“আল্লাহর নিকট অতিশয় ঘৃণিত মানুষ হচ্ছে অতিরিক্ত ঝগড়াটে ব্যক্তি।”
‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“আল্লাহর নিকট অতিশয় ঘৃণিত মানুষ হচ্ছে অতিরিক্ত ঝগড়াটে ব্যক্তি।”
«إِنَّ أَبْغَضَ الرِّجَالِ إِلَى اللهِ الْأَلَدُّ الْخَصِمُ».
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাবারাকা ওয়াতা‘আলার কাছে অতিরিক্ত ঝগড়াটে মানুষ অপছন্দনীয়, যে ব্যক্তি হকের আনুগত্য গ্রহণ করে না; বরং তার ঝগড়ার দ্বারা তা প্রতিবাদ করতে চেষ্টা করে অথবা হকের জন্যই ঝগড়া করে; কিন্তু অতিরিক্ত ঝগড়াটে হওয়ার কারণে মধ্যপন্থা থেকে বের হয়ে যায় এবং ইলম ব্যতীত ঝগড়া করে।
...:
হাদীসে মাজলুমের অধিকার আদায়ে শরী'য়তসম্মত উপায়ে ঝগড়া করা নিন্দনীয় ঝগড়ার অন্তর্ভুক্ত নয়।
ঝগড়া-বিবাদ জিহ্বার আপদ যা মুসলিমদের মধ্যে বিরোধ ও বিচ্ছিন্নতার সৃষ্টি করে।
তর্ক-বিতর্ক তখনই প্রশংসিত হবে যখন সত্যের ব্যাপারে হবে এবং এর পদ্ধতি হবে উত্তম। অন্যদিকে নিন্দনীয় হবে তখন যখন তা সত্যকে প্রত্যাখান করতে, বাতিলকে প্রতিষ্ঠা করতে হবে, অথবা বিতর্কটি দলিল-প্রমাণ ছাড়াই হবে।
সহীহ বুখারী (3/ 131) (2457).
সহীহ মুসলিম (4/ 2054) (2668).
আরও ... (8)
توضيح الأحكام من بلوغ المرام.
للبسام (7/ 476).
منحة العلام في شرح بلوغ المرام.
لعبد الله الفوزان (10/ 308).
فتح ذي الجلال والإكرام.
لابن عثيمين (6/ 416).
سبل السلام بشرح بلوغ المرام.
للصنعاني (2/ 685).