যখন তোমাকে জিজ্ঞেস করা হয়, মৃত অালী এবং অন্যদের কাছে যারা ফরিয়াদ করে ও তাদের কাছে মদদ চায় তারা কি তাদের ডাকে সাড়া দেয়?
السؤال
প্রশ্ন: যখন তোমাকে জিজ্ঞেস করা হয়, মৃত অালী এবং অন্যদের কাছে যারা ফরিয়াদ করে ও তাদের কাছে মদদ চায় তারা কি তাদের ডাকে সাড়া দেয়?
الجواب
উত্তর: বল, যারা তাদেরকে ডাকে তারা তাদের ডাকে সাড়া দেয় না এবং যারা তাদের ডাকে অথবা তাদের কাছে ফরিয়াদ করে, তারা তাদের ডাকে সাড়া দিতে সক্ষম নয়। আল্লাহ তা‘আলা বলেন, “আর আল্লাহকে ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের আঁটির আবরণেরও মালিক নয়। তোমরা যদি তাদেরকে ডাকো, তারা তোমাদের ডাক্ শুনবে না আর শুনতে পেলেও তোমাদের ডাকে সাড়া দেবে না এবং কিয়ামতের দিন তারা তোমাদের শরীক করাকে অস্বীকার করবে”। [সূরা ফাতির, আয়াত: ১৩-১৪] সে বড়ই হতভাগা, যাকে শয়তান ও পথভ্রষ্টরা ধোকা দিয়ে মৃত ও কবরস্থ নবী, অলী ও নেককার লোকদের আহব্বান করাকে সুশোভিত করে দেখিয়েছে! আল্লাহ তা‘আলা বলেন, “তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে, যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে, যে কিয়ামত দিবস পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না? আর তারা তাদের ডাক্ সম্পর্কে উদাসীন”। [সূরা আল-আহকাফ, আয়াত: ৫]