ফলাফল ফিল্টার করুন
395 টি কার্ড
الموضوعات
الموضوعات (13)
التصنيف الشرعي
Filter ▾
حجم المحتوى4
উত্তর ১:
যদি কোন নারী আরাফার দিনে পিরিয়ডে থাকে, তাহলে তাকে হজের কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং মানুষ যা যা করে তাই করবে; কিন্তু সে তাওয়াফ করবে না; যতক্ষণ না সে পবিত্র হয়।
উত্তর ১:
যদি তিনি ফিরে আসতে না পারেন, তাহলে তিনি নেকড়া পেঁচিয়ে নিবেন, তারপর জরুরি কারণে তাওয়াফ করে নিবেন। এতে তার কিছু হবে না এবং হজের অন্যান্য কাজগুলি সম্পন্ন করে ফেলবেন।
উত্তর ১:
যদি একজন নেফাসগ্রস্তা মহিলা চল্লিশ দিনের আগে পবিত্র হন, তাহলে তিনি গোসল করবেন, সালাত পড়বেন, এবং পবিত্র নারীদের মতো সবকিছু করবেন, এমনকি তাওয়াফও; কারণ নেফাসের কোন ন্যূনতম সময়সীমা নেই।
কিন্তু তিনি যদি পবিত্রতা না দেখেন, তবুও তার হজ হবে, তবে তিনি ততক্ষণ পর্যন্ত বায়তুল্লায় তাওয়াফ করতে পারবেন না যতক্ষণ না পবিত্র হন।
কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিকগ্রস্তা মহিলাদেরকে বায়তুল্লায় তাওয়াফ করতে নিষেধ করেছেন। আর নেফাসও এ ক্ষেত্রে মাসিকের মতো।
উত্তর: তাহলে বল, তার সম্পর্কে যে ইলম, অস্তিত্ব সম্পর্কে স্বভাবজাত স্বীকৃতি এবং সম্মান ও ভয় দিয়ে তিনি আমাকে সৃষ্টি করেছেন তার আলোকেই আমি তাকে চিনেছি। যেমনিভাবে আমি তাকে চিনেছি তার নিদর্শনসমূহ ও সৃষ্টিগুলো দৃষ্টি দিয়ে ও চিন্তা-গবেষণা করে। যেমন আল্লাহ তা‘আলা বলেন,“আর তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য ও চন্দ্র”। [সূরা ফুসসিলাত, আয়াত: ৩৭] এই সুশৃঙ্খল, সুক্ষ্ণ ও সুন্দর বিশাল এ সৃষ্টজগত নিজে নিজে কখনো সৃষ্ট হতে পারে না। অবশ্যই অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে আনয়ন করার জন্য তার স্রষ্টা রয়েছে। এটিই শক্তিশালী, মহান ও প্রজ্ঞাময় স্রষ্টার অস্তিত্বের বড় প্রমাণ। প্রত্যেক মাখলুক তাদের স্রষ্টা, মালিক, রিযিক দাতা ও তাদের বিষয়াদির ব্যবস্থাপককে স্বীকার করে। তবে মুষ্টিমেয় কতক নাস্তিক ব্যতীত। তার মাখলুকের মধ্যে আরো রয়েছে সাত আসমান, সাত জমিন ও তার অন্তর্ভুক্ত মাখলুকসমূহ, যার সংখ্যা, হাকীকত ও অবস্থা সম্পর্কে আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না এবং তাদের রক্ষণাবেক্ষণ ও রিযিকের ব্যবস্থা মহান স্রষ্টা, রিচঞ্জীব ও সবকিছুর ধারক আল্লাহ ব্যতীত অন্য কেউ করে না। আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয় তোমাদের রব হলেন আল্লাহ, যিনি ছয় দিনে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। তিনি দিনকে রাত দ্বারা ঢেকে দেন, ফলে ওদের একে অন্যকে অতি দ্রুত অন্বেষণ করে। আর সূর্য, চাঁদ ও তারকারাজিকে তাঁর নির্দেশের অধীন করেছেন। জেনে রাখ, সৃষ্টি ও নির্দেশ তাঁরই। মহা বিশ্বের প্রতিপালক বরকতময় আল্লাহ।” (সূরা আরাফ: ৫৪)
উত্তর: তখন বল, আমার দীন ইসলাম। আর ইসলাম হচ্ছে তাওহীদের সাথে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, আনুগত্যের সাথে তার বশ্যতা মেনে নেওয়া এবং শির্ক ও মুশরেকদের থেকে মুক্ত হওয়া। যেমন আল্লাহ তা‘আলা বলেছেন, “নিশ্চয় আল্লাহর নিকট দীন হচ্ছে ইসলাম।” [সূরা আল-ইমরান, আয়াত: ১৯] আল্লাহ তা‘আলা আরো বলেছেন: “আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দীন চায় তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।” [সূরা আল-ইমরান, আয়াত: ৮৫] আল্লাহ কোনো দীন গ্রহণ করবেন না একমাত্র তার দীন ব্যতীত, যা দিয়ে তিনি আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করেছেন। কারণ, তাঁর দ্বীন পূর্বের সকল শরীয়তকে রহিতকারী। অতএব ইসলাম ব্যতীত যে অন্য দীন অন্বেষণ করবে সে হিদায়াত থেকে বিচ্যুত এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ও জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নাম খুব নিকৃষ্ট ঠিকানা।
উত্তর: তুমি বল, ঈমানের রুকন ছয়টি। আর তা হচ্ছে, তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি ও পরকাল দিবসের প্রতি। তুমি আরো ঈমান আনবে যে, ভালো ও মন্দ সবকিছুর তাকদীর আল্লাহর পক্ষ থেকেই।
আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত দ্বারা যেভাবে প্রমাণ করে সেভাবে এসকল রুকনের ওপর ঈমান আনা ছাড়া কারো ঈমান পূর্ণ হবে না। আর যে কেউ তার একটি অস্বীকার করবে সে ঈমানের গন্ডি থেকে বের হয়ে যাবে। এর ওপর প্রমাণ হলো, আল্লাহ তা‘আলার বাণী: “ভালো কাজ এটা নয় যে, তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে; বরং ভালো কাজ হল যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়গণকে, ইয়াতীম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দিমুক্তিতে এবং যে সালাত কায়েম করে, যাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্যধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে। তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকী”। [সূরা বাকারা, আয়াত: ১৭৭] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন ঈমান সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বলেছেন, “তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, পরকাল দিবসের প্রতি ও ভালো-মন্দের তাকদীরের প্রতি”। (এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম)
উত্তর: বল,ফিরিশতাদের প্রতি ঈমান হচ্ছে, তাদের অস্তিত্ব, গুণাবলি, ক্ষমতা, কাজ এবং তাদের যা নির্দেশ করা হয় তার প্রতি সত্যায়ন করা ও দৃঢ় বিশ্বাস রাখা। সেই সঙ্গে আরো বিশ্বাস করা যে, তারা আল্লাহর মর্যাদাবান মহান সৃষ্টি, আল্লাহ তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তা‘আলা বলেন, “আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে তারা অবাধ্য হয় না। আর তারা তাই করে যা তাদেরকে আদেশ করা হয়”। [সূরা আত-তাহরীম: ৬] তাদের পাখা রয়েছে দু’টো দু’টো, তিনটে তিনটে, চারটে চারটে এবং তার চেয়েও অধিক। তাদের সংখ্যা অনেক। আল্লাহ ব্যতীত তাদের সংখ্যা কেউ জানে না। আল্লাহ তাদেরকে বড় বড় অনেক দায়িত্ব দিয়েছেন। তাদের কেউ আরশের ধারক, কেউ মাতৃগর্ভের দায়িত্বে, কেউ আমল সংরক্ষণ করার কাজে, কেউ বান্দাদের হিফাযত করার কাজে, কেউ জান্নাত ও জাহান্নামের পাহারাদারি প্রভৃতি গুরু দায়িত্বে নিয়োজিত। আর তাদের মধ্যে সর্বোত্তম হলেন জিবরীল আলাইহিস সালাম। তিনি নবীদের ওপর নাযিলকতৃ অহীর দায়িত্বে নিয়োজিত। অতএব আমরা তাদের ব্যাপারে সংক্ষিপ্ত ও বিস্তারিতভাবে ঈমান আনব। যেরূপ সংবাদ দিয়েছেন আমাদের রব তার কিতাবে ও তার রাসূল স্বীয় সুন্নতে। সুতরাং যে ব্যক্তি ফিরিশতাদের অস্বীকার করবে কিংবা মনে করবে, তাদের হাকীকত আল্লাহ যেরূপ সংবাদ দিয়েছেন সেরূপ নয় সে কাফির। কারণ সে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সংবাদকে অস্বীকার করেছে।
উত্তর: তুমি বল যে, আপনার এই বিশ্বাস করা ও সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ তা‘আলা তার নবী ও রাসূগণের ওপর অনেক কিতাব নাযিল করেছেন। তা থেকে কতিপয় তার কিতাবে উল্লেখ করেছেন। যেমন ইবরাহীমের সহীফা, তাওরাত, ইঞ্জীল, যাবূর ও কুরআন। ইবরাহীমের সহীফাগুলো ইবরাহীমের ওপর, তাওরাত মূসার ওপর, ইঞ্জীল ঈসার ওপর, যাবূর দাউদের ওপর ও কুরআন শেষ নবী মুহাম্মাদের ওপর নাযিল হয়েছে। তাদের সবার ওপর সালাত ও সালাম।
এসবের মধ্যে সর্বোত্তম হচ্ছে কুরআন। এটি আল্লাহর কালাম। তিনি কুরআন দিয়ে প্রকৃকপক্ষেই কথা বলেছেন। তার শব্দ ও অর্থ আল্লাহর পক্ষ থেকে। তিনি এটা জিবরীলকে শুনিয়েছেন এবং তার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন, “এটা নিয়ে জিবরীল অবতরণ করেছেন”। [আশ-শুআরা, আয়াত: ১৯৩] তিনি আরো বলেন: “নিশ্চয় আমি তোমার প্রতি পর্যায়ক্রমে কুরআন নাযিল করেছি”। [সূরা ইনসান, আয়াত: ২৩] তিনি আরো বলেন: “অতঃপর তাকে আশ্রয় দাও যাতে সে আল্লাহর কালাম শুনতে পারে”। [সুরা আত-তাওবাহ, আয়াদ: ৬]
আল্লাহ তা‘আলা কুরআনকে বিকৃতি, বৃদ্ধি ও হ্রাস থেকে হিফাযত করেছেন। এটি শেষ যামানায় কিয়ামত কায়েম হওয়ার পূর্বে মুমিনদের মৃত্যু পর্যন্ত কাগজে ও বক্ষদেশে সংরক্ষিত থাকবে। অতঃপর আল্লাহ এটি উঠিয়ে নিবেন। ফলে তার কোনো অংশ আর অবশিষ্ট থাকবে না।
উত্তর: বল, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে, তারা মানুষ এবং তারা বনী আদম থেকে মনোনিত বক্তিবর্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাঁর বান্দাদের ওপর যে শরীয়ত নাযিল করেছেন, তা পৌঁছানোর জন্য তাদেরকে বাছাই ও নির্বাচন করেছেন। তারা তাদেরকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন, যিনি একক, যার কোনো শরীক নেই এবং শির্ক ও মুশরিকদের থেকে মুক্ত থাকতে বলেন। নবুওয়াত আল্লাহর মনোনয়ন ও নির্বাচন, যা নিজের পরিশ্রম, অধিক ইবাদত, যোগ্যতা ও আত্মশুদ্ধির মাধ্যমে হাসিল করা যায় না। আল্লাহ তাআলা বলেন, “আল্লাহ ভালো জানেন কোথায় তিনি স্বীয় রিসালাত রাখবেন”। [সূরা আল-আনআম, আয়াত: ১২৪]
নবীদের মধ্যে সর্বপ্রথম হলেন আদম আলাইহিস সালাম। আর সর্বপ্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম। আর তাদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মাদ বিন আব্দুল্লাহ আল-কুরাইশী আল-হাশেমী। আল্লাহর অসংখ্য সালাত ও সালাম তাদের সবার ওপর। যে কেউ একজন নবীকে অস্বীকার করবে সে কাফির। আর যে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে যে নবুওয়াতের দাবি করবে সেও কাফির এবং আল্লাহকে অস্বীকারকারী। কারণ আল্লাহ তা‘আলা বলেছেন: “মুহাম্মাদ তোমাদের কোনো পুরুষের পিতা নন। তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী”। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমার পরে কোনো নবী নেই”।
উত্তর: বল, মৃত্যুর পর যাকিছু হবে বলে আল্লাহ সংবাদ দিয়েছেন সেগুলোর প্রতি সন্দেহ মুক্ত দৃঢ়ভাবে বিশ্বাস ও স্বীকার করার দ্বারাই আখিরাত দিবসের প্রতি ঈমান আনা হয়। যেমন কবরের প্রশ্ন, কবরের নি‘আমত ও শাস্তি, পুনরুত্থান-উপস্থিতি, হিসাব ও ফয়সালার জন্য সমস্ত মখলুককে একত্রিত করা এবং কিয়ামতের ময়দানে আরো যা কিছু হবে, যেমন দীর্ঘ অবস্থান, সূর্য এক মাইল পরিমাণ নিকটে চলে আসা, হাউয, মীযান, আমলনামা, জাহান্নামের ওপর পুলসিরাত স্থাপন করা, প্রভৃতি ঘটনা ও জান্নাতিরা জান্নাতে ও জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ না করা পর্যন্ত আরো যেসব ভয়ানক ঘটনা সে মহান দিনে ঘটবে সেগুলো যেভাবে আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাতে এসেছে সেভাবেই বিশ্বাস করা। কিয়ামতের যেসব আলামত দলীল-প্রমাণ দ্বারা সাব্যস্ত হয়েছে, সেগুলোর প্রতি ঈমান আনাও পরকাল দিবসের ওপর ঈমানের মধ্যে শামিল। যেমন ব্যাপক যুদ্ধ-বিগ্রহ, হত্যা, ভূমিকম্প, ভূমি ধস, দাজ্জাল বের হওয়া, ঈসা আলাইহিস সালাম অবতরণ করা, ইয়াজুজ-মাজুজ বের হওয়া, পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া প্রভৃতি আলামত।
এসবই আল্লাহর কিতাব ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহীহ হাদীসসমূহে প্রমাণিত, যা সহীহ, সুনান ও মুসনাদের গ্রন্থাবলিতে লিপিবদ্ধ রয়েছে।
উত্তর: বল, হ্যাঁ, আল্লাহ তা`আলা ফির`আউন সম্প্রদায় সম্পর্কে বলেছেন: “সকাল-সন্ধ্যায় তাদেরকে আগুনের কাছে উপস্থিত করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে (সেদিন ঘোষণা করা হবে), ফিরআউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও”। [সূরা গাফির, আয়াত: ৪৬] অপর আয়াতে বলেন, “আর যদি তুমি দেখতে, যখন ফেরেশতারা কাফিরদের প্রাণ হরণ করছিল, তাদের চেহারায় ও পশ্চাতে আঘাত করছিল, আর (বলছিল) ‘তোমরা জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন কর”। [সূরা আনফাল, আয়াত: ৫০] অপর আয়াতে আল্লাহ বলেন, “আল্লাহ ঈমানদারদেরকে দুনিয়াতে ও আখেরাতে সুদৃঢ় বাণীর উপর অবিচল রাখেন”। [সূরা ইবরাহীম, আয়াত: ২৭] আর বারা‘ ইবন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি লম্বা কুদসী হাদীসে বর্ণিত হয়েছে, অতঃপর আসমান থেকে এক ঘোষক ঘোষণা দিবে, আমার বান্দা সত্য বলেছে। অতএব তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য একটি দরজা জান্নাতের দিকে খুলে দাও। ফলে তার নিকট জান্নাতের বাতাস ও সুঘ্রান আসতে থাকে এবং তার কবরে তার জন্য চোখের দৃষ্টি পর্যন্ত প্রশস্ত করা হয়। আর কাফিরের মৃত্যুকে উল্লেখ করে বলেন, অতঃপর তার রূহকে তার শরীরে ফেরত দেওয়া হয় এবং তার নিকট দু’জন ফেরেশতা আসে ও তাকে বসায়। অতঃপর তাকে প্রশ্ন করে, তোমার রব কে? ফলে সে বলে, হাহ হাহ আমি জানি না। অতঃপর তারা তাকে বলেন, তোমার দীন কি? সে বলে, হাহ হাহ আমি জানি না। অতঃপর তারা তাকে বলেন, এই যে লোকটিকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল তিনি কে? ফলে সে বলে, হাহ হাহ আমি জানি না। অতঃপর আসমান থেকে এক ঘোষক ঘোষণা দেন যে, সে মিথ্যা বলেছে। অতএব তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। ফলে তার গরম বাতাস ও বিষ-বাষ্প তার কাছে আসতে থাকে এবং তার কবরকে তার ওপর এত সংকীর্ণ করা হয় যে, তার এক পাশের হাড় অপর পাশের হাড়ে প্রবেশ করে”। অপর বর্ণনায় বৃদ্ধি করা সহ এভাবে আছে যে, “অতঃপর তার জন্য নিযুক্ত করা হয় অন্ধ ও বধির ফেরেশতাকে। তার সাথে থাকবে লোহার হাতুড়ি, যদি তা দ্বারা পাহাড়কে আঘাত করা হয়, তবে সেটিও মাটিতে পরিণত হবে। আর সে তা দিয়ে তাকে এমন একটি আঘাত করে, যা জিন ও মানুষ ব্যতীত পূর্ব ও পশ্চিমের মধ্যকার সবাই শুনতে পায়। আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। এ জন্যই প্রত্যেক সালাতে আমাদেরকে কবরের আযাব থেকে আশ্রয় চাইতে আদেশ করা হয়েছে।
উত্তর: বল, হ্যাঁ, তারা আখিরাতে তাদের রবকে দেখবে। তার স্বপক্ষে দলীল হচ্ছে আল্লাহ তা‘আলার বাণী: “সেদিন কতক মুখমণ্ডল হবে হাস্যোজ্জল। তারা তাদের রবের তাকিয়ে থাকবে”। [সূরা আল-কিয়ামাহ, আয়াত: ২২-২৩] নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা অবশ্যই তোমাদের রবকে দেখবে”। হাদীসটি সহীহ বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। মুমিনগণ তাদের মহান রবকে দেখার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে মুতাওয়াতির সূত্রে অনেক হাদীস বর্ণিত হয়েছে। সাহাবীগণ এবং উত্তমভাবে তাদের অনুসারীরা এ ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন। অতএব যে আল্লাহর দিদার অস্বীকার করল সে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরোধিতা করল এবং সাহাবীগণ ও উত্তমভাবে তাদের অনুসারী মুমিনদের পথের বিরুদ্ধাচারণ করল। তবে দুনিয়াতে দেখা সম্ভবপর নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের রবকে মৃত্যুর পূর্বে দেখতে পাবে না”। অধিকন্তু আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আল্লাহকে দেখার আবেদন করেছিলেন, তখন তিনি বলেছেন আমাকে দেখতে পারবে না। যেমন তার বাণীতে এসেছ, “আর যখন আমার নির্ধারিত সময়ে মূসা এসে গেল এবং তার রব তার সাথে কথা বললেন। সে বলল, হে আমার রব, আপনি আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে কখনো দেখবে না”। [সূরা আরাফ, আয়াত: ১৪৩]
উত্তর: বল, দৃঢ়ভাবে এই বিশ্বাস করা দ্বারা যে, প্রত্যেক বস্তু আল্লাহর নির্ধারণ ও তাকদীর অনুযায়ী হয়। তার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই হয় না। তিনি বান্দাদের ভালো-মন্দ কর্মসমূহের স্রষ্টা। তিনিই বান্দাদেরকে কল্যাণ ও সত্য কবুল করার স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন। তাদেরকে প্রার্থক্যকারী বিবেক দিয়েছেন। আর তাদের দিয়েছেন ইচ্ছা, যা দ্বারা তারা গ্রহণ করবে। তাদের জন্য সত্যকে সুস্পষ্ট করেছেন এবং বাতিল থেকে সতর্ক করেছেন। স্বীয় অনুগ্রহে যাকে চান হিদায়াত দেন এবং যাকে ইচ্ছা স্বীয় ইনসাফের ভিত্তিতে গোমরাহ করেন। তিনি হিকমতপূর্ণ, প্রজ্ঞাবান ও দয়ালু। তিনি যা করেন, সে সম্পর্কে তাকে জিজ্ঞেস করা যাবে না, তবে তাদেরকে জিজ্ঞেস করা হবে।
তাকদীরের স্তর চারটি। যেমন,
প্রথম স্তর: আল্লাহর ইলমের প্রতি ঈমান আনা যে, তিনি প্রত্যেক জিনিসকে বেষ্টনকারী। যা হয়েছে এবং যা হবে, আর যা হয়নি, যদি হতো তা কিভাবে হবে, এ সব বিষয়ে তিনি অবশ্যই জ্ঞাত।
দ্বিতীয় স্তর: ঈমান আনা যে, আল্লাহ প্রত্যেক জিনিষ লিখে রেখেছেন।
তৃতীয় স্তর: ঈমান আনা যে, তার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই হয় না।
চতুর্থ স্তর: ঈমান আনা যে, আল্লাহ সবকিছুর স্রষ্টা। তিনিই বস্তুর সত্তা, কর্ম, কথা, নড়াচড়া, স্থিরতা এবং উর্ধ্ব জগত ও নিম্ন জগতের সকল বস্তুর গুণাগুণ সৃষ্টিকারী। উক্ত বক্তব্যের দলীল-প্রমাণসমূহ কুরআন ও হাদীসে প্রচুর রয়েছে।
উত্তর: বল, মানুষ কি সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছায় চালিত না কি সম্পূর্ণরূপে নিজের ইচ্ছাধীন, -এক বাক্যে কোন কথাই প্রযোজ্য হবে না। তাই উভয় কথাই ভুল। কিতাব ও সুন্নাত প্রমাণ করে যে, মানুষের ইচ্ছা ও চাওয়া উভয়টি রয়েছে। প্রকৃতপক্ষে সে কর্ম সম্পাদনকারী। তবে কোনোটিই আল্লাহর ইলম, ইচ্ছা ও চাওয়ার বাইরে নয়। এটি স্পষ্ট করছে আল্লাহ তা‘আলার বাণী: “তোমাদের যে কেউ সরল পথে চলতে চায়। আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন”। [সূরা তাকবীর, আয়াত: ২৮-২৯] অন্যত্র বলেন, “অতএব যার ইচ্ছা সে তা থেকে উপদেশ গ্রহণ করুক। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী”। [আল-মুদ্দাসসির, আয়াত: ৫৫-৫৬]