“নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে (দিনের) সাওম পালনকারী ও (রাতের) তাহাজ্জুদ সালাত আদায়কারীর সমান মর্যাদা লাভ করতে পারে।”
‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন:
“নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে (দিনের) সাওম পালনকারী ও (রাতের) তাহাজ্জুদ সালাত আদায়কারীর সমান মর্যাদা লাভ করতে পারে।”
«إنَّ المُؤْمِنَ ليُدرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ القَائِمِ».
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, নিশ্চয়ই উত্তম চরিত্র ব্যক্তিকে নিয়মিত দিনে সাওম পালনকারী ও রাতের তাহাজ্জুদ সালাত আদায়কারীর সমান মর্যাদায় পৌঁছে দেয়। উত্তম চরিত্রের সমষ্টি হলো: জনকল্যাণে কাজ করা, উত্তম কথা বলা, হাস্যোজ্জ্বল চেহারা প্রদর্শন, অন্যকে কষ্টদায়ক জিনিস থেকে বিরত থাকা এবং তা মানুষ থেকে আসলে বরদাশত করা।
....:
চরিত্র সংশোধন ও তার পরিপূর্ণতার ব্যাপারে ইসলাম বিশেষ গুরুত্ব আরোপ করেছে।
হাদীসে উত্তম চরিত্রের ফযীলত বর্ণিত হয়েছে । এটি বান্দাকে ধারাবাহিক সাওম পালনকারী ও নিয়মিত রাতে তাহাজ্জুদ আদায়কারীর মর্যাদায় পৌছে দেয়।
দিনে সাওম পালন এবং রাতে নফল সালাত আদায় করা দুটি মহান আমল যাতে রয়েছে মানুষের আত্মার ওপর কষ্ট। কিন্তু উত্তম চরিত্রের অধিকারীকে তার উত্তম আচার আচরণ এবং প্রবৃত্তির সাথে সংগ্রামের কারণে তাদের মর্যাদায় পৌঁছায়।
সুনানে আবু দাঊদ (7/ 176) (4798).
মুসনাদে আহমাদ (40/ 414) (24355).
আরও ... (6)
بهجة الناظرين شرح رياض الصالحين.
لسليم الهلالي (1/ 675).
تطرز رياض الصالحين.
لفيصل آل مبارك (ص411).
مشكاة المصابيح.
لمحمد العمري (3/ 1409).
গ্রন্থসমূহে উদ্ধৃত
6 বইআরও ... (5)
- الحقيقة المُبْهِرَة في العلاقة بين الإسلام والإنسان(إن المؤمن ليدرك بحُسْن خُلُقه درجة الصائم القائم)[132].
- رياض الصالحينرياض الصالحين مع فوائد وهدايات - 3«إنَّ المُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ القَائِمِ».
- نبراس طالب (2)نبراس طالب (2) «إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ»
- وثيقة منهج نبراس لمدارس نهاية الأسبوع1"إن المؤمن ليدرك بحسن خلقه درجة الصائم القائم"
- وثيقة منهج نبراس لمدارس نهاية الأسبوع1"إن المؤمن ليدرك بحسن خلقه درجة الصائم القائم"