Skip to content

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কখনো সুগন্ধি ফিরিয়ে দিতেন না।

আনাস ইবনু মালিক রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত:

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কখনো সুগন্ধি ফিরিয়ে দিতেন না।

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَرُدُّ الطِّيبَ.

এটি বুখারী বর্ণনা করেছেন।
সহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল, কেউ তাকে সুগন্ধি উপহার দিলে তা ফেরত দিতেন না; বরং তিনি তা গ্রহণ করতেন। কেননা তা বহনে হালকা আর ঘ্রাণও সুগন্ধময়।

হাদীসের কতিপয় শিক্ষা

কেউ আতর ও সুগন্ধি উপহার দিলে তা গ্রহণ করা মুস্তাহাব; কেননা তা বহন করতে কষ্ট হয় না, এবং তা গ্রহণ করতেও কষ্ট হয় না।

সুগন্ধি উপহার দিলে তা ফেরত না দিয়ে গ্রহণ করা এবং অন্যান্য উপহার সামগ্রী গ্রহণ করার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ও সুন্দরতম চরিত্র এ হাদীসে ফুটে উঠেছে।

সুগন্ধি ব্যবহারের ব্যাপারে এ হাদীসে উৎসাহ প্রদান করা হয়েছে।

সম্পাদক

সহীহ বুখারী (3/ 157) (2582).

আরও ... (6)

شرح رياض الصالحين.

لابن عثيمين (6/ 560).

منار القاري شرح مختصر صحيح البخاري.

لحمزة قاسم (4/ 9).

نزهة المتقين شرح رياض الصالحين.

لمصطفى الخن وغيره (2/ 1213).