Skip to content

যদি তোমাকে বলা হয়, পরকাল দিবসের প্রতি ঈমান কিভাবে আনা হয়?

السؤال

প্রশ্ন: যদি তোমাকে বলা হয়, পরকাল দিবসের প্রতি ঈমান কিভাবে আনা হয়?

الجواب

উত্তর: বল, মৃত্যুর পর যাকিছু হবে বলে আল্লাহ সংবাদ দিয়েছেন সেগুলোর প্রতি সন্দেহ মুক্ত দৃঢ়ভাবে বিশ্বাস ও স্বীকার করার দ্বারাই আখিরাত দিবসের প্রতি ঈমান আনা হয়। যেমন কবরের প্রশ্ন, কবরের নি‘আমত ও শাস্তি, পুনরুত্থান-উপস্থিতি, হিসাব ও ফয়সালার জন্য সমস্ত মখলুককে একত্রিত করা এবং কিয়ামতের ময়দানে আরো যা কিছু হবে, যেমন দীর্ঘ অবস্থান, সূর্য এক মাইল পরিমাণ নিকটে চলে আসা, হাউয, মীযান, আমলনামা, জাহান্নামের ওপর পুলসিরাত স্থাপন করা, প্রভৃতি ঘটনা ও জান্নাতিরা জান্নাতে ও জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ না করা পর্যন্ত আরো যেসব ভয়ানক ঘটনা সে মহান দিনে ঘটবে সেগুলো যেভাবে আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাতে এসেছে সেভাবেই বিশ্বাস করা। কিয়ামতের যেসব আলামত দলীল-প্রমাণ দ্বারা সাব্যস্ত হয়েছে, সেগুলোর প্রতি ঈমান আনাও পরকাল দিবসের ওপর ঈমানের মধ্যে শামিল। যেমন ব্যাপক যুদ্ধ-বিগ্রহ, হত্যা, ভূমিকম্প, ভূমি ধস, দাজ্জাল বের হওয়া, ঈসা আলাইহিস সালাম অবতরণ করা, ইয়াজুজ-মাজুজ বের হওয়া, পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া প্রভৃতি আলামত।

এসবই আল্লাহর কিতাব ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহীহ হাদীসসমূহে প্রমাণিত, যা সহীহ, সুনান ও মুসনাদের গ্রন্থাবলিতে লিপিবদ্ধ রয়েছে।