Skip to content

“তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিখায়।”

‘উসমান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিখায়।”

«خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ».

এটি বুখারী বর্ণনা করেছেন।
সহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন যে, মুসলিমদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদায় সর্বোত্তম হলেন তিনি, যিনি নিজে কুরআন শিখে, তিলাওয়াত করে, কুরআন মুখস্ত করে, তারতীলসহকারে পড়ে, কুরআন বুঝে ও কুরআনের তাফসীর শিখে এবং তার কাছে কুরআনের ইলমের যা কিছু আছে তা আমল করে অন্যকে শিখায়।

হাদীসের কতিপয় শিক্ষা

হাদীসে আল-কুরআনের মর্যাদা বর্ণিত হয়েছে। আল-কুরআন হলো সর্বোত্তম বাণী; কেননা তা আল্লাহর কালাম।

সর্বোাত্তম শিক্ষার্থী হলেন তিনি, যিনি শুধু নিজের জন্য শিখে না; বরং অন্যকেও শেখায়।

আল-কুরআন শিক্ষা ও অন্যকে শিক্ষাদান, এর মধ্যে তিলাওয়াত, অর্থ অনুধাবন ও বিধিবিধান সবই অন্তর্ভুক্ত।

সম্পাদক

সহীহ বুখারী (6/ 192) (5027).

আরও ... (8)

فتح الباري شرح صحيح البخاري.

لابن حجر العسقلاني (1/ 374).

بهجة الناظرين شرح رياض الصالحين.

لسليم الهلالي (2/ 226).

نزهة المتقين شرح رياض الصالحين.

لمصطفى الخن وغيره (1/ 740).

شرح رياض الصالحين.

لابن عثيمين (4/ 638).