লেখক শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ বলেন: পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় ও বিরাট নিদর্শন যা পরাক্রমশালী আল্লাহ তা‘আলার কুদরতকে নির্দেশ করে, তা হচ্ছে: ছয়টি মূলনীতি, যা আল্লাহ তা‘আলা সাধারণ মানুষের জন্য ধারণাকারীদের ধারণা থেকেও সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। কিন্তু তারপরেও সৃষ্টিজগতের সবচেয়ে বুদ্ধিমানেরা এবং বনী আদমের বিদ্বান ব্যক্তিবর্গও এ ব্যাপারে ভুলের শিকার হয়েছে, সামান্য কতিপয় লোক ব্যতীত। প্রথম মূলনীতি: আল্লাহ তা‘আলার জন্যে দীনকে খালিস করা, যিনি এক এবং যার কোনো শরীক নেই আর তার বিপরীত বিষয়গুলো বর্ণনা করা, তা হচ্ছে আল্লাহর সাথে শিরক। আর…
লেখক শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ বলেন:
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে
সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় ও বিরাট নিদর্শন যা পরাক্রমশালী আল্লাহ তা‘আলার কুদরতকে নির্দেশ করে, তা হচ্ছে: ছয়টি মূলনীতি, যা আল্লাহ তা‘আলা সাধারণ মানুষের জন্য ধারণাকারীদের ধারণা থেকেও সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। কিন্তু তারপরেও সৃষ্টিজগতের সবচেয়ে বুদ্ধিমানেরা এবং বনী আদমের বিদ্বান ব্যক্তিবর্গও এ ব্যাপারে ভুলের শিকার হয়েছে, সামান্য কতিপয় লোক ব্যতীত।
প্রথম মূলনীতি:
আল্লাহ তা‘আলার জন্যে দীনকে খালিস করা, যিনি এক এবং যার কোনো শরীক নেই আর তার বিপরীত বিষয়গুলো বর্ণনা করা, তা হচ্ছে আল্লাহর সাথে শিরক। আর অধিকাংশ কুরআন বিভিন্নভাবে ও এতটাই সহজ ভাষায় এ মূলনীতি বর্ণনায় ব্যাপৃত হয়েছে যা সাধারণ থেকে নির্বোধ ব্যক্তিও বোঝে। এরপরেও যখন অধিকাংশ উম্মাহর ওপর যা হওয়ার তা হল, তখন শয়তান তাদের সামনে ইখলাসকে সালিহীন বা সৎকর্মশীলদের মর্যাদার কমতি ও তাদের অধিকারের ঘাটতির খোলসে উপস্থাপন করল, আর আল্লাহর সাথে শিরককে তাদের সামনে সালিহীন (সৎকর্মশীলদের) ও তাদের অনুসরণকারীদের ভালোবাসার খোলসে উপস্থাপন করল।
দ্বিতীয় মূলনীতি
আল্লাহ তা‘আলা দীনের ব্যাপারে একত্রিত থাকার আদেশ করেছেন এবং তাতে বিভক্ত হতে নিষেধ করেছেন। আল্লাহ এটি এতো স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন যা সাধারণও বুঝতে সক্ষম। আর তিনি আমাদেরকে তাদের মত হতে নিষেধ করেছেন, যারা আমাদের পূর্বে বিভক্ত ও মতবিরোধে লিপ্ত হওয়ার ফলে ধ্বংস হয়েছে। আল্লাহ উল্লেখ করেছেন যে, তিনি মুসলিমদেরকে দীনের বিষয়ে একত্রিত থাকার আদেশ করেছেন এবং তাতে বিভক্ত হওয়া থেকে নিষেধ করেছেন। আর এ বিষয়ে সুন্নাতে আসা বিষয়গুলো উক্ত বিষয়টিকে আরো স্পষ্ট করে দেয়, যা এ ক্ষেত্রে অত্যন্ত আশ্চর্যের ব্যাপার।অতঃপর বিষয়টি এমন হয়ে গেলো যে, দীনের মূলনীতিসমূহ ও শাখাগুলোতে মতানৈক্যই হলো ইলম ও দীনের ভেতরকার ফিকহ! আর দীনের ব্যাপারে একত্রিত হওয়ার বিষয়টি এমন হয়ে গেল যে, যিন্দীক ও পাগল ছাড়া কেউই তা নিয়ে কথা বলে না।
তৃতীয় মূলনীতি
নিশ্চয় পরিপূর্ণ একত্রিত হওয়ার স্বরূপ হচ্ছে: যে ব্যক্তি আমাদের উপরে শাসক হিসেবে নিয়োজিত হবে, তার কথা শোনা, আনুগত্য করা, যদিও সে হাবশী গোলাম হয়। আর আল্লাহ তা‘আলা এটিকে শার‘ঈ ও তাকদিরীভাবে অত্যন্ত যথেষ্ট ও ব্যাপকতরভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বর্ণনা করেছেন। তারপরেও এই মূলনীতিটি অধিকাংশ ইলমের দাবীদারদের কাছে অজ্ঞাত রয়ে গেল, তাহলে এর উপরে আমল কিভাবে হবে?
চতুর্থ মূলনীতি
ইলম ও আলিমগণ, ফিকহ ও ফকীহগণের বর্ণনা এবং তাদের বর্ণনা যারা তাদের সাথে সাদৃশ্য রাখে, তবে তাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তা‘আলা এই মূলনীতিটিকে সূরা আল-বাকারার প্রথম দিকেই উল্লেখ করেছেন, তাঁর বাণী:“হে বনী ইসরাঈল! তোমরা আমার সেই নি‘আমাতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করবো।”[সূরা আল-বাকারাহ, আয়াত: ৪০][এখান থেকে] আল্লাহর বাণীর এই পর্যন্ত:“হে বনী ইসরাঈল! আমার সে নি‘আমাতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি। আর নিশ্চয় আমি সমগ্র সৃষ্টিকুলের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি।”[সূরা আল-বাকারাহ, আয়াত: ৪৭]
নগণ্য শ্রেণিরও বোধের উপযোগী এই অত্যন্ত স্পষ্ট বিষয়টির ব্যাপারে যা দ্ব্যার্থহীনভাবে সুন্নাহতে বর্ণিত হয়েছে, তা আরো সুস্পষ্ট করে। এরপরেও এই বিষয়টি সবচেয়ে দুষ্প্রাপ্য বিষয় হয়ে গেল, (প্রকৃত) ইলম ও ফিকহ হয়ে গেল বিদ‘আত আর গোমরাহী। আর হকের সাথে বাতিলের মিশ্রণই তাদের কাছে থাকা উত্তম বস্তু হিসেবে থেকে গেল।আবার যে ইলম অর্জনকে আল্লাহ তা‘আলা ফরয করেছেন এবং তার প্রশংসা করেছেন, তার ব্যাপারে পাগল ও যিন্দিক ছাড়া কেউই উচ্চ-বাচ্চ করে না। আর যে ফরয ইলমকে অস্বীকার করল, তার সাথে শত্রুতা করল এবং তার থেকে সতর্ক করে কিতাব রচনা করল আর তার থেকে নিষেধ করল, সেই হয়ে গেল ফকীহ আলিম।
সূরা ইউনুসের আরেকটি একটি আয়াত, সেটি হচ্ছে:“জেনে রাখ! আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।”[সূরা ইউনুস, আয়াত: ৬২]তারপরেও বিষয়টি যারা নিজেদেরকে ইলমের অধিকারী বলে দাবী করে আর মনে করে যে তারাই মানুষের পথ প্রদর্শণকারী, শরী‘আতের হিফাযতকারী, তাদের কাছে এমন হয়ে গেল যে, অলীদের জন্য রাসূলদের অনুসরণ পরিত্যাগ করা আবশ্যক, আর যারা তাদেরকে অনুসরণ করবে তারা তাদের (অলীদের) মধ্যে কেউ না। আবার তাদের জন্য জিহাদ ত্যাগ করা আবশ্যক হবে, তাই যারা জিহাদ করবে, তারাও তাদের (অলীদের) মধ্যে কেউ না। এবং তাদের জন্য আরো আবশ্যক হচ্ছে ঈমান ও তাকওয়াকে পরিত্যাগ করা, সুতরাং যে ব্যক্তি ঈমান ও তাকওয়ার পথ অনুসরণ করবে, সেও তাদের অন্তর্ভুক্ত হবে না। হে আমাদের রব! আমরা আপনার কাছে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি, নিশ্চয় আপনি সকল দু‘আ শ্রবণকারী।
সমাপ্ত। আর সকল প্রশংসা সৃষ্টি জগতের রব আল্লাহর জন্যই। আমাদের নেতা মুহাম্মাদ, তার পরিবার এবং তার সাহাবাদের উপরে কিয়ামাত পর্যন্ত সালাত ও অসংখ্য সালাম বর্ষিত হোক।
ইমাম মুহাম্মাদ ইবনু আব্দুল ওয়াহহাব: দাওয়াত ও জীবনচরিত
11 ভাষা
ইমাম মুহাম্মাদ ইবনু আব্দুল ওয়াহহাব: দাওয়াত ও জীবনচরিত
লেখক: শাইখ আব্দুল আযীয ইবনু আব্দুল্লাহ ইবন বায সকল প্রশংসা বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। আল্লাহ তাঁর বান্দা, রাসূল, তাঁর সৃষ্টিকূলের সর্বোৎকৃষ্ট মানব আমাদের নেতা ও ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবার পরিজন, সাহাবীগণ ও যারা তাদেরকে ভালোবাসেন তাদের উপরও রহমত, শান্তি ও বরকত নাযিল করুন। অতঃপর, হে সম্মানিত ভাইয়েরা, হে প্রিয় সন্তানগণ, এই সংক্ষিপ্ত আলোচনাটি আমি আপনাদের সামনে পেশ করছি— চিন্তাধারাকে আলোকিত করার জন্য, সত্যকে স্পষ্ট করার জন্য, আল্লাহ ও তাঁর বান্দাদের প্রতি উপদেশ দেওয়ার উদ্দেশ্যে এবং যার সম্পর্কে এই আলোচনা হচ্ছে, তাঁর প্রতি আমার উপর যে হক ও দায়িত্ব রয়েছে তার…
কিতাবটিতে এমন মৌলিক নীতিমালা আলোচনা করা হয়েছে, যা সম্পর্কে একজন মুসলিমের জ্ঞান অর্জন করা আবশ্যক: আল্লাহ তা‘আলা সম্পর্কে জানা, দ্বীন ইসলাম সম্পর্কে জানা এবং নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। এতে আল-কুরআনুল কারীম ও নবীর সুন্নাহ থেকে প্রামাণ্য দলীলের ভিত্তিতে ঈমানকে সুদৃঢ় করা ও সৎকর্ম প্রতিষ্ঠায় এসব নীতিমালার গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। (আল্লাহ তায়ালা কুরআন মাজীদে বহু আয়াতে নিজের জন্য সম্মানার্থে বহুবচন ব্যবহার করেছেন,যা মূলত আরাবী ভাষার একটি রীতি।বাংলায় এরীতির ব্যাবহার না থাকায় সে সব আয়াতের অনুবাদে বইটিতে একবচনই ব্যবহার করা হয়েছে।সম্পাদক,আব্দুর রব আফ্ফান)
আল-ঈমান; কুরআনুল কারীম ও সুন্নাহে বর্ণিত যেসব বিষয় আল্লাহ তাঁর বান্দাদের ওপর ফরয করেছেন।
9 ভাষা
আল-ঈমান; কুরআনুল কারীম ও সুন্নাহে বর্ণিত যেসব বিষয় আল্লাহ তাঁর বান্দাদের ওপর ফরয করেছেন।
আকীদার সকল মূলনীতি, গুরুত্বপূর্ণ বিষয় ও মাসআলাহ সমৃদ্ধ এক ব্যাপক বিশ্বকোষ। এর বৈশিষ্ট্য হলো, এটি সংক্ষিপ্ত ও সামগ্রিক আকারে আকীদাকে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্ব প্রদানসহ আকীদাগত মাসআলাগুলোকে কুরআনুল কারীম ও পবিত্র সুন্নাহর সঙ্গে সংযুক্ত করেছে এবং তার্কিক ও দার্শনিকদের আলোচনা থেকে মুক্ত রেখে আকীদার মাসআলাগুলোকে সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করেছে। এটির লক্ষ্য হলো আকীদার বিষয়গুলো এমনভাবে পেশ করা যাতে তা সকল স্তরের শিক্ষার্থীদের বোঝা ও আয়ত্ব করা করা সহজ হয়।
কিতাবটি ঈমানের রুকনসমূহ ব্যাখ্যা করেছে—যা আল্লাহ, তাঁর ফেরেশতা, তাঁর কিতাব, তাঁর রাসূলগণ, শেষ দিবস এবং তাকদীরের ভালো ও মন্দের উপর ঈমান-কে অন্তর্ভুক্ত করে। এছাড়া এতে এমন মৌলিক নীতিসমূহ উপস্থাপিত হয়েছে, যেগুলোর প্রতি একজন মুসলিমের বিশ্বাস করা ও সে অনুযায়ী আমল করা আবশ্যক। একই সঙ্গে ইসলামী আকিদাকে গভীরভাবে অনুধাবনের মাধ্যমে আল্লাহ তা‘আলার সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার গুরুত্বও এতে তুলে ধরা হয়েছে।