Skip to content

“যখন কোন ব্যক্তি তার কোন ভাইকে ভালোবাসে, তখন সে যেন তাকে জানিয়ে দেয় যে, সে তাকে ভালোবাসে।”

মিকদাম ইবনু মা’দীকারাব রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

“যখন কোন ব্যক্তি তার কোন ভাইকে ভালোবাসে, তখন সে যেন তাকে জানিয়ে দেয় যে, সে তাকে ভালোবাসে।”

«إِذَا أَحَبَّ الرَّجُلُ أَخَاهُ فَلْيُخْبِرْهُ أَنَّهُ يُحِبُّهُ».

সুনানে আবূ দাউদ, তিরমিযী, নাসায়ীর সুনানুল কুবরা ও মুসনাদে আহমদ
সহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এ হাদীসে মুমিনদের মাঝে সম্পর্ক মজবুত করা ও তাদের মধ্যে পরস্পর ভালোবাসা বৃদ্ধির একটি উপায় বর্ণনা করেছেন। আর তা হলো: যখন সে তার ভাইকে ভালোবাসবে, তখন সে যেন তাকে জানিয়ে দেয়, সে তাকে ভালোবাসে।

হাদীসের কতিপয় শিক্ষা

একমাত্র মহান আল্লাহর জন্য নিরেট ভালোবাসার ফযীলত বর্ণিত হয়েছে, দুনিয়ার কোন স্বার্থে নয়।

আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ভালোবাসলে তাকে তা জানিয়ে দেয়া মুস্তাহাব, যাতে তার ভালোবাসা ও আন্তরিকতা আরো বৃদ্ধি পায়।

মুমিনদের মাঝে ভালোবাসা প্রচার করা ঈমানী ভ্রাতৃত্ব শক্তিশালী করে এবং বিচ্ছিন্নতা ও বিভাজন থেকে সমাজকে রক্ষা করে।

সম্পাদক

সুনানে আবু দাঊদ (7/ 444) (5124).

সুনানে তিরমিযী (4/ 199) (2392).

নাসায়ীর সুনানুল কুবরা (9/ 87) (9963).

মুসনাদে আহমাদ (28/ 408) (17171).

আরও ... (12)

بهجة الناظرين شرح رياض الصالحين.

لسليم الهلالي (1/ 450).

تطريز رياض الصالحين.

لفيصل المبارك (ص258).

رياض الصالحين للنووي.

(ص138) (383).

سلسلة الأحاديث الصحيحة وشيء من فقهها وفوائدها.

للألباني (1/ 777).

فيض القدير شرح الجامع الصغير.

للمناوي (1/ 247).

كنوز رياض الصالحين.

لمجموعة من الباحثين (6/ 279).