“মাসজিদুল হারাম ব্যতীত আমার এ মসজিদে সালাত আদায় করা অন্য মসজিদে এক হাজার সালাতের চেয়ে উত্তম”।
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“মাসজিদুল হারাম ব্যতীত আমার এ মসজিদে সালাত আদায় করা অন্য মসজিদে এক হাজার সালাতের চেয়ে উত্তম”।
«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ».
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর মসজিদে সালাত আদায় করার ফযীলত বর্ণনা করেছেন। এবং তা যমীনের অন্যান্য মসজিদের তুলনায় এক হাজার সালাতের চেয়ে উত্তম, তবে মক্কার মসজিদে হারাম ব্যতীত। কারণ, তাতে সালাত আদায় মসজিদে নববীর থেকেও উত্তম।
...:
মসজিদুল হারাম ও মসজিদুন নববীতে সালাতের বহুগুন সাওয়াব প্রতিয়মান হয়।
মসজিদুল হারামে এক সালাত অন্যান্য মসজিদে এক লক্ষ সালাত থেকে উত্তম।
সহীহ বুখারী (2/ 60) (1190).
সহীহ মুসলিম (2/ 1012) (1394).
আরও ... (2)
فتح الباري (3/67).
البحر المحيط الثجاج في شرح صحيح الإمام مسلم بن الحجاج (24/ 684).
গ্রন্থসমূহে উদ্ধৃত
4 বই- হজ্জ, উমরাহ এবং যিয়ারাতের বিভিন্ন মাসআলা সম্পর্কে কুরআন ও সুন্নাহর আলোকে ব্যাখ্যা ও বিশ্লেষণ।التحقيق والإيضاح لكثير من مسائل الحج والعمرة والزيارة - النسخة المعتمدة“আমার এ মসজিদে সালাত আদায় করা অন্য মসজিদে এক হাজার সালাতের চেয়ে উত্তম, তবে মাসজিদুল হারাম ব্যতীত।” ([১৪৬])
- মসজিদে নববীর ফযীলত ও আদবসমূহ এবং নবী (ﷺ ) ও তাঁর দুই সাহাবী (রাদিয়াল্লাহু আনহুমা)-এর কবর যিয়ারতের বিধি-বিধানفضائل وآداب المسجد النبوي، وأحكام زيارة قبر النبي عليه الصلاة والسلام وقبري صاحبيه“আমার এ মসজিদে সালাত আদায় করা অন্য মসজিদে এক হাজার সালাতের চেয়ে উত্তম, তবে মাসজিদুল হারাম ব্যতীত।” [২]