Skip to content

যখন তোমাকে জিজ্ঞেস করা হয়, আসমান ও জমিন এবং তাদের মধ্যবর্তী সবকিছু কে পরিচালনা করেন?

السؤال

প্রশ্ন: যখন তোমাকে জিজ্ঞেস করা হয়, আসমান ও জমিন এবং তাদের মধ্যবর্তী সবকিছু কে পরিচালনা করেন?

الجواب

উত্তর: বল, যিনি আসমান, জমিন ও তাদের মধ্যবর্তী সবকিছু পরিচালনা করেন তিনি হলেন এক আল্লাহ। তার কোনো শরীক নেই। তিনি ব্যতীত কোনো মালিক নেই। তার কোনো শরীক নেই এবং কোনো সাহায্যকারী-সহযোগিতাকারী নেই। তিনি পবিত্র ও প্রশংসার যোগ্য। আল্লাহ তাআলা বলেন, “বল, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ মনে করতে তাদেরকে আহ্বান করো। তারা আসমানসমূহ ও জমিনের মধ্যে অণু পরিমাণ কিছুর মালিক নয়। আর এ দু’য়ের মধ্যে তাদের কোনো অংশীদারিত্ব নেই এবং তাদের মধ্য থেকে কেউ তার সাহায্যকারীও নয়”। [সূরা সাবা, আয়াত: ২২]