ফলাফল ফিল্টার করুন
395 টি কার্ড
الموضوعات
الموضوعات (13)
التصنيف الشرعي
Filter ▾
حجم المحتوى4
উত্তর: বল, আমল ব্যতীত ঈমান শুদ্ধ হয় না। বরং আমল অবশ্যই জরুরী। কারণ, আমল ঈমানের একটি রুকন। যেমন মুখের স্বীকৃতি তার অন্য একটি রুকন। এর ওপর ইমামগণ একমত হয়েছেন যে, ঈমান হচ্ছে মুখে স্বীকার ও আমল করার সমষ্টি। তার দলীল আল্লাহ তা‘আলার বাণী: “আর যারা তার নিকট আসবে মুমিন অবস্থায়, সৎকর্ম করে তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা”। [সূরা ত্বাহা, আয়াত: ৭৫] এখানে আল্লাহ তা‘আলা জান্নাতে যাওয়ার জন্য ঈমান ও আমল উভয়টিকে শর্ত করেছেন।
উত্তর: বল, ইসলামের রুকন পাঁচটি। আর সেগুলো হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল। সালাত কায়েম করা, রামাযানের সিয়াম পালন করা, যাকাত দেওয়া ও বায়তুল্লাহর হজ্জ করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি পাঁচটি। এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল। সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা ও রামাযানের সিয়াম পালন করা। (সহীহ বুখারী ও মুসলিম)
উত্তর: বল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য দেওয়ার অর্থ আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। আল্লাহ তা‘আলা বলেন “আর স্মরণ কর যখন ইবরাহীম স্বীয় পিতা ও তার কওমকে বলেছিল, তোমরা যেগুলোর ইবাদাত কর, নিশ্চয় আমি তাদের থেকে মুক্ত। তবে তিনি ছাড়া যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর নিশ্চয় তিনি আমাকে শীঘ্রই হিদায়াত দিবেন। আর এটিকে সে তার উত্তরসূরীদের মধ্যে এক চিরন্তন বাণী বানিয়ে রেখে গেল, যাতে তারা সেদিকেই প্রত্যাবর্তন করতে পারে”। [আয-যুখরুফ, আয়াত: ২৮] অপর আয়াতে বলেন, “এগুলো প্রমাণ করে যে, নিশ্চয় আল্লাহই সত্য এবং তারা আল্লাহর পরিবর্তে যাকে ডাকে, তা বাতিল। নিশ্চয় আল্লাহই হলেন সর্বোচ্চ, সুমহান”। [সূরা লুকমান, আয়াত: ২৯]
আর মুহাম্মাদ আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়ার অর্থ, আমরা বিশ্বাস ও স্বীকার করি যে, তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তিনি বান্দা, তার ইবাদত করা যাবে না, তিনি নবী, অস্বীকার করা যাবে না। তিনি যা নির্দেশ করেন তা মানতে হবে এবং যে সংবাদ দেন, তা বিশ্বাস করতে হবে। তিনি যা থেকে নিষেধ ও সতর্ক করেছেন তা থেকে বিরত থাকতে হবে। আর তিনি যা প্রবর্তন করেছেন, তা ব্যতীত অন্য কিছুর মাধ্যমে আল্লাহর ইবাদত করা যাবে না।
উম্মতের ওপর তার হক হচ্ছে, সম্মান ও মর্যাদা দান করা, ভালোবাসা এবং প্রত্যেক সময় ও মুহূর্তে নিঃশর্তভাবে সাধ্যানুযায়ী তার অনুসরণ করা। আল্লাহ তা‘আলা বলেন, “বল, তোমরা যদি আল্লাহকে ভালোবাস, তাহলে আমার অনুসরণ কর, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন”। [সূরা আলে-ইমরান, আয়াত: ৩১]
উত্তর: বল, তাওহীদের কালিমাটি শুধু একটি বাক্যই নয় যা বিশ্বাস করা, তার দাবি বাস্তবায়ন ও তা ভঙ্গকারী বিষয়সমূহ থেকে বিরত থাকা ছাড়া কেবল মুখে বলা হবে। বরং তার জন্য সাতটি শর্ত রয়েছে। আলেমগণ শর‘য়ী দলীলসমূহ অনুসন্ধান করে বের করেছেন। অতঃপর কুরআন ও সুন্নাহ প্রমানসমূহ দ্বারা প্রমাণিত করে তা লিপিবদ্ধ করেছেন। আর সেগুলো হচ্ছে,
১- ইলম: নাকোচ করা ও সাব্যস্ত করাসহ কালিমার অর্থ জানা। এভাবে জানা যে, আল্লাহ একক। তার কোনো শরীক নেই। তিনিই ইবাদতের হকদার। আরো জানা যে, কালিমাটি আল্লাহ ছাড়া অন্য কিছুর ইলাহিয়াতকে নাকোচ করার ওপর প্রমাণ। সেই সঙ্গে কালিমাটির দাবি, তার আবশ্যিক বিষয়সমূহ, তা ভঙ্গকারী বিষয়গুলো জানা, যা অজ্ঞতার বিপরীত। আল্লাহ তা‘আলা বলেন, “তুমি জেনে নাও যে, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই”। [সূরা মুহাম্মাদ, আয়াত: ১৯] তিনি আরো বলেন, “তবে যে সত্যের সাক্ষ্য দিল এমতাবস্থায় যে তারা জানে”। [সূরা যুখরূফ, আয়াত: ৮৬] নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে মারা গেল এমতাবস্থায় যে, সে জানে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে”। (সহীহ মুসলিম)
২- ইয়াকীন: আর সেটি হচ্ছে, তার প্রতি অকাট্য বিশ্বাস, যা সন্দেহ ও সংশয়ের পরিপন্থী। অর্থাৎ, অন্তরে গেঁথে যাওয়া ও সাব্যস্ত হওয়া। আল্লাহ তা‘আলা বলেন, “মুমিন কেবল তাঁরাই, যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি। আর নিজেদের সম্পদ ও নিজদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এরাই সত্যনিষ্ঠ”। [সূরা হুজুরাত,আয়াত: ২৫] আর রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিল যে, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল। এ দু’টি বিষয়ে কোন প্রকার সন্দেহ না করে যে বান্দা আল্লাহর সাথে সাক্ষাত করবে, সে জান্নাতে যাবে। (সহীহ মুসলিম)
৩- ইখলাস: এমন ইখলাস বা একনিষ্ঠতা, যা শির্কের সম্পূর্ণ বিপরীত। আর এটি লৌকিকতা বা শির্কের যে কোন কলুষ থেকে এবাদতকে সম্পূর্ণ রূপে মুক্ত ও পবিত্র রাখার মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব। আল্লাহ তা‘আলা বলেন, “জেনে রেখ আল্লাহর জন্যই বিশুদ্ধ ইবাদত”। [সূরা আয-যুমার, আয়াত:৩] তিনি আরো বলেন, “আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন আল্লাহর ইবাদত করে তার জন্যে দীনকে একনিষ্ঠ করে”। [সূরা আল-বাইয়্যিনাহ, আয়াত: ৫] আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “কিয়ামতের দিন আমার সুপারিশ দ্বারা ঐ ব্যক্তি সবচেয়ে বেশী ভাগ্যবান হবে, যে তার নিজের অন্তর বা আত্মা থেকে লাইলাহা ইল্লাল্লাহ বলবে”। হাদীসটি বর্ণনা করেছেন সহীহ বুখারী।
৪- ভালোবাসা: অর্থাত এই কালিমাকে এবং তা যার ওপর প্রমাণ তার প্রতি ভালোবাসা, তা দ্বারা আনন্দিত হওয়া। আর কালিমার ধারকদের ভালোবাসা ও তাদের সাথে সম্পর্ক কায়েম করা এবং তার বিপরীত বস্তুকে ঘৃণা করা ও কাফিরদের থেকে মুক্ত থাকা। আল্লাহ তা‘আলা বলেন, “আর মানুষদের মধ্যে এমনও আছে, যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সম্যকরূপে গ্রহণ করে, তাদেরকে আল্লাহর ভালোবাসার মতো ভালোবাসে। আর যারা ঈমান এনেছে, তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর”। [সূরা আল-বাকারা, আয়াত: ১৬৫] আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তিনটি স্বভাব যার মধ্যে থাকবে সে অবশ্যই ঈমানের স্বাদ পাবে। আল্লাহ ও তার রাসূল তার নিকট বেশী প্রিয় হবে তাদের ভিন্ন অন্যান্য বস্তু হতে এবং একমাত্র আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসবে এবং সে কুফরিতে ফিরে যেতে অপছন্দ করবে যেমন সে অপছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হতে”। (সহীহ মুসলিম)
৫- সত্যবাদিতা, যা মিথ্যার পরিপন্থী: অন্তর ও অঙ্গ-প্রত্যঙ্গসমূহ মুখে তাওহীদের যে কালিমা উচ্চারণ করেছে তার সাথে একাত্মতা পোষণ করার মাধ্যমে তা হতে পারে। সুতরাং মুখ যা বলছে, অন্তর ও অঙ্গ-প্রত্যঙ্গসমূহ সেটাকে সত্যায়ন করবে। ফলে বাহ্যিক ও অভ্যন্তরীণ আনুগত্যের মাধ্যমে তা পালন করবে। আল্লাহ তা‘আলা বলেন, “ফলে আল্লাহ অবশ্যই জেনে নিবেন, কারা সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নেবেন মিথ্যাবাদীদেরকে”। [সূরা আল-আনকাবুত, আয়াত: ৩] তিনি আরো বলেন, “আর যিনি সত্য নিয়ে এসেছেন এবং যে তা সত্য বলে মেনে নিয়েছে, তারাই মুত্তাকী”। [সূরা আয-যুমার, আয়াত: ৩৩] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে অন্তর থেকে সত্য জেনে সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল সে জান্নাতে প্রবেশ করবে”। (এটি আহমদ বর্ণনা করেছেন)
৬- আত্মসর্পন ও আনুগত্য: ইখলাস, আশা-আকাঙ্খা ও ভয়-ভীতি সহকারে সকল নির্দেশ পালন ও সমস্ত নিষেধ হতে বিরত থেকে তার হকসমূহ পালন করা এবং ইবাদতে তাকে এক জেনে আল্লাহর জন্য বিনয়াবনত হওয়া দ্বারা আনুগত্য করা। আল্লাহ তা‘আলা বলেন, “আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ কর”। [সূরা আয-যুমার, আয়াত: ৫৪] তিনি আরো বলেন, “আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধচিত্তে আল্লাহর কাছে নিজকে সমর্পণ করে, সে তো শক্ত রশি আঁকড়ে ধরে”। [সূরা লুকমান, আয়াত: ২২]
৭- কালিমাকে গ্রহণ করা যা প্রত্যাখ্যান করার পরিপন্থী। আর অন্তর দিয়ে কালিমা ও তার মর্মার্থ ও দাবিকে গ্রহণ করে নেওয়ার মাধ্যমেই হয়ে থাকে। তবে যে ব্যক্তি নিজস্বার্থে ও অহংকারবশত তার দিকে আহব্বান করে তার থেকে তা সে গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বলেন, “তাদেরকে যখন বলা হত লা-ইলাহা ইল্লাল্লাহ তখন তারা অহংকার করত”। [সূরা সাফফাত, আয়াত: ৩৫] যার অবস্থা এরকম সে মুসলিম নয়।
উত্তর: বল, তিনি হলেন মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন আব্দুল মুত্তালিব ইবন হাশিম ইবন আব্দু মানাফ। আল্লাহ তাকে কুরাইশ থেকে বাছাই করেছেন, আর কুরাইশরা হচ্ছে ইসমাইল ইবনু ইবরাহীম আলাইহিস সালামের সন্তানদের সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাঁকে মানব ও জিন জাতীর নিকট প্ররণ করেছেন এবং তার ওপর কিতাব ও হিকমত নাযিল করেছেন এবং তাকে সর্বোত্তম রাসূল ও তাদের শ্রেষ্ঠ বানিয়েছেন। তার ওপর সালাত ও সালাম।
উত্তর: বল, আল্লাহ তা`আলা বান্দার ওপর প্রথম ফরয করেছেন তার প্রতি ঈমান আনা ও তাগুতকে আস্বীকার করা। যেমন তার বাণীতে রয়েছে, “আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি যে, তোমরা আল্লাহর ইবাদত কর এবং পরিহার কর তাগূতকে। অতঃপর তাদের মধ্য থেকে আল্লাহ কাউকে হিদায়াত দিয়েছেন এবং তাদের মধ্য থেকে কারো ওপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে। সুতরাং তোমরা জমিনে ভ্রমন কর অতঃপর দেখ, অস্বীকারকারীদের পরিণতি কীরূপ হয়েছে”। [সূরা আন-নাহাল, আয়াত: ৩৬] বান্দা যাকে নিয়ে সীমালঙ্ঘন করে, সেই তাগুত। হোক সে মা‘বূদ অথবা অনুসরণীয় অথবা আনুগত্য প্রাপ্ত ব্যক্তিত্ব।
উত্তর: বল, আল্লাহ এ বিষয়টি অত্যন্ত পরিস্কার করে বলেছেন যে, তিনি মানুষ ও জিনকে একমাত্র তার ইবাদতের জন্যে সৃষ্টি করেছেন, তার কোনো শরীক নেই। আর এটি তাঁর নির্দেশ বাস্তবায়ন করা এবং তিনি যা থেকে নিষেধ করেছেন, সেগুলো ত্যাগ করে তার আনুগত্য করার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, “আর আমি জিন ও মানুষকে কেবল এ জন্যই সৃষ্টি করেছি যে, তারা আমার ইবাদত করবে”। [সূরা আয-যারিয়াত, আয়াত: ৫৬] তিনি আরো বলেন: “তোমরা আল্লাহর ইবাদত কর এবং তার সাথে কাউকে শরীক করো না”। [সূরা আন-নিসা, আয়াত: ৩৬]
উত্তর: বল, প্রকাশ্য-অপ্রকাশ্য কথা ও আমলসমূহ থেকে যা আল্লাহ ভালোবাসেন ও যাতে তিনি সন্তুষ্ট হন এবং যা বিশ্বাস করতে, বলতে ও কাজে পরিণত করতে নির্দেশ দিয়েছেন তা সবই ইবাদত। যেমন তাঁকে ভয় করা, তাঁর কাছে আশা-আকাঙ্খা করা, তাঁকে ভালোবাসা এবং তাঁর নিকট সাহায্য চাওয়া ও তাঁর কাছে ফরিয়াদ করা, সালাত ও সিয়াম ইত্যাদি।
উত্তর: বল, অবশ্যই দু‘আ বড় বড় ইবাদাতসমূহের একটি অন্যতম ইবাদত। যেমন, আল্লাহ তা‘আলা বলেন, “আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো। আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয় যারা অহঙ্কার বশত আমার ইবাদত থেকে বিমুখ হয়, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে”। [সূরা গাফির,আয়াত: ৬০] হাদীসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দু‘আই ইবাদত”। হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। দীনের মধ্যে দু‘আর গুরুত্ব ও মর্যাদার জন্যই কুরআনে তিনশতাধিক আয়াত এ সম্পর্কে এসেছে। দু‘আ দুই প্রকার: ইবাদতের দু‘আ ও চাওয়ার দু‘আ। একটি অপরটির জন্য অত্যাবশ্যকীয়।
ইবাদতের দু‘আ: উদ্দেশ্য হাসিল করা বা বিপদ প্রতিহত করা বা মুসিবত দূর করার জন্য ইখলাসের সাথে একমাত্র আল্লাহর ইবাদত করা দ্বারা আল্লাহর দিকে অগ্রসর হওয়া। আল্লাহ তা‘আলা বলেন, “আর স্মরণ কর মাছ ওয়ালার কথা। যখন সে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিল এবং মনে করেছিল যে, আমি তার ওপর ক্ষমতা প্রয়োগ করব না। তারপর সে অন্ধকার থেকে ডেকে বলেছিল, আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। আপনি পবিত্র মহান। নিশ্চয় আমি ছিলাম যালিম। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম। আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করি”। [সূরা আল-আম্বিয়া, আয়াত: ৮৭-৮৮]
চাওয়ার দু‘আ: অর্থাত দু‘আকারীকে যে জিনিষ উপকার পৌঁছাবে; যেমন কোনো কল্যাণ অর্জন অথবা কোনো অকল্যাণ দূর করার প্রার্থনা করা। আল্লাহ তা‘আলা বলেন, “হে আমাদের রব! নিশ্চয় আমরা ঈমান এনেছি। অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন”। [সূরা আল-ইমরান, আয়াত: ১৬]
উভয় প্রকার দু‘আ ইবাদতের মূল ও নির্যাস। আর তা সবচেয়ে সহজ ইবাদত। আর সম্পাদন করা দিক থেকে সবেচয়ে সহজ। আর মর্যাদা ও ফলাফলের দিক দিয়ে সবচেয়ে মহান। এটিই আল্লাহর ইচ্ছায় অকল্যাণ দূর ও উদ্দেশ্য হাসিল করায় সবচেয়ে শক্তিশালী উপায়।
উত্তর: বল, দু’টি শর্ত পাওয়া না গেলে আল্লাহর নিকট আমল কবুল হয় না। প্রথম শর্ত: একমাত্র আল্লাহর জন্যে আমল করা। এর দলীল আল্লাহ তাআলার বাণী: “আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন আল্লাহর ইবাদত করে তার জন্য দীনকে একনিষ্ঠ করে”। [সূরা আল-বায়্যিনাহ, আয়াত: ৫] তিনি আরো বলেন, “সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে”। [সূরা আল-কাহাফ, আয়াত: ১১০]
দ্বিতীয় শর্ত: আমলটি সেই শরীয়ত মোতাবেক হওয়া, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে এসেছেন। এর দলীল আল্লাহ তা‘আলার বাণী: “বল, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ কর। ফলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন”। [সূরা আল-ইমরান, আয়াত: ৩১] আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী: “যে এমন আমল করল যার ওপর আমাদের আদর্শ নেই, সেটি প্রত্যাখ্যাত”। এটি সহীহ মুসলিম বর্ণনা করেছেন। অতএব আমলটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মোতাবেক না হয়, তাহলে সেটি কবুল করা হবে না। যদিও আমলকারী মুখলিস হয়।
উত্তর: বল, না; বরং নিয়তের শুদ্ধতা তথা একমাত্র আল্লাহর জন্যে আমল করার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়ত মোতাবেক আমল হওয়া জরুরী। এর দলীল আল্লাহ তা‘আলার বাণী: “সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন ভালো আমল করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে”। [সূরা আল-কাহাফ, আয়াত: ১১০] আল্লাহ তা‘আলা এ আয়াতে আমল কবুল হওয়ার জন্য নিয়তের বিশুদ্ধতার শর্তারোপ করেছেন। সেই সঙ্গে নেক আমলটি সালেহ হওয়া; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরী‘আত মোতাবেক হওয়ার শর্তারোপ করেছেন।
উত্তর: বল, তাওহীদ তিন প্রকার: ১) তাওহীদুর রুবুবিয়্যাহ: আর তা হলো, এ দৃঢ় বিশ্বাস করা যে, আল্লাহই সৃষ্টিকর্তা, রিযিক দাতা, সমস্ত মাখলুকের ব্যব্যস্থাপক, তার কোনো শরীক ও সাহায্যকারী নেই। এটি হলো, আল্লাহকে স্বীয় কর্মসমূহে এক বলে বিশ্বাস করা। আল্লাহ তা‘আলা বলেন, “আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা আছে কি, যে তোমাদেরকে আসমান ও যমীন থেকে রিযিক দিবে? তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই”। [সূরা ফাতির,আয়াত: ৩] তিনি আরো বলেন, “নিশ্চয় আল্লাহ রিযিকদাতা, তিনি শক্তিধর, পরাক্রমশালী”। [সূরা আয-যারিয়াত, আয়াত: ৮৫] তিনি আরো বলেন, “তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন”। [সূরা আস-সাজদাহ, আয়াত: ৫] তিনি আরো বলেন, “জেনে রাখ, সৃষ্টি ও নির্দেশ তাঁরই। আল্লাহ মহান, যিনি সকল সৃষ্টির রব”। [সূরা আরাফ, আয়াত: ৫৪]
২) তাওহীদুল আসমা ওয়াস-সিফাত: কুরআর ও হাদীসে আল্লাহ তা‘আলার যেসব অতি সুন্দর নাম ও পূর্ণতার গুণাবলী রয়েছে, কোন প্রকার ধরণ বর্ণনা করা, দাহরণ বর্ণনা করা এবং বিকৃতি ও অকার্যকর করা ছাড়াই তাতে দৃঢ় বিশ্বাস করাকে তাওহীদুল আসমা ওয়াস্ সিফাত বলা হয়। তাঁর সদৃশ কোনো কিছৃুই নেই। আল্লাহ তা‘আলা বলেন, “তাঁর সদৃশ কোনো জিনিস নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা”। [সূরা আশ-শুরা, আয়াত: ১১] তিনি আরো বলেন, “আল্লাহর অনেক অতি সুন্দর নাম রয়েছে, অতএব সেগুলো দ্বারা তাঁকে ডাকো”। [সূরা আরাফ, আয়াত: ১৮০]
৩) তাওহীদুল উলুহিয়্যাহ: ইবাদতে আল্লাহকে এক জানা। তিনি একক, তার কোন শরীক নেই। এটিই হচ্ছে বান্দার ইবাদতগত কর্মগুলোর মাধ্যমে আল্লাহকে একক করা। আল্লাহ তা‘আলা বলেন, “আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন আল্লাহর ইবাদত করে তার জন্য দীনকে (ইবাদতকে) একনিষ্ঠ করে”। [সূরা আল-বায়্যিনাহ: ৫] তিনি আরো বলেন, “আর তোমার পূর্বে এমন কোনো রাসূল আমি পাঠাইনি, যার প্রতি আমি এই ওহী নাযিল করিনি যে, আমি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। সুতরাং তোমরা আমার ইবাদত করো”। [সূরা আল-আম্বিয়া, আয়াত: ২৫] তাওহীদের এ প্রকারভেদ কেবল একটি ইলমী (জ্ঞানগত) বিশ্লেষণ মাত্র। অন্যথায় এগুলো কুরআন ও সুন্নাহর অনুসারী তাওহীদপন্থীর আকীদাহ-বিশ্বাসে একটির সাথে অপরটি ওতপ্রোতভাবে জড়িত।
উত্তর: বল, সেটি হলো শির্ক। আল্লাহ তা‘আলা বলেন, “অবশ্যই তারা কুফরী করেছে, যারা বলেছে, নিশ্চয় আল্লাহ হচ্ছেন মারইয়াম পুত্র মাসীহ। আর মাসীহ বলেছে, হে বনী ইসরাইল, তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো। নিশ্চয় যে আল্লাহর সাথে শির্ক করে, তার ওপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা জাহান্নাম। আর যালিমদের কোন সাহায্যকারী নেই”। [সূরা আল-মায়েদাহ, আয়ত: ৭২] তিনি আরো বলেন, “নিশ্চয় আল্লাহ তার সাথে শির্ক করাকে ক্ষমা করেন না। তিনি ক্ষমা করেন এ ছাড়া অন্যান্য পাপ, যার জন্য তিনি চান”। [সূরা আন-নিসা, আয়াত: ৪৮] আল্লাহ তা‘আলা শির্ক গুনাহ ক্ষমা না করা দ্বারা প্রমাণিত হয় যে, এটি সবচেয়ে বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী এ কথাকে আরো সুস্পষ্ট করেছে। তাঁকে যখন প্রশ্ন করা হলো, কোন গুনাহ সবচেয়ে বড়? তিনি বললেন, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। (সহীহ বুখারী ও মুসলিম) নিদ্দ অর্থ সমকক্ষ ও সদৃশ।
শির্ক হচ্ছে সৃষ্টি থেকে আল্লাহর জন্য কোনো শরীক তথা সমকক্ষ ও সদৃশ নির্ধারণ করা। চাই তা ফেরেশতা হোক, অথবা রাসূল অথবা অলী কিংবা অনুরূপ কেউ হোক। অতঃপর তার মধ্যে রুবুবিয়্যাতের কোনো গুণ অথবা বৈশিষ্ট আছে বলে বিশ্বাস করা। যেমন সৃষ্টি করা অথবা সৃষ্টির কর্তৃত্ব করা অথবা সৃষ্টিজগতের ব্যবস্থাপনা করা অথবা তার নৈকট্য হাসিল করার জন্য তার কাছে দুআ বা আশা করা অথবা তাকে ভয় অথবা তার ওপর ভরসা করা অথবা আল্লাহ ব্যতীত কিংবা আল্লাহ কাছে আশা-আকাঙ্খা করার পাশাপাশি তার কাছে আশা-আকাঙ্খা করা। ফলে তার জন্য অার্থিক অথবা প্রকাশ্য-অপ্রকাশ্য শারীরিক ইবাদত পেশ করা।
উত্তর: বল, শির্ক দুই প্রকার:
১) বড় শিরক: এটি হচ্ছে ইবাদাতের প্রকারসমূহ হতে কোন একটি ইবাদত গাইরুল্লাহর জন্য সমর্পন করা। যেমন গাইরুল্লাহর ওপর ভরসা করা অথবা মৃতদের কাছে মদদ চাওয়া অথবা গাইরুল্লাহর জন্য যবেহ করা অথবা গায়রুল্লাহর জন্য মানত করা, সিজদাহ করা অথবা গায়রুল্লাহর নিকট এমন বিষয়ে ফরিয়াদ করা, যে ব্যাপারে আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমতা রাখে না। যেমন অনুপস্থিত ব্যক্তিদের কাছে অথবা মৃতদের কাছে ফরিয়াদ করা। এ জাতীয় বোকামি তারাই করতে পারে, যারা যারা বিশ্বাস করে যে, উপরোক্ত ব্যক্তিরা তাদের আহব্বানে সাড়া দেওয়ার ক্ষমতা রাখে এবং আল্লাহ ব্যতীত অন্য কেউ করার ক্ষমতা রাখে না এমন কাজ করতে পারে। ফলে সে এ দ্বারা ঐ মাখলুকের মধ্যে রুবুবিয়াতের কিছু বৈশিষ্ট আছে বলে বিশ্বাসী হয়ে যায়। এ কারণে সে তার সামনে বিনয়ী হয়, তার জন্য দাসত্বের ন্যায় হীনতা প্রকাশ করে, তার ওপর ভরসা করে, তার নিকট কাকুতি-মনিতি করে, তার নিকট ফরিয়াদ করে এবং তার কাছে এমন কিছু চেয়ে তাকে আহব্বান করে, যা কোনো মাখলুকের পক্ষে দান করা সম্ভব নয়। আজব ব্যাপার হলো, মানুষ এমন অক্ষমের নিকট ফরিয়াদ করে, যে নিজের ক্ষতি কিংবা উপকার করার সামর্থ রাখে না এবং জীবন, মৃত্যু ও পুনরুত্থানের মালিক নয়। অতএব যে নিজের ক্ষতি দূর করতে অক্ষম সে কিভাবে অপরের ক্ষতি দূর করবে? এটা তো এক ডুবন্ত ব্যক্তি অপর ডুবন্ত ব্যক্তির নিকট ফরিয়াদ করার মতোই। সুবহানাল্লাহ! কিভাবে কতক মানুষের দৃষ্টিভ্রম ঘটে ও তাদের বিবেক চলে যায়। ফলে শরী‘আত বিধ্বংসী, বিবেক বিরোধী ও বাস্তবতার পরিপন্থী এ জাতীয় শির্কে লিপ্ত হয়!
২) ছোট শির্ক: যেমন সামান্য রিয়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের ওপর আমি সবচেয়ে বেশী ভয় করি ছোট শির্কের। তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, তা হলো রিয়া”। (এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম) ছোট শির্কের আরো উদাহরণ হলো গায়রুল্লাহর নামে কসম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে গায়রুল্লাহর নামে কসম করল সে কুফরি করল অথবা র্শিক করল”। (তিরমিযী)
উত্তর: বল, কুফর দুই প্রকার:
১) বড় কুফর: এটি মানুষকে দীন থেকে বহিষ্কার করে দেয়। এটি মূল দীনের সম্পূর্ণ বিপরীত। যেমন কেউ আল্লাহকে গাল-মন্দ করলো অথবা তার দীন অথবা তার নবী অথবা শরী‘আতকে গাল দিল এবং দীনের কোনো বিষয় নিয়ে উপহাস ও ঠাট্টা করলো। অথবা আল্লাহর ওপর তার কোন সংবাদ অথবা তার আদেশ অথবা তার নিষেধ প্রত্যাখ্যান করলো। ফলে সে আল্লাহ ও তার রাসূল যে সংবাদ দিয়েছেন সেটা অস্বীকার করলো অথবা আল্লাহ তার বান্দাদের ওপর যা ফরয করেছেন তার কোনো একটি বিষয় অস্বীকার করলো অথবা আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তার কোন একটিকে বৈধ জানলো, প্রভৃতি। আল্লাহ তা‘আলা বলেন, “বল, আল্লাহ, তার আয়াতসমূহ ও তার রাসূলের সাথে কি তোমরা বিদ্রূপ করছিলে? তোমরা ওযর পেশ কর না। তোমরা তোমাদের ঈমানের পর অবশ্যই কুফরী করেছ”। [সূরা তাওবাহ, আয়াত: ৬৫-৬৬]
২) ছোট কুফর: এটি হচ্ছে শরী‘আতের দলীল যাকে কুফর বলেছে ঠিকই; কিন্তু বড় কুফর নয়। এটাকে নি‘আমতের কুফরি অথবা ছোট কুফর বলে নামকরণ করা হয়। যেমন মুসলিমদের সাথে যুদ্ধ করা, বংশ থেকে বিচ্ছেদ ঘোষণা করা ও মাতম করা প্রভৃতি জাহেলিয়াতের স্বভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মানুষের মধ্যে দু’টি স্বভাব রয়েছে, যা তাদের মধ্যে কুফরী স্বরূপ: বংশে অপবাদ দেওয়া ও মৃত ব্যক্তির ওপর মাতম করা”। হাদীসটি সহীহ মুসলিম বর্ণনা করেছেন। এ কাজগুলা ব্যক্তিকে মিল্লাত থেকে বের করে না। তবে এগুলো কবিরা গুনাহ। এ থেকে আল্লাহর নিকট আমরা আশ্রয় চাই।
উত্তর: বল, নিফাক দুই প্রকার। বড় নিফাক ও ছোট নিফাক।
বড় নিফাক: তা হলো ঈমান প্রকাশ করা ও কুফর গোপন করা। এটি ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ, তার বিজয়কে অপছন্দ করা ও তার ধারক মুসলিমদের অপছন্দ করা, তাদের সাথে যুদ্ধ ঘোষণা ও তাদের দীন নষ্ট করার সবচেয়ে বড় আলামত।
ছোট নিফাক: আর এটি হচ্ছে অন্তরে কুফর গোপন করা ছাড়াই মুনাফিকদের আমলের সাদৃশ্য করা। যেমন কথা বলার সময় মিথ্যা বলা, ওয়াদা করে খেলাফ করা ও আমানতের খেয়ানত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুনাফিকদের আলামত তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন আমানত রাখা হয় খিয়ানত করে ও যখন ওয়াদা করে ভঙ্গ করে”। (সহীহ বুখারী)