Skip to content

যখন তোমাকে জিজ্ঞেস করা হয়, গায়রুল্লাহের নামে যবেহ করে তার নৈকট্য লাভ করার হুকুম কী?

السؤال

প্রশ্ন: যখন তোমাকে জিজ্ঞেস করা হয়, গায়রুল্লাহের নামে যবেহ করে তার নৈকট্য লাভ করার হুকুম কী?

الجواب

উত্তর: বল, বড় শির্ক। কারণ, আল্লাহ তা‘আলা বলেন, তোমার রবের জন্য সালাত আদায় করো ও কুরবানি কর”। [সূরা কাউসার, আয়াত: ২] তিনি অারো বলেন, “বল আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সমগ্র সৃষ্টিজগতের রব আল্লাহর জন্যে। তার কোনো শরীক নেই এবং আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে। আর আমি মুসলিমদের মধ্যে প্রথম”। [সূরা আল-আনআম, আয়াত: ১৬২-১৬৩] নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে গায়রুল্লাহের জন্য যবেহ করল তার ওপর আল্লাহর লা্আনত”। (মুসলিম)

আর নীতিমালা বলে, “যা আল্লাহর জন্যে করা ইবাদত তা অন্যের জন্য করা শির্ক”।