ষণ না সে বড় কুফর অথবা বড় শির্ক অথবা বড় নিফাকীতে লিপ্ত না হয় সে তাওহীদপন্থী পাপীদের থেকে হবে।
উত্তর: জিহ্বার বিষয়টি মহান। একটি বাক্য দ্বারা মানুষ ইসলামে প্রবেশ করে এবং একটি বাক্য দ্বারাই ইসলাম থেকে বের হয়। এ থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। জিহ্বার বিচ্যুতি ও পদস্খলন বিভিন্ন প্রকার। (ক) এর মধ্যে রয়েছে এমন কুফরী বাক্য, যা ঈমান বিনষ্ট করে ফেলে ও আমল ধ্বংস করে দেয়। যেমন আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গাল-মন্দ করা অথবা মহান নেতা ও অলীদের রুবুবিয়্যাতের গুণে গুণান্বিত করা, তাদের কাছে ফরিয়াদ করা এবং তাদের প্রতি কল্যাণ ও মানুষের যা হাসিল হয় তা সম্বন্ধ করা। (খ) তাদের প্রশংসায় সীমালঙ্ঘনকারী শব্দ প্রয়োগ করা, তাদেরকে মানবীয় বৈশিষ্ট্যের উর্ধ্বে তুলে ধরা, তাদের নামে কসম করা অথবা শরীয়ত ও তার বিধান নিয়ে উপহাস ও ঠাট্টা করা। (গ) আল্লাহর শরীয়তের হুকুম-আহকামের প্রতি অসন্তুষ্টির বাক্য উচ্চারণ করা অথবা দুনিয়াতে তাকদীরের নির্ধারণ অনুযায়ী জান-মাল, সন্তান ইত্যাদি ক্ষেত্রে যে মসীবত আসে তার ওপর প্রশ্ন এবং আপত্তি উত্থাপন করা।
এমন কিছু কবিরা গুনাহ আছে, যা ঈমানের ক্ষতি করে এবং তা ও হ্রাস করে। তার মধ্যে গীবত ও চোগলখুরী অন্যতম। অতএব আল্লাহর শরীয়ত ও তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত পরিপন্থী প্রত্যেক শব্দ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা চাই এবং তা থেকে আমাদের জবান হিফাজত করা আবশ্যক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “বান্দা আল্লাহর সন্তুষ্টি বিধায়ক এমন কথা বলে, যার প্রতি সে বিশেষ গুরুত্বারোপ করে না, কিন্তু আল্লাহ তাকে তা দ্বারা অনেক উচ্চে আসীন করেন। অনুরূপ বান্দা আল্লাহর ক্রোধ উদ্রেককারী এমন কথা বলে ফেলে, যার প্রতি সে বিশেষ গুরুত্বারোপ করে না, কিন্তু তার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়”। (সহীহ বুখারী)
উত্তর: বল, মৃত্যু ব্যতীত মুমিনের আমল শেষ হয় না। আল্লাহ তা‘আলা বলেন “আর ইয়াকীন আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত কর”। [সূরা আল-হিজর,আয়াত: ৯৯] এখানে ইয়াকীন অর্থ মৃত্যু।এ কথার দলীল হলো উসমান বিন মাযউন যখন মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আল্লাহর কসম উসমানের নিকট ইয়াকীন এসে গেছে”। (সহীহ বুখারী) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জীবদ্দশায় আমল ত্যাগ করেননি। এখানে ইয়াকীন অর্থ ঈমানের এমন স্তর নয়, যেখানে পৌছালে মুমিন আমল ছেড়ে দিবে অথবা তার ওপর থেকে আমল করার হুকুম ওঠে যায়। যেমন কতিপয় বিভ্রান্ত লোকেরা তা ধারণা করে।
উত্তর: বল, যিনি আসমান, জমিন ও তাদের মধ্যবর্তী সবকিছু পরিচালনা করেন তিনি হলেন এক আল্লাহ। তার কোনো শরীক নেই। তিনি ব্যতীত কোনো মালিক নেই। তার কোনো শরীক নেই এবং কোনো সাহায্যকারী-সহযোগিতাকারী নেই। তিনি পবিত্র ও প্রশংসার যোগ্য। আল্লাহ তাআলা বলেন, “বল, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ মনে করতে তাদেরকে আহ্বান করো। তারা আসমানসমূহ ও জমিনের মধ্যে অণু পরিমাণ কিছুর মালিক নয়। আর এ দু’য়ের মধ্যে তাদের কোনো অংশীদারিত্ব নেই এবং তাদের মধ্য থেকে কেউ তার সাহায্যকারীও নয়”। [সূরা সাবা, আয়াত: ২২]
উত্তর: বল, আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না এবং আল্লাহ ছাড়া অন্য কেউ মৃতদের জীবিত করতে পারে না। দলীল হলো, আল্লাহ তাআলার বাণী: “আর আমি যদি গায়েব জানতাম তাহলে অধিক কল্যাণ লাভ করতাম এবং আমাকে কোনো ক্ষতি স্পর্শ করত না”। [সূরা আল-আরাফ, আয়াত: ১৮৮] অতএব সর্বোত্তম মাখলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন গায়েব জানেন না, তিনি ছাড়া অন্য কেউ গায়েব না জানা অধিক উত্তম ও শ্রেয়।
চার ইমাম একমত যে, যে ব্যক্তি বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েব জানতেন অথবা মৃতদের জীবিত করতেন, সে ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে গেল। কারণ, সে আল্লাহকে মিথ্যুক সাব্যস্ত করল, যিনি স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিন ও মানুষের জন্য এ ঘোষণা দিতে নির্দেশ দিয়েছেন, “বল, আমি তোমাদেরকে বলি না, আমার নিকট আল্লাহর ভাণ্ডারসমূহ রয়েছে। আর আমি গায়েবও জানি না। আমি তোমাদেরকে বলি না যে, আমি ফেরেশতা। আমার নিকট যা অহী করা হয় তা ব্যতীত আমি অন্য কিছুর অনুসরণ করি না”। [সূরা আল-আনআম, আয়াত: ৫০] তিনি আরো বলেন, “নিশ্চয় আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে। আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ূতে যা আছে, তা তিনি জানেন। আর কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না কোন্ স্থানে সে মারা যাবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত”। [সূরা লুকমান, আয়াত: ৩৪] অতএব আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট যা অহী করেছেন ও তিনি তাকে যা শিখিয়েছেন তা ছাড়া তিনি গায়েব জানেন না। অনুরূপ তিনি কখনো এদাবি করেন নি যে, তাঁর যেসব সাহাবী অথবা তাঁর যেসব সন্তান ইতিপূর্বে মারা গেছেন, তাদের কাউকে জীবিত করেছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া অন্যদের পক্ষে কিভাবে গায়েব জানা সম্ভব?
উত্তর: বল, যে কেউ মুমিন মুত্তাকী হবে সেই আল্লাহর অলী। দলীল, আল্লাহ তা‘আলার বাণী: “শুনে রেখ, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, আর তারা পেরেশানও হবে না। যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করত”। [সূরা ইউনুস, আয়াত: ৬২-৬৩] বেলায়েত কাউকে বাদ দিয়ে অন্য কারো জন্য খাস নয়, তবে তার স্তরগুলো বিভিন্ন। তাকওয়া অর্থ হলো আল্লাহ ও তার রাসূলের আদেশ মানা এবং আল্লাহ ও তার রাসূল যার থেকে নিষেধ করেছেন সেগুলো পরিত্যাগ করা। ঈমান ও আনুগত্য অনুপাতে প্রত্যেক মুমিনের জন্যই বিলায়েত রয়েছে।
উত্তর: বল, বিশুদ্ধ মতে খিযির আলাইহিস সালাম একজন নবী ছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের পূর্বেই তিনি মারা গেছেন। কারণ আল্লাহ তা‘আলা বলেন, “আমি আপনার পূর্বে কাউকে চিরস্থায়ী করিনি, আপনি যদি মারা যান তারা কি স্থায়ী হবে”? [সূরা আল-আম্বিয়া, আয়াত: ৩৪] যদি তিনি জীবিত থাকতেন অবশ্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করতেন এবং তার সাথে যুদ্ধে শরীক হতেন। কেননা, আমাদের নবীকে মানব ও জিন উভয় জাতির নিকট প্রেরণ করা হয়েছে। আল্লাহ তা‘আলা বলেন, “বল, হে লোক সকল, আমি তোমাদের সকলের নিকট আল্লাহর রাসূল”। [সূরা আল-আরাফ, আয়াত: ১৫৮]। অনুরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এ রাত সম্পর্কে তোমাদের ধারণা কি? আজ পৃথিবীতে যারা জীবিত আছে, একশ বছরের মাথায় তাদের কেউ জীবিত থাকবে না”। (সহীহ বুখারী) এ হাদীসটি দলীল যে, খিযির মৃতদের অন্তর্ভুক্ত। অতএব যে তাকে ডাকে তিনি তার ডাক শুনেন না। অনুরূপ রাস্তা হারিয়ে যে তার কাছে পথের সন্ধান চায়, তিনি তাকে রাস্তা দেখান না। আর কতক মানুষের সাথে তার সাক্ষাতের সংবাদ, তাকে দেখা ও তার সাথে উঠাবসা করার ঘটনাসমূহ এবং তার কাছ থেকে ইলম অর্জন করা বিষয়ক আলোচনা ধারণা প্রসূত ও সুস্পষ্ট মিথ্যা বতীত অন্য কিছু নয়। আল্লাহ যাকে ইলম, বিবেক-বুদ্ধি ও দুরদর্শিতা দিয়েছেন, তার ওপর তা কোন প্রভাব ফেলবে না।
উত্তর: বল, মৃতরা শোনে না। আল্লাহ তা‘আলা বলেন: “যে কবরে রয়েছে আপনি তাকে শোনাতে পারবেন না”। [সূরা ফাতির, আয়াত: ২২] তিনি আরো বলেন, “আপনি মৃতকে শুনাতে পারবেন না”। [সূরা আন-নামল, আয়াত: ৫০] যে তাদেরকে ডাকে তার ডাকে তারা সাড়া দেন না। আল্লাহ তা‘আলা বলেন, “আর আল্লাহকে ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের আঁটির আবরণেরও মালিক নয়। যদি তোমরা তাদেরকে ডাক, তারা তোমাদের ডাক শুনবে না আর শুনতে পেলেও তোমাদের ডাকে সাড়া দেবে না এবং কিয়ামতের দিন তারা তোমাদের শির্ক করাকে অস্বীকার করবে। আর সর্বজ্ঞ আল্লাহর ন্যায় কেউ তোমাকে অবহিত করবে না”। [সূরা ফাতির, আয়াত: ১৩-১৪] আল্লাহ তা‘আলা বলেন, “তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে, যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে, যে কিয়ামত দিবস পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না? আর তারা তাদের আহব্বান সম্পর্কে উদাসীন”। [সূরা আল-আহকাফ, আয়াত: ৫]
উত্তর: বল, এ সব হলো শয়তান জিনদের আওয়াজ। তারা মূর্খদের ধারণা দেয় যে, এটা হচ্ছে কবরস্থ ব্যক্তির শব্দ। যাতে এরা তাদেরকে ফেতনায় ফেলতে পারে এবং তাদের ওপর তাদের দীনকে সন্দেহযুক্ত করে তুলে এবং তাদের গোমরাহ করে। কুরআনের সুস্পষ্ট দলীল দ্বারা প্রমাণিত যে, যারা কবরবাসীদের ডাকে ও আহব্বান করে, তারা তাদের ডাক ও আহব্বান শোনে না এবং উত্তর দেয় না। আল্লাহ তা‘আলা বলেন, “আপনি মৃতদের শুনাতে পারবেন না”। [সূরা নামাল, আয়াত: ৮০] তিনি আরো বলেন, “যদি তোমরা তাদেরকে ডাক তারা তোমাদের ডাক শুনবে না”। [সূরা ফাতির, আয়াত: ১৪] তিনি আরো বলেন, “যারা কবরে আছে আপনি তাদেরকে শুনাতে পারবেন না”। [সূরা ফাতির আয়াত: ২২] তারা কিভাবে সাড়া দেবে? অথচ তারা বারযাখী জগতে রয়েছে। দুনিয়ার লোকদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তা‘আলা বলেন, “অথচ তাদের দুআ থেকে তারা উদাসীন”। [সূরা আহকাফ,আয়াত: ৫]
উত্তর: বল, যারা তাদেরকে ডাকে তারা তাদের ডাকে সাড়া দেয় না এবং যারা তাদের ডাকে অথবা তাদের কাছে ফরিয়াদ করে, তারা তাদের ডাকে সাড়া দিতে সক্ষম নয়। আল্লাহ তা‘আলা বলেন, “আর আল্লাহকে ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের আঁটির আবরণেরও মালিক নয়। তোমরা যদি তাদেরকে ডাকো, তারা তোমাদের ডাক্ শুনবে না আর শুনতে পেলেও তোমাদের ডাকে সাড়া দেবে না এবং কিয়ামতের দিন তারা তোমাদের শরীক করাকে অস্বীকার করবে”। [সূরা ফাতির, আয়াত: ১৩-১৪] সে বড়ই হতভাগা, যাকে শয়তান ও পথভ্রষ্টরা ধোকা দিয়ে মৃত ও কবরস্থ নবী, অলী ও নেককার লোকদের আহব্বান করাকে সুশোভিত করে দেখিয়েছে! আল্লাহ তা‘আলা বলেন, “তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে, যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে, যে কিয়ামত দিবস পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না? আর তারা তাদের ডাক্ সম্পর্কে উদাসীন”। [সূরা আল-আহকাফ, আয়াত: ৫]
উত্তর: বল, বড় শির্ক। কারণ, আল্লাহ তা‘আলা বলেন, তোমার রবের জন্য সালাত আদায় করো ও কুরবানি কর”। [সূরা কাউসার, আয়াত: ২] তিনি অারো বলেন, “বল আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সমগ্র সৃষ্টিজগতের রব আল্লাহর জন্যে। তার কোনো শরীক নেই এবং আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে। আর আমি মুসলিমদের মধ্যে প্রথম”। [সূরা আল-আনআম, আয়াত: ১৬২-১৬৩] নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে গায়রুল্লাহের জন্য যবেহ করল তার ওপর আল্লাহর লা্আনত”। (মুসলিম)
আর নীতিমালা বলে, “যা আল্লাহর জন্যে করা ইবাদত তা অন্যের জন্য করা শির্ক”।
উত্তর: বল, আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্ত করা বড় শির্ক। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে আল্লাহর আনুগত্য করার মান্ত করেছে সে তার আনুগত্য করুক। আর যে আল্লাহর নাফরমানি করার মান্নত করেছে সে তাঁর নাফরমানি না করুক”। (সহীহ বুখারী) সুতরাং মান্নতকারীর অবস্থা অনুযায়ী মান্ত মৌখিক, আর্থিক অথবা শারীরিক ইবাদত। প্রিয় বস্তু হাসিল করা অথবা অনিষ্ট দূর করার আশায় অথবা প্রাপ্ত নিআমতের শোকর অথবা মুসিবত দূর হওয়ার কৃতজ্ঞতা স্বরূপ শরীয়তের দৃষ্টিতে যা ওয়াজিব নয় তা নিজের ওপর ওয়াজিব করে নেয়াকে মান্ত বলা হয়। এগুলো ইবাদতের মধ্যে গণ্য, যা গায়রুল্লাহর জন্য সম্পন্ন করা বৈধ নয়। কারণ, আল্লাহ তা‘আলা মান্নত পুরণকারীদের প্রশংসা করেছেন। আল্লাহ তা‘আলা বলেন, “তারা মানত পূর্ণ করে এবং সে দিনকে ভয় করে যার অকল্যাণ হবে সুবিস্তৃত”। [সূরা আল-ইনসান, আয়াত: ৭]
মূলনীতি হলো, আল্লাহ তা‘আলা যে কাজের কর্তার প্রশংসা করেছেন সে কাজটি ইবাদতের অন্তর্ভুক্ত। আর যা ইবাদত তা আল্লাহ ছাড়া অন্যের জন্য করা শির্ক।