Skip to content

“দ্বীনের ব্যাপারে নিজের পক্ষ থেকে কঠোরতা অবলম্বনকারীরা ধ্বংস হ।

আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“দ্বীনের ব্যাপারে নিজের পক্ষ থেকে কঠোরতা অবলম্বনকারীরা ধ্বংস হ। ১ তিনি কথাটি তিনবার বলেছেন।

«هلك المُتَنَطِّعُون» قالها ثلاثًا.

ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
সহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে দ্বীনের ও দুনিয়াবী ব্যাপারে, কথা ও কাজে হিদায়েত ও ইলেম ব্যতীত নিজের পক্ষ থেকে কঠোরতা অবলম্বনকারীদের ধ্বংস ও ক্ষতির কথা বর্ণনা করেছেন। সীমালঙ্ঘনকারীগণ শরী‘আতের সে সীমারেখা অতিক্রম করেছে যা নিয়ে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন।

শব্দার্থ

....:

হাদীসের কতিপয় শিক্ষা

সকল ক্ষেত্রে কঠোরতা ও লৌকিকতা করা হারাম। সবসময় কঠোরতা পরিহার করতে উৎসাহিত করা হয়েছে; বিশেষ করে ইবাদত ও সৎ লোকদের সম্মানের ক্ষেত্রে।

ইবাদত ও অন্য ক্ষেত্রে পূর্ণতা তালাশ করা প্রশংসনীয় কাজ; তবে তা যেন অবশ্যই শরী‘আহ অনুসারে হয়।

গুরুত্বপূর্ণ বিষয়ে তাগিদ দেওয়া মুস্তাহাব। কেননা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম উক্ত বাক্যটি তিনবার বলেছেন।

হাদীসে ইসলামের উদারতা ও সহজতা বর্ণিত হয়েছে।

সম্পাদক

সহীহ মুসলিম (4/ 2055) (2670).

আরও ... (4)

الجديد في شرح كتاب التوحيد.

للقرعاوي (ص180).

الملخص في شرح كتاب التوحيد.

لصالح الفوزان (ص167).