الغاية من الحياة
জীবনের উদ্দেশ্য * (স্রষ্টার অস্তিত্ব) মানুষ তার বুদ্ধিবৃত্তিক যাত্রায় মহাবিশ্বের উৎস ও সৃষ্টিকর্তা সম্পর্কে প্রশ্ন করে: আসমান-জমিন এবং এর মাঝে যেসব সৃষ্টিকুল আছে সেগুলোকে কে সৃষ্টি করেছেন? এই বিশাল মহাবিশ্ব কিভাবে তার নিয়মাবলী দ্বারা সুশৃঙ্খল ও স্থিতিশীলভাবে পরিচালিত হয়, যা যুগ যুগ ধরে নিখুঁতভাবে তাকে নিয়ন্ত্রণ করে আসছে? এ মহাজগৎ নিজেই কি নিজেকে সৃষ্টি করেছে? নাকি কোনো অস্তিত্বহীন বস্তু থেকে তার আগমন ? নাকি আকস্মিকভাবে এমনিতেই তার অস্তিত্ব পাওয়া গেছে?
These files are generated automatically from the book's text; their layout may differ from the printed edition.
জীবনের উদ্দেশ্য *
(স্রষ্টার অস্তিত্ব)
মানুষ তার বুদ্ধিবৃত্তিক যাত্রায় মহাবিশ্বের উৎস ও সৃষ্টিকর্তা সম্পর্কে প্রশ্ন করে:
আসমান-জমিন এবং এর মাঝে যেসব সৃষ্টিকুল আছে সেগুলোকে কে সৃষ্টি করেছেন?
এই বিশাল মহাবিশ্ব কিভাবে তার নিয়মাবলী দ্বারা সুশৃঙ্খল ও স্থিতিশীলভাবে পরিচালিত হয়, যা যুগ যুগ ধরে নিখুঁতভাবে তাকে নিয়ন্ত্রণ করে আসছে?
এ মহাজগৎ নিজেই কি নিজেকে সৃষ্টি করেছে? নাকি কোনো অস্তিত্বহীন বস্তু থেকে তার আগমন ? নাকি আকস্মিকভাবে এমনিতেই তার অস্তিত্ব পাওয়া গেছে?
হে মানুষ, কে আপনাকে সৃষ্টি করেছে ?
আপনি যদি আপনার শরীরটাকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখতেন, নিশ্চিতভাবেই আপনি দেখতে পেতেন সূক্ষ্মতা ও অলৌকিকতার এক জগৎ; যেখানে আপনার শরীরের প্রতিটি কোষ তার মধ্যে জটিল জেনেটিক তথ্য বহন করে আছে। আপনি নিজেকে কি কখনও প্রশ্ন করেছেন, কে এই কোডগুলো তৈরি করেছেন? আর কে-ই বা এগুলোকে সঠিক জায়গায় স্থাপন করেছেন?
প্রতিটি উঁচু ভবন, এমনকি প্রতিটি সাধারণ ঘর তার নির্মাতার গল্প বলে; তাহলে এটা কি কল্পনা করা যায় যে, সৌন্দর্যমণ্ডিত সুনিপুণ সুশৃঙ্খল বিশাল এই মহাবিশ্ব স্রষ্টা ব্যতিরেকে এমনিতেই হয়ে গেছে?
হে মানুষ, আপনার বিবেক যেমনিভাবে এ কথাটি গ্রহণ করবে না যে, নিখুঁতভাবে তৈরি একটি স্মার্টফোন হঠাৎ করেই কোন ডিজাইনার বা নির্মাতা ছাড়াই অস্তিত্ব লাভ করেছে, অথবা একটি জটিল যন্ত্রপাতির নেটওয়ার্ক কোন প্রোগ্রামার বা তত্ত্বাবধায়ক ছাড়াই সুনিপুণভাবে কাজ করছে, ঠিক তেমনি, সুস্থ বিবেক এটা মেনে নিতে পারে না যে, এই মহাবিশ্ব, যা তার সমস্ত সিস্টেম, সৃজনশীলতা, নিখুঁত আইন এবং সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়ে পূর্ণ, তা কোনো স্রষ্টা ছাড়া নিজেই সৃষ্টি হয়ে গেছে?!
আর এই মৌলিক প্রশ্নের ওপর গভীর চিন্তার জন্য কুরআনের আয়াত সুস্পষ্টভাবে ‘আকল তথা বুদ্ধিকে নির্দেশনা দেয়। সৃষ্টিকর্তা মহান আল্লাহ বলেন:
এই আয়াত আমাদেরকে তিনটি বুদ্ধিবৃত্তিক সম্ভাবনার সামনে দাঁড় করায়:
১. মহাবিশ্ব কি অস্তিত্বহীন বস্তু থেকে আসতে পারে? আর এটি অসম্ভব; কেননা অস্তিত্বহীন বস্তু কিছুই সৃষ্টি করতে পারে না।
২. এটি কি নিজেকে সৃষ্টি করতে পারে? এটিও অসম্ভব; কেননা কোন কিছুই তার নিজ সত্ত্বাকে সৃষ্টি করতে পারে না।
৩. যৌক্তিক সম্ভাবনা হচ্ছে, এই মহাবিশ্বের অবশ্যই একজন মহান ও সক্ষম স্রষ্টা রয়েছেন।
নিশ্চয় এই মহাবিশ্বের প্রতিটি অংশ, সবচেয়ে ছোট পরমাণু থেকে সবচেয়ে বড় গ্যালাক্সি পর্যন্ত স্রষ্টার মহিমার ইঙ্গিত দেয়; এটা বিশ্বাস করা অসম্ভব যে, এই সূক্ষ্ম ব্যবস্থা বিশৃঙ্খলা থেকে সৃষ্টি হয়েছে। বিবেক এ কথা প্রত্যাখ্যান করে যে, এই মহাবিশ্ব শুন্য থেকে সৃষ্টি হয়েছে, অথবা এই চমৎকার জটিল ব্যবস্থা অন্ধ কাকতালীয়তার ফল!
(স্রষ্টার গুণাবলী)
যেভাবে সুস্থ বিবেক ও সহজাত স্বভাব মানুষকে মহাবিশ্বের স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী করে, তেমনই তা আমাদেরকে এই স্রষ্টার গুণাবলী ও আমাদের উপর তার অধিকার সম্পর্কে চিন্তা করতে উৎসাহিত করে।
এই স্রষ্টার গুণাবলী নিয়ে চিন্তা করা আমাদের সামনে গভীর উপলব্ধির দুয়ার খুলে দেয়, যা তার অপরিসীম পূর্ণতা এবং সমস্ত ঘাটতি থেকে মুক্ত থাকার প্রয়োজনীয়তা স্পষ্ট করে।
আর এর অর্থ হলো: স্রষ্টা সকল সৌন্দর্য ও মহিমার গুণে গুণান্বিত। সুতরাং তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, এবং সৃষ্টি ও নিয়তি (নির্ধারণের) ক্ষেত্রে সর্বদা বিচক্ষণ। এই পূর্ণতা শুধু সম্ভাবনা নয়, বরং একটি যৌক্তিক প্রয়োজন। কারণ, তাঁর গুণাবলীতে কোনো অভাব থাকলে সৃষ্টিতে ও পরিচালনায় ত্রুটি দেখা দিত, যা আমাদের দেখা এই সুন্দর ও নিখুঁত বিশ্বের সাথে সাংঘর্ষিক।
এছাড়াও অপূর্ণতা থেকে মুক্ত থাকা দাবি করে যে, স্রষ্টা তাঁর সৃষ্টির অমুখাপেক্ষী, তিনি কারও মুখাপেক্ষী নন, বরং সকলেই তাদের অস্তিত্ব এবং স্থায়িত্বের জন্য তাঁর মুখাপেক্ষী। তিনি শরিক এবং সন্তান মুক্ত; কেননা এগুলো অপূর্ণতা ও অক্ষমতার প্রকাশ, আর আল্লাহ তাআলা এসব থেকে মুক্ত।
মহাবিশ্বের দিকে গভীরভাবে চিন্তা ও পর্যবেক্ষণের দৃষ্টি আমাদেরকে নিশ্চিত এই বিশ্বাসে পৌঁছে দেয় যে, যিনি এই মহাবিশ্বকে এতো অপূর্বভাবে সৃষ্টি করেছেন, তিনি অবশ্যই স্বীয় সত্তা, গুণাবলী ও কর্মে পরিপূর্ণ সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ হতে পারেন না। তিনি সকল ত্রুটি ও অপূর্ণতা থেকে মুক্ত। একমাত্র তিনিই ইবাদাত ও আনুগত্য পাওয়ার উপযুক্ত।
রব তথা প্রতিপালকের জন্য পূর্ণতার গুণাবলী সাব্যস্ত করার দাবি হলো, তিনি একক এবং একমাত্র পরিপূর্ণতার অধিকারী, অন্য কেহ নয়। সম্পূর্ণ পরিপূর্ণতা একমাত্র তাঁর সত্তা ব্যতীত অন্য কারো সাথে যায় না। অতএব এটাই অপরিহার্য যে, তিনিই একমাত্র ইবাদতের উপযুক্ত, অন্য কেহ নয়।
মহান আল্লাহ তা'আলা শুধুমাত্র এই বিশ্বজগতের স্রষ্টা নন! বরং তিনিই এর মালিক ও পরিচালনাকারী। তাঁর হাতেই সকল কিছুর নিয়ন্ত্রণ। তিনিই তাঁর প্রজ্ঞা দ্বারা এর সকল বিষয় পরিচালনা করেন; সুতরাং এই বিশ্বজগতে তাঁর অনুমতি ও ইচ্ছা ব্যতীত কিছুই ঘটে না। তিনিই রিযিকদাতা, যিনি তাঁর বান্দাদের রিযিকের দায়িত্ব নিয়েছেন, অতঃপর তাদের জীবনের এবং অস্তিত্বের প্রয়োজনীয় সকল উপকরণ সৃষ্টি করেছেন।
অতএব আল্লাহই যখন সেই মহান সৃষ্টিকর্তা, যিনি পূর্ণতা ও মহিমার গুণাবলী দ্বারা গুণান্বিত এবং যিনি আমাদেরকে এবং এই মহাবিশ্বকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, যিনি এর সকল কিছুর মালিক, যিনি আমাদের রিজিক দেন এবং তাঁর রহমতে আমাদেরকে ঘিরে রাখেন, যিনি সবকিছুর ব্যবস্থাপক ও নিয়ন্ত্রক; তাহলে কি আমাদের উচিত নয় যে আমরা তাঁর শুকরিয়া আদায় করি, এবং এই অনুসন্ধান করি যে কীভাবে তাঁর সন্তুষ্টি অর্জন করতে পারি? কীভাবে তাঁর উপর আমাদের কর্তব্য পালন করতে পারি? এবং যে উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করা হয়েছে তা বাস্তবায়নের জন্য কাজ করি?!
(সৃষ্টির উদ্দেশ্য)
এটা কি যৌক্তিক যে আল্লাহ আমাদের সৃষ্টি করবেন অতঃপর আমাদের কাছ থেকে তিনি কি চান তা ব্যাখ্যা করবেন না?
আমরা এখানে কেন? আমাদের জীবনের অস্তিত্বের উদ্দেশ্য ও লক্ষ্য কি ?
মৃত্যুর পরে আমাদের কী হবে?
আমার সাথে একটু চিন্তা করুন, যদি কোন ব্যক্তি একটি বিলাসবহুল প্রাসাদ তৈরি করে, এবং এটিকে আধুনিক প্রযুক্তির সর্বশেষ উপকরণে সজ্জিত করে, আর যখন সে এর নির্মাণ কাজ শেষ করে, হঠাৎ করে পুরো প্রাসাদটি ধ্বংস করে ফেলে। তাহলে কি আমরা এই ব্যক্তিটিকে জ্ঞানী বলে বিবেচনা করতে পারি? এটা কি স্বাভাবিক নয় যে এমন কাজটি নিরর্থক এবং কোন বুদ্ধিমান মানুষের পক্ষে উপযুক্ত নয়?
যদি এই কাজটি কোনো মানুষের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হয়, তবে কেমন করে ভাবা যায় যে, প্রজ্ঞাবান ও সর্বজ্ঞ আল্লাহ্ যিনি এই মহাবিশ্বকে অপূর্ব সৃজনশীলতা ও নিখুঁততার সাথে সৃষ্টি করেছেন, তারপর কোন লক্ষ্য বা প্রজ্ঞা ছাড়াই তিনি তা ধ্বংস করবেন?
আল্লাহ তাআলা মানুষকে এক মহান হিকমতের জন্য সৃষ্টি করেছেন, তা হলো একমাত্র তাঁর ইবাদত করা, যার কোনো শরীক নেই। তিনি তাদেরকে এই পৃথিবীতে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন এবং কিয়ামতের দিন পুনরুত্থিত হওয়ার জন্য একটি সময় নির্ধারণ করেছেন, যেদিন তাদের আমলের হিসাব নেওয়া হবে। অতএব, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাঁর আহ্বানে সাড়া দেয়, তার জন্য রয়েছে জান্নাতের অনন্ত নেয়ামত, যেখানে তারা চিরস্থায়ী হবে। আর যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, সে হবে জাহান্নামের অধিবাসী।
(মানুষের উপর আল্লাহ তা'আলার হক হচ্ছে, তারা তাঁরই ইবাদত করবে এবং তাঁর সাথে কাউকে শরিক করবে না।)
নিশ্চয়ই ইবাদত কেবল তারই প্রাপ্য, যিনি এর যোগ্য। আর ইবাদতের যোগ্য হওয়ার সবচেয়ে বড় শর্ত হলো, যার ইবাদত করা হবে তিনি হবেন স্রষ্টা, পরিচালক, রিজিকদাতা এবং সকল পরিপূর্ণ গুণাবলীর অধিকারী।
আর (আল্লাহ ছাড়া) অন্যদের কথা বলতে গেলে, তারা দুর্বল ও অসহায় সৃষ্টি, যারা নিজেদের কোনো উপকার বা ক্ষতি করার সক্ষমতা রাখে না। তাই তাদেরকে কোনো প্রকার ইবাদত পেশ করা জায়েজ নয়। এই মূর্তি ও দুর্বল সৃষ্টির ইবাদত করা মানুষের সহজাত প্রবৃত্তি থেকে বিচ্যুতির শামিল, যা মহাবিশ্বের স্রষ্টা একমাত্র আল্লাহর ইবাদত করার অপরিহার্যতা স্বীকার করে।
সুতরাং ইবাদত আমাদের উপর একটি অপরিহার্য কর্তব্য; কারণ এটি আমাদের অস্তিত্বের মূল লক্ষ্য। এটি আল্লাহর রুবুবিয়্যাত (প্রভুত্ব) ও উলুহিয়্যাত (ইলাহ হওয়া) স্বীকার করার এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। যে ব্যক্তি আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় বা তাঁর সাথে অন্য কাউকে শরীক করে, সে নিজের উপর জুলুম করে এবং সে সরল পথ থেকে বিচ্যুত হয়, যা আল্লাহ তাঁর বান্দাদের জন্য নির্ধারণ করেছেন। এর পরিণাম সে পরকালে ভোগ করবে।
ভাবুনতো, কেউ যদি আপনাকে এক মিলিয়ন ডলার দেয়, তার প্রতি আপনার প্রতিক্রিয়া কী হবে? নিঃসন্দেহে আপনি তাকে ধন্যবাদ জানাবেন এবং কৃতজ্ঞতার সাথে তার প্রশংসা করবেন। এখন, যদি অন্য কেউ আপনাকে দুই মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু বিনিময়ে আপনাকে আপনার দৃষ্টিশক্তি দিতে হয়, আপনি কি তা গ্রহণ করবেন? নিশ্চয়ই কোনো বুদ্ধিমান ব্যক্তি এমন প্রস্তাব গ্রহণ করবে না!
অতএব, চিন্তা করুন ! আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা, তিনিই আপনাকে সৃষ্টি করেছেন এবং শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি দিয়ে সম্মানিত করেছেন। তিনি আপনাকে অগণিত নিয়ামত দ্বারা ঘিরে রেখেছেন। তিনিই আপনার শিরায় শিরায় রক্ত প্রবাহিত করেন, আপনাকে পানি ও বাতাসের রিজিক দেন। আপনি প্রতিটি মুহূর্তে তাঁরই মুখাপেক্ষী। যদি তাঁর রহমত ও যত্ন না থাকত, তবে আপনি ধ্বংস হয়ে যেতেন এবং আপনার শক্তি নিঃশেষ হয়ে যেত। বরং তিনি সুবহানাহু ওয়া তা'আলা, যখন আপনি মায়ের গর্ভে ছিলেন অসহায় অবস্থায়, যখন আপনি নিজের কোনো বিষয়ে ক্ষমতাহীন ছিলেন, (তখনো) আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন।
এই মহান স্রষ্টা কি এর যোগ্য নন যে, আপনি তাঁর সন্তুষ্টি অনুসন্ধান করবেন?! তিনি কি যোগ্য নন যে, তাঁর নিয়ামতের জন্য আপনি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করবেন, এবং আপনাকে সত্য ও সুখের পথ নির্দেশ দেওয়ার জন্য তাঁর প্রেরিত রাসূলদের প্রতি ঈমান আনবেন?!
এই মহান স্রষ্টা কি এর যোগ্য নন যে, তিনি যেভাবে চান আপনি সেভাবে তাঁর ইবাদত করবেন, আপনার চাওয়ামত নয়?! ভাবুনতো, আপনি যদি আপনার মাকে উপহার দিতে চাইতেন, আপনি কি নিজের পছন্দ অনুযায়ী কিছু বেছে নিতেন, নাকি মায়ের পছন্দ জানার চেষ্টা করতেন, যাতে এমন কিছু দিয়ে তাকে খুশি করতে পারেন যা তার জন্য উপযুক্ত? ঠিক তেমনই মহান আল্লাহ তা'আলার ইবাদাত, যা আমাদের খেয়াল-খুশি বা বংশ পরম্পরাগত রীতিনীতি অনুযায়ী হওয়া উচিত নয়, বরং তা হওয়া উচিত যেমনটি তিনি চান এবং যেভাবে আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন।
কজেই ইবাদত কেবলমাত্র কিছু আচার-অনুষ্ঠান বা অভ্যাসের বিষয় নয়, বরং এটি স্রষ্টার প্রতি পূর্ণ আত্মসমর্পণ ও আন্তরিক ভালোবাসার ঘোষণা। এটি এই স্বীকৃতি যে, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের উপর অগণিত নিয়ামত বর্ষণ করেছেন, তিনিই একমাত্র ইবাদতের যোগ্য, তাঁর কোনো শরিক নেই। আমরা কি আল্লাহর ইবাদত নিজেদের ইচ্ছা অনুযায়ী করব, অথচ তিনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়, যিনি জানেন আমাদের জন্য কী কল্যাণকর এবং কী তিনি পছন্দ করেন?
সত্যিকারের ইবাদত আমাদের মধ্যে আল্লাহর মহিমা উপলব্ধি এবং তাঁর অনুগ্রহ ও রহমত অনুভব করার মধ্য থেকে উৎসারিত হয়। যত বেশি আমরা তাঁর আদেশ পালন করি এবং তাঁর চাওয়া অনুযায়ী তাঁর আনুগত্যে নিষ্ঠাবান হই, তত বেশি আমরা তাঁর নিকটবর্তী হই এবং তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হন। এই পবিত্র সম্পর্ক কি এর যোগ্য নয় যে, আমরা প্রবৃত্তি ও প্রথা থেকে দূরে থেকে (এর জন্য পূর্ণ) নিষ্ঠাবান ও আন্তরিক হব ?
“নিঃসন্দেহে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দ্বীন হচ্ছে ইসলাম।”
এজন্য, আল্লাহ অনেক নবী ও রাসূল পাঠিয়েছেন আমাদেরকে পৃথিবীতে আমাদের অস্তিত্বের উদ্দেশ্য এবং জীবনের লক্ষ্য সম্পর্কে জানানোর জন্য। সকল রাসূলের বার্তা একই ছিল, আর তা হলো ইসলামের বার্তা। কিন্তু পূর্ববর্তী রাসূলগণ যা নিয়ে এসেছিলেন, তা কিছু লোক বিকৃত ও পরিবর্তন করেছে। অতঃপর আল্লাহ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং তাঁর উপর মানবজাতির জন্য সর্বশেষ প্রত্যাদেশ, পবিত্র কুরআন নাজিল করেছেন। অনেক যৌক্তিক ও বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে যা প্রমাণ করে যে কুরআন আল্লাহর বাণী এবং এটিই একমাত্র গ্রন্থ যা বিকৃতি ও পরিবর্তন থেকে সুরক্ষিত। আল্লাহ তা'আলা কুরআনে আমাদেরকে জানিয়েছেন যে তিনি মানুষের কাছ থেকে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবেন না, এবং সকল রাসূলের বার্তা একই ছিল, তা হলো স্রষ্টার একত্ববাদ ও একমাত্র তাঁরই ইবাদতের দিকে আহ্বান করা, তাঁর কোনো শরিক নেই।
ইসলামকে অন্যান্য ধর্ম থেকে যা আলাদা করে তা হলো, মুসলিমরাই একমাত্র (জাতি) যারা নির্ভরযোগ্য জ্ঞানের উৎসের ভিত্তিতে যৌক্তিক প্রমাণ ও বৈজ্ঞানিক সত্য উপস্থাপন করতে সক্ষম এটা প্রমাণ করার জন্য যে, তাদের হাতে থাকা আজকের কুরআনুল কারীম হলো মহান স্রষ্টা আল্লাহর বাণী, যা পরিবর্তন ও বিকৃতি থেকে সুরক্ষিত।
অতএব, কুরআনুল কারীম হল সেই গ্রন্থ, যা আল্লাহ তা‘আলা তাঁর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। তিনি এটিকে মানবজাতির জন্য চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপন করেছেন চৌদ্দ শতাব্দীরও বেশি সময় আগে যে, তারা এর মতো একটি গ্রন্থ বা এমনকি একটি সূরাও তৈরি করতে আনুক। কিন্তু তারা তা করতে অক্ষম হয়েছে। এই চ্যালেঞ্জ আজও পর্যন্ত বহাল আছে, অথচ কেউ এর বাগ্মিতা, বর্ণনা, অলৌকিকতা এবং বিধানসমূহের সমতুল্য কিছু আনতে সক্ষম হয়নি। আল্লাহ তা‘আলা কুরআনে সমগ্র সৃষ্টিকুলকে চ্যালেঞ্জ করে বলেছেন:
তবুও যুগ যুগ ধরে কেউই এর অনুরূপ বা এমনকি নিকটবর্তী কিছুই হাজির করতে পারেনি।
পবিত্র কুরআনের মু'জিযা শুধুমাত্র তার ভাষার মধ্যেই সীমাবদ্ধ নয়, যা বাগ্মীতা ও স্পষ্টতার চূড়ান্ত স্তরে পৌঁছেছে, বরং এটি বুদ্ধিবৃত্তিক এবং বৈজ্ঞানিক প্রমাণাদিকেও অন্তর্ভুক্ত করে, যা নিশ্চিত করে যে এটি আল্লাহর বাণী।
পবিত্র কুরআন এমন কিছু বৈজ্ঞানিক সত্য উল্লেখ করেছে যা এর অবতরণের কয়েক শতাব্দী পরেই আবিষ্কৃত হয়েছে, যেমন মাতৃগর্ভে ভ্রূণের বিকাশের ধাপসমূহ। আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি সম্পর্কে বলেছেন:
"এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তে পরিণত করেছি, পরে জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি, এরপর মাংসপিণ্ডকে হাঁড়ে পরিণত করেছি, অতঃপর হাঁড়কে মাংস দ্বারা আবৃত করেছি ........."
কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সত্যগুলো জানালেন, অথচ তাদের সময়ে এমন কোনো চিকিৎসা যন্ত্র ছিল না যা এই বিষয়গুলো প্রকাশ করতে পারত?! ডজন ডজন উদাহরণের মধ্যে একটি উদাহরণ, যা থেকে যেকোনো ন্যায়পরায়ণ ব্যক্তির কাছে স্পষ্ট হয়ে যায় যে এই কুরআনের উৎস মহান প্রভু এবং এটি একটি ঐশী গ্রন্থ, যা মহাবিশ্বের স্রষ্টার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে।
আর কুরআনই একমাত্র কিতাব, যার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহ বলেন:
শতাব্দীর পর শতাব্দী ধরে কুরআন যেমন ছিল তেমনই রয়েছে, লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে সংরক্ষিত এবং মুসহাফে সঠিকভাবে লিপিবদ্ধ, কোন বৃদ্ধি বা হ্রাস ছাড়াই। এটি অন্যান্য গ্রন্থ থেকে সম্পূর্ণ আলাদা, যেগুলো বিকৃতি ও পরিবর্তনের শিকার হয়েছে।
আল-কুরআন এমন পরিপূর্ণ বিধানাবলী নিয়ে এসেছে, যা ব্যক্তি ও সমাজের জীবনকে সুসংহত করে এবং আধ্যাত্মিক ও বস্তুগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করে, যা মানবদর্শন কখনোই অর্জন করতে পারেনি। কুরআনের বিধানগুলো বিবেককে সম্বোধন করে এবং তা ফিতরাতের সাথে সামঞ্জস্যপূর্ণ।
কাজেই কুরআন কোনো মানবরচিত গ্রন্থ নয়, বরং এটি সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তা। এটি যুক্তি-প্রমাণ ও বৈজ্ঞানিক সত্যে পরিপূর্ণ এবং যেকোনো বিকৃতি থেকে সংরক্ষিত, যাতে এটি ইসলামের সত্যতা ও অলৌকিকতার চিরন্তন প্রমাণ হিসাবে অবশিষ্ট থাকে।
যেহেতু কুরআনুল কারীমে সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে এটি আল্লাহর বাণী, তাই যৌক্তিক ও বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত হলো এতে বিশ্বাস স্থাপন করা এবং এর নির্দেশনা অনুসরণ করা। সেই সাথে অন্য গ্রন্থের উপর নির্ভর না করা, যেগুলো মানুষের হস্তক্ষেপে প্রভাবিত হয়েছে।
বস্তুত সুস্থ বিবেক আমাদেরকে এই দিকে ধাবিত করে যে, যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন ও এর ব্যবস্থাপনাকে পরিপূর্ণ করেছেন সেই স্রষ্টার বাণীই সত্য জানার সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। যখন আমরা কুরআনে ভাষার অলৌকিকতা, বৈজ্ঞানিক সত্য, পরিপূর্ণ বিধান এবং যুগের পর যুগ বিকৃতি থেকে এর সংরক্ষণ দেখি, তখন এটিকে আল্লাহর বাণী বলে মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকে না।
অতএব, কুরআনে যা এসেছে তাতে ঈমান আনা কেবল একটি ধর্মীয় পছন্দ নয়, বরং এটি একটি যৌক্তিক সিদ্ধান্ত যা সত্য অনুসন্ধানের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ তা‘আলা বলেছেন:
"নিশ্চয় এই কুরআন সেই পথের দিশা দেয়, যা সর্বাধিক সঠিক"
এই কুরআন মানুষকে সরল পথের দিশা দেয়, অস্তিত্ব সম্পর্কে তার গভীরতম প্রশ্নগুলোর উত্তর প্রদান করে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তাকে পথনির্দেশ করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কুরআনুল কারীমে সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন যে, তিনি আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি; বরং একমাত্র তাঁর ইবাদতের জন্যই আমাদের সৃষ্টি করেছেন। যেমন তিনি বলেন:
আল্লাহ তা'আলা কুরআনে আমাদের জানিয়েছেন যে, আমরা যে পার্থিব জীবন যাপন করছি তা কেবল একটি অস্থায়ী পর্ব, যা শীঘ্রই শেষ হবে। কিন্তু প্রকৃত ও চিরস্থায়ী জীবন হবে আখিরাতে- যখন মুমিনরা জান্নাতে প্রবেশ করবে আর কাফেররা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ বলেন:
"এই দুনিয়ার জীবন তো কেবল ক্রীড়া-কৌতুক ছাড়া আর কিছুই নয়। আর নিশ্চয়ই আখিরাতের আবাসই হল প্রকৃত জীবন—যদি তারা জানত!"
অতএব, যে স্রষ্টা আমাদেরকে শূন্য থেকে অস্তিত্বে এনেছেন, নিশ্চিতভাবে তিনি মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করতে সক্ষম। মহাবিশ্বে আমাদের চারপাশে আল্লাহ্র নিদর্শনসমূহে আমরা মৃতকে জীবিত করার আল্লাহ্র অসীম ক্ষমতার স্পষ্ট প্রমাণ দেখতে পাই। যেমন: আল্লাহ্ সবুজ বৃক্ষ থেকে আগুন বের করেন, শুষ্ক জমিন থেকে শস্য ও ফল উৎপন্ন করেন এবং এক ফোঁটা পানি থেকে মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টি করেন, ঠিক তেমনি, তিনি মৃতদের পুনরুজ্জীবিত করতে এবং কিয়ামতের দিন তাদেরকে কবর থেকে পুনরুত্থিত করে প্রতিদান দিতে সক্ষম। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান।
কুরআনুল কারীমে মহান আল্লাহ বলেন:
যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কি (পুনরায়) তাদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন? হ্যাঁ, নিশ্চয়! তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ।*
একমাত্র তারই শান হলো, তিনি যখন কোনো কিছুর ইচ্ছে করেন, তখন বলেন, 'হও', আর অমনি তা হয়ে যায়।*
অতএব, পবিত্র ও মহান তিনি, যাঁর হাতেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব; এবং যার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।)
জালিম ও মজলুমের জীবন কোনো হিসাব বা শাস্তি ছাড়াই শেষ হয়ে যাবে- এটা চরম অবিচার ও জুলুমের বিষয়। কিভাবে সম্ভব যে, অপরাধী তার শাস্তি থেকে রক্ষা পাবে, আর মজলুম তার হক থেকে বঞ্চিত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কিয়ামতের দিনকে ন্যায়বিচারের জন্য নির্ধারণ করেছেন, যাতে প্রত্যেক মানুষকে তার কৃতকর্মের প্রতিদান দেয়া হবে। অতঃপর প্রত্যেক সৎকর্মশীল তার সৎ কাজের পুরস্কার পাবে, আর পাপী ও অত্যাচারীরা তাদের মন্দকাজ ও জুলুমের শাস্তি ভোগ করবে।
ইসলাম কেন ?
---
মানুষ প্রশ্ন করে: ইসলামই কেন এবং কেন অন্য কোনো ধর্ম নয়?!
মহান আল্লাহ রাসূল পাঠিয়েছেন এবং কিতাব নাযিল করেছেন, যাতে আমরা জানতে পারি আল্লাহ কে এবং কীভাবে তাঁর ইবাদত করব। আল্লাহ আমাদের জন্য স্পষ্ট করেছেন যে, এ জীবন পরীক্ষাস্বরূপ। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে এবং সৎকাজ করবে, তাকে জান্নাতের পুরস্কার দিবেন। আর যে ব্যক্তি আল্লাহবিমুখ হবে এবং তাঁর ইবাদত পরিত্যাগ করবে অথবা অন্যের ইবাদত করবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সত্য প্রত্যাখ্যানের জন্য হিসাব নেবেন।
যে দ্বীন সহকারে সকল রাসূলগণ আগমণ করেছেন তা হলো ইসলাম, যার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার ইচ্ছার প্রতি আত্মসমর্পণ ও একমাত্র আল্লাহর ইবাদত করা, যার কোনো শরীক নেই, এবং সকল রাসূলের প্রতি ঈমান আনা।
মানুষকে অন্যান্য সৃষ্টি থেকে সবচেয়ে বেশি বিশেষায়িত করে যে বিষয়টি তা হলো আকল (বিবেক)। আর এর কাজ হলো চিন্তা করা ও সত্যের অনুসন্ধান করা।
ইসলাম এমন একটি ধর্ম যা সুস্থ বিবেক এবং সহজাত প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি বৃহৎ অস্তিত্বমূলক প্রশ্নগুলোর যৌক্তিক উত্তর প্রদান করে: আমরা কেন এখানে আছি? আমাদের জীবনের লক্ষ্য কী? মৃত্যুর পর কী হবে ?
ইসলাম সকল নবী-রাসূলের প্রতি ঈমান আনা বাধ্যতামূলক করে। মুসলিমরা কুরআনে বর্ণিত আল্লাহর বাণী অনুযায়ী ঈমান আনে যে, ঈসা ‘আলাইহিস সালাম হলেন আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। তিনি আল্লাহর পুত্র নন - কারণ আল্লাহ মহান ও পবিত্র, তিনি সন্তান বা স্ত্রী গ্রহণ থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি সব কিছু থেকে অমুখাপেক্ষী।কুরআনে আল্লাহ আমাদের জানিয়েছেন যে, ঈসা ‘আলাইহিস সালাম একজন নবী ছিলেন, যাকে আল্লাহ অনেক মু‘জিযা দান করেছিলেন। আল্লাহ তাকে স্বীয় সম্প্রদায়কে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকার জন্য পাঠিয়েছিলেন, যার কোনো শরীক নেই। আরও জানিয়েছেন যে, ঈসা ‘আলাইহিস সালাম কখনও মানুষকে নিজের ইবাদত করতে বলেননি; বরং তিনি নিজেই তার সৃষ্টিকর্তার ইবাদত করতেন। আপনি যদি সত্যিকার অর্থে ঈসা ‘আলাইহিস সালামের প্রতি ঈমান আনতে চান, আল্লাহ যেভাবে পছন্দ করেন, তাহলে আপনাকে ইসলামে প্রবেশ করতে হবে এবং কুরআনে আল্লাহ যা বলেছেন তা মেনে নিতে হবে। কুরআন হল সেই সংরক্ষিত কিতাব, যা এসেছে তাওহীদের বার্তাকে পুনরুজ্জীবিত করতে - সেই একই বার্তা যা আল্লাহ পূর্ববর্তী সকল নবী ও রাসূলকে দিয়ে পাঠিয়েছিলেন।
আল্লাহ কুরআনে আমাদের জানিয়েছেন যে, ঈসা ‘আলাইহিস সালাম তার সম্প্রদায়কে একমাত্র আল্লাহর ইবাদত করার নির্দেশ দিয়েছিলেন এবং তাদের শিরক থেকে সতর্ক করেছিলেন। কুরআনুল কারীমে আল্লাহ বলেন:
“যারা বলে "আল্লাহই মাসীহ ইবনু মারইয়াম" তারা স্পষ্ট কুফর করেছে, অথচ মাসীহ বলেছেনঃ 'হে বনী ইসরাঈল! তোমরা আল্লাহর ইবাদত কর, যিনি আমার রব ও তোমাদের রব। নিশ্চয়ই যে কেউ আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। আর জালিমদের সাহায্য করার কেউ থাকবে না।'*
যারা বলে, 'নিশ্চয়ই আল্লাহ তিনজনের একজন' তারা স্পষ্ট কুফর করেছে। অথচ একজন ইলাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই; তারা যদি তাদের এ কথা থেকে বিরত না হয়, তবে অবশ্যই তাদের মধ্যে যারা (এ-ধরনের) কুফর করে, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে ।*
(হে মানুষ! নিজেকে প্রশ্ন করো)
"হে মানুষ! কেমন করে তোমার বিবেক মেনে নেয় যে, সেই মূর্তি যাকে তুমি নিজ হাতে গড়েছ—সেই ইলাহ বা উপাস্য, যাকে তুমি সিজদা করো, যার কাছে তুমি সাহায্য চাও?! কেমন করে তুমি এমন গরুর পূজা করো, যাকে জবাই করা হয় এবং খাওয়া হয়?! যে বুদ্ধিমান, সে কীভাবে তারই মতো এক সৃষ্টিকে পূজা করতে পারে—যে ক্ষুধার্ত হয়, তৃষ্ণার্ত হয়, এমনকি নিজের মৃত্যু বা ক্ষতি থেকেও নিজেকে রক্ষা করতে অক্ষম?! আর তুমি কীভাবে ঈসা ইবনে মরিয়মের উপাসনা করো, যিনি ছিলেন একজন মানুষ—তারও খাদ্য-পানির প্রয়োজন হতো, আর তিনি নিজ স্রষ্টার কাছে প্রার্থনা করতেন?! এ কি যুক্তিসঙ্গত যে, ‘ইলাহ’ নিজেই নিজেকে প্রার্থনা করবেন?!"
"আল্লাহ কি সেই সত্তা নন, যিনি মহিমামন্ডিত, তার পূর্ণতায় অনন্য, সকল সাদৃশ্য ও তুলনা থেকে মুক্ত, সমগ্র সৃষ্টিজগৎ যার ক্ষমতা ও কর্তৃত্বের অধীন? কী করে সম্ভব যে , যিনি আসমান-যমীন সৃষ্টি করেছেন, তিনি নিজে একজন শিশু হিসেবে জন্ম নিবেন, অতঃপর নিজ সৃষ্টির হাতে সমর্পণ করবেন যেন তারা তাকে ক্রুশবিদ্ধ করে? যে ব্যক্তি ক্রুশবিদ্ধ হয় ও নিহত হয়, সে তো নশ্বর মানুষ। পক্ষান্তরে স্রষ্টা তো চিরঞ্জীব, যিনি কখনও মৃত্যুবরণ করেন না। তিনি 'আল-কাইয়ুম', যাকে তন্দ্রাও স্পর্শ করে না, নিদ্রাও নয়। তাঁর মহিমা ও বড়ত্বের পরিপূর্ণতার জন্যও কি এটা অপরিহার্য নয় যে, তিনি এ ধরনের দুর্বলতা থেকে সম্পূর্ণ মুক্ত হবেন?"
আল্লাহ তা‘আলা কুরআন কারীমে আমাদেরকে জানিয়েছেন যে, সকল রাসূল একই বার্তা নিয়ে এসেছিলেন- তা হলো তাদের সম্প্রদায়কে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকা, যার কোন শরীক নেই। কিন্তু কালের পরিক্রমায় কিছু মানুষ এই চিরন্তন বার্তাকে বিকৃত করেছে, নবীদের নিয়ে আসা তাওহীদের আলোকে তারা মুছে দিয়েছে। তাই আল্লাহ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন এবং তার উপর কুরআন নাযিল করেন, যাতে তিনি পূর্ববর্তী সকল রাসূলের আনিত তাওহীদের বার্তাকে পুনরুজ্জীবিত করতে পারেন।
হে মানুষ! সকল রাসূল যে সত্য বার্তা নিয়ে এসেছিলেন তা হলো- কেবলমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য। না কোনো মূর্তি, না গাছ, না পশু, না ঈসা মসীহ আলাইহিস সালাম, না প্রকৃতি, না সূর্য, না চাঁদ।
আর মানুষ জন্মগ্রহণ করে পবিত্র ইসলামের ফিতরাত (স্বভাবধর্ম) নিয়ে। এই ফিতরাতই তাকে স্বভাবগতভাবে ও বুদ্ধি দিয়ে তার রবের দিকে পরিচালিত করে। কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ- যেমন পরিবার বা সমাজ এই ফিতরাতকে বিকৃত করে তাকে ভিন্ন পথে ঠেলে দিতে পারে।
আপনি তুলনা করুন তো: একটি দ্বীন আপনাকে একক, পরিপূর্ণ স্রষ্টার ইবাদতের নির্দেশ দেয়, অন্যটি ইলাহকে দুর্বল ও অক্ষম বলে বর্ণনা করে- এদের মধ্যে কোনটি বিবেক ও সুস্থ স্বভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ?
হে মানুষ, পরিশেষে আমরা আপনাকে বলব:
ইসলাম হলো যৌক্তিক ও সহজাত প্রকৃতির ধর্ম। এটি একমাত্র সেই ধর্ম যা মহান স্রষ্টা সমগ্র মানবজাতির জন্য বিধিবদ্ধ করেছেন। এটি সকল মানুষের জন্য কল্যাণ ও সুখের ধর্ম, যেখানে কোনো জাতিকে অন্য জাতির উপর, কোনো বর্ণকে অন্য বর্ণের উপর প্রাধান্য দেওয়া হয় না। ইসলামে সব মানুষ সমান- কেবল সৎকর্মের ভিত্তিতেই একজন অন্যজন থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এটিই একমাত্র ধর্ম যা সকল নবী-রাসূলকে স্বীকৃতি দেয় এবং বান্দার সাথে তার সৃষ্টিকর্তার সরাসরি সম্পর্ক গড়ে তোলে, যেখানে কোনো মধ্যস্থতার প্রয়োজন হয় না। এটি এমন ধর্ম যা চিন্তা-গবেষণার নির্দেশ দেয়, বুদ্ধি ও যুক্তি প্রয়োগের প্রতি উৎসাহিত করে।
অতএব প্রতিটি বুদ্ধিমান মানুষের উচিত আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়ে তড়িৎভাবে ইসলামে প্রবেশ করা। এখানে মানুষের জন্য কোনো পছন্দের অবকাশ নেই; কেননা কিয়ামতের দিন আল্লাহ তাকে রাসূলদের ডাকে কী জবাব দিয়েছে সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। যদি সে মুমিন (বিশ্বাসী) হয়, তবে তার জন্য রয়েছে মহান বিজয় ও সফলতা। আর যদি সে কাফির (অবিশ্বাসী) হয়, তবে তার জন্য রয়েছে স্পষ্ট ধ্বংস ও ক্ষতি।
সুতরাং যদি আপনি দুনিয়া ও আখিরাতের সুখ চান, যদি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত নিতে চান, তাহলে আপনাকে ইসলামে প্রবেশ করতে হবে। এবং এর জন্য এই কথাগুলো অন্তর থেকে বিশ্বাস করে বলুন:
“আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।” এবং এর মাধ্যমে আপনি মুসলিম হবেন।
কুরআনুল কারিমে মহান আল্লাহ বলেন:
"যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসন্ধান করে, কস্মিনকালেও তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।"
এরপর আপনি ইসলামের বিধি-বিধান ধাপে ধাপে শিখতে শুরু করুন, যাতে আল্লাহ আপনার উপর যা ফরজ করেছেন তা আপনি পালন করতে পারেন।
ইসলাম সম্পর্কে জানার জন্য এই ওয়েবসাইট পরিদর্শন করা যেতে পারে:
Related books
All books
সৌভাগ্যময় জীবনের জন্য উপকারী উপায়সমূহ85 ভাষাসৌভাগ্যময় জীবনের জন্য উপকারী উপায়সমূহ
শাইখ আবদুর রহমান ইবন নাসের আল-সা‘দী রচিত “সৌভাগ্যময় জীবনের জন্য উপকারী উপায়সমূহ” নামক কিতাবটি গভীর ঈমানি দৃষ্টিকোণ থেকে প্রকৃত সৌভাগ্যের উপায়-উপকরণসমূহ পর্যালোচনা করে; ঈমান ও সৎকর্ম, আল্লাহর স্মরণ, পরিতুষ্টি, নিয়ামতসমূহ নিয়ে চিন্তা, ইহসান, তাওয়াক্কুল, সবর এবং বিষয়াবলির যথাযথ মূল্যায়নের মাধ্যমে পাঠককে হৃদয়ের প্রশান্তির পথে পথপ্রদর্শন করে—আকর্ষনীয় ভাষাশৈলীতে, যা আপনার হাতের মুঠোয় জীবনের নানান উত্থান-পতন সত্ত্বেও এক প্রশান্ত, ভারসাম্যপূর্ণ ও সৌভাগ্যময় জীবনের রূপরেখা তুলে ধরে।
ইসলামী আক্বীদার সংক্ষিপ্ত বিবরণ76 ভাষাইসলামী আক্বীদার সংক্ষিপ্ত বিবরণ
কিতাবটি ঈমানের রুকনসমূহ ব্যাখ্যা করেছে—যা আল্লাহ, তাঁর ফেরেশতা, তাঁর কিতাব, তাঁর রাসূলগণ, শেষ দিবস এবং তাকদীরের ভালো ও মন্দের উপর ঈমান-কে অন্তর্ভুক্ত করে। এছাড়া এতে এমন মৌলিক নীতিসমূহ উপস্থাপিত হয়েছে, যেগুলোর প্রতি একজন মুসলিমের বিশ্বাস করা ও সে অনুযায়ী আমল করা আবশ্যক। একই সঙ্গে ইসলামী আকিদাকে গভীরভাবে অনুধাবনের মাধ্যমে আল্লাহ তা‘আলার সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার গুরুত্বও এতে তুলে ধরা হয়েছে।
কে আমাকে সৃষ্টি করেছেন? এবং কেন করেছেন ?75 ভাষাকে আমাকে সৃষ্টি করেছেন? এবং কেন করেছেন ?
প্রতিটি বস্তুই সৃষ্টিকর্তার অস্তিত্বের ওপর প্রমাণ বহন করে। আসমানসমূহ, যমীন এবং তার মধ্যবর্তী মহান সৃষ্টিসমূহ যা আয়ত্তে আনা সম্ভব নয় তা কে সৃষ্টি করেছেন? আসমান ও যমীনে এ সূক্ষ্ম-সুদৃঢ় ব্যবস্থা কে তৈরী করেছেন? কে মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও বিবেক প্রদান করেছেন এবং তাকে জ্ঞান অর্জন ও সত্য চিনতে সক্ষম করেছেন? আপনার শরীরের অঙ্গে এবং অন্যান্য জীবন্ত প্রাণীর দেহে এই সূক্ষ্ম ব্যবস্থাটিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এবং কে তাদের সৃষ্টি করেছেন? কিভাবে এই সুবিশাল মহাবিশ্ব তাকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণকারী নিয়মসহ স্থির রয়েছে ও পরিচালিত হচ্ছে।
ইমাম মুহাম্মাদ ইবনু আব্দুল ওয়াহহাব: দাওয়াত ও জীবনচরিত11 ভাষাইমাম মুহাম্মাদ ইবনু আব্দুল ওয়াহহাব: দাওয়াত ও জীবনচরিত
লেখক: শাইখ আব্দুল আযীয ইবনু আব্দুল্লাহ ইবন বায সকল প্রশংসা বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। আল্লাহ তাঁর বান্দা, রাসূল, তাঁর সৃষ্টিকূলের সর্বোৎকৃষ্ট মানব আমাদের নেতা ও ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবার পরিজন, সাহাবীগণ ও যারা তাদেরকে ভালোবাসেন তাদের উপরও রহমত, শান্তি ও বরকত নাযিল করুন। অতঃপর, হে সম্মানিত ভাইয়েরা, হে প্রিয় সন্তানগণ, এই সংক্ষিপ্ত আলোচনাটি আমি আপনাদের সামনে পেশ করছি— চিন্তাধারাকে আলোকিত করার জন্য, সত্যকে স্পষ্ট করার জন্য, আল্লাহ ও তাঁর বান্দাদের প্রতি উপদেশ দেওয়ার উদ্দেশ্যে এবং যার সম্পর্কে এই আলোচনা হচ্ছে, তাঁর প্রতি আমার উপর যে হক ও দায়িত্ব রয়েছে তার…