যখন তোমাকে জিজ্ঞেস করা হয়, যারা মৃতদের ডাকে মৃতরা কি তাদের ডাক শোনে ও উত্তর দেয়?
السؤال
প্রশ্ন: যখন তোমাকে জিজ্ঞেস করা হয়, যারা মৃতদের ডাকে মৃতরা কি তাদের ডাক শোনে ও উত্তর দেয়?
الجواب
উত্তর: বল, মৃতরা শোনে না। আল্লাহ তা‘আলা বলেন: “যে কবরে রয়েছে আপনি তাকে শোনাতে পারবেন না”। [সূরা ফাতির, আয়াত: ২২] তিনি আরো বলেন, “আপনি মৃতকে শুনাতে পারবেন না”। [সূরা আন-নামল, আয়াত: ৫০] যে তাদেরকে ডাকে তার ডাকে তারা সাড়া দেন না। আল্লাহ তা‘আলা বলেন, “আর আল্লাহকে ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের আঁটির আবরণেরও মালিক নয়। যদি তোমরা তাদেরকে ডাক, তারা তোমাদের ডাক শুনবে না আর শুনতে পেলেও তোমাদের ডাকে সাড়া দেবে না এবং কিয়ামতের দিন তারা তোমাদের শির্ক করাকে অস্বীকার করবে। আর সর্বজ্ঞ আল্লাহর ন্যায় কেউ তোমাকে অবহিত করবে না”। [সূরা ফাতির, আয়াত: ১৩-১৪] আল্লাহ তা‘আলা বলেন, “তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে, যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে, যে কিয়ামত দিবস পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না? আর তারা তাদের আহব্বান সম্পর্কে উদাসীন”। [সূরা আল-আহকাফ, আয়াত: ৫]