“প্রত্যেক আযান ও ইক্বামাতের মধ্যবর্তী সময়ে সালাত আদায় করা যায়। তারপর তৃতীয়বার বলেন, “যে ব্যক্তি ইচ্ছা করে”।
- التصنيف الشرعي
- الفقهالصلاةالأذان والإقامةالفقهالصلاةصلاة التطوع
‘আবদুল্লাহ্ ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“প্রত্যেক আযান ও ইক্বামাতের মধ্যবর্তী সময়ে সালাত আদায় করা যায়। তারপর তৃতীয়বার বলেন, “যে ব্যক্তি ইচ্ছা করে”।
«بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلَاةٌ، بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلَاةٌ» ثُمَّ قَالَ فِي الثَّالِثَةِ: «لِمَنْ شَاءَ».
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, প্রত্যেক আযান ও ইকামাতের মধ্যে নফল সালাত রয়েছে; তিনি তিনবার এই কথাটি পুনরাবৃত্তি করলেন এবং তৃতীয়বার বললেন, যে ব্যক্তি সালাত পড়তে চায় তার জন্য এটি মুস্তাহাব।
আযান ও ইকামার মাঝে সালাত পড়া মুস্তাহাব।
বারবার কথা উচ্চারণ করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটি করা হয় তিনি যা বলবেন তা শোনাতে এবং তার গুরুত্ব নিশ্চিত করতে।
হাদীসটিতে (الأذانَين)দু’টি আযান বলতে বোঝায়: আযান ও ইকামাত। নামের ক্ষেত্রে দুটির একটিকে প্রধান্য দিয়ে দু’টি আযান বলা হয়, যেমন দুটি চাঁদ (সূর্য ও চাঁদ) এবং দুটি ওমর (আবু বকর এবং ওমর)।
আযান হল সালাতের ওয়াক্ত প্রবেশ করার ঘোষণা এবং ইকামাহ হল সালাতের কর্ম শুরু হওয়ার ঘোষণা।
সহীহ বুখারী (1/ 128) (627).
সহীহ মুসলিম (1/ 573) (838).
আরও ... (2)
البحر المحيط الثجاج في شرح صحيح الإمام مسلم بن الحجاج (16/ 671).
النهاية في غريب الحديث والأثر (31).