Skip to content

“নিশ্চয় আল্লাহ তা‘আলা মুত্তাকী, আত্মনির্ভরশীল ও আত্মগোপনকারী (নিজের গুণ প্রকাশে অনিচ্ছুক) বান্দাকে ভালোবাসেন।”

সা‘দ ইবনু আবী ওয়াক্কাস রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন:

“নিশ্চয় আল্লাহ তা‘আলা মুত্তাকী, আত্মনির্ভরশীল ও আত্মগোপনকারী (নিজের গুণ প্রকাশে অনিচ্ছুক) বান্দাকে ভালোবাসেন।”

«إِنَّ اللهَ يُحِبُّ الْعَبْدَ التَّقِيَّ الْغَنِيَّ الْخَفِيَّ».

ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
সহীহ
ব্যাখ্যা

এই হাদীসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, মহান আল্লাহ তা‘আলা তাঁর কতিপয় বান্দাকে ভালোবাসেন। তার অন্তর্ভুক্ত হলো, তাকওয়া অবলম্বনকারী: যিনি আল্লাহর আদেশসমূহ মান্যকারী এবং তাঁর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা ব্যক্তি। তিনি ভালোবাসেন আত্মনির্ভরশীল ব্যক্তিকে: যিনি মানুষের থেকে অমুখাপেক্ষী হয়ে মহান আল্লাহর কাছে মুখাপেক্ষী হয় এবং তিনি ব্যতীত অন্য কারো দিকে দৃষ্টিপাত করে না। তিনি ভালোবাসেন আত্মগোপনকারীকে: তিনি হলেন বিনয়াবনত তার রবের ইবাদতকারী, উপকারী কাজে ব্যস্ত থাকে, তাকে কেউ চিনুক বা না চিনুক, তার প্রশংসা ও গুণগান কেউ করুক, এ ব্যাপারে তার কোন ভ্রুক্ষেপ নেই।

শব্দার্থ

....:

হাদীসের কতিপয় শিক্ষা

হাদীসে আল্লাহ তা‘আলা কর্তৃক বান্দাকে ভালোবাসার কতিপয় গুণাবলী বর্ণিত হয়েছে। আর সেগুলো হলো: আল্লাহর তাকওয়া অবলম্বন, বিনয় এবং আল্লাহর বণ্টনে সন্তুষ্ট থাকা।

সম্পাদক

সহীহ মুসলিম (4/ 2277) (2965).

আরও ... (9)

بهجة الناظرين شرح رياض الصالحين.

لسليم الهلالي (1/ 651).

كنوز رياض الصالحين.

لمجموعة من الباحثين.

نزهة المتقين شرح رياض الصالحين.

لمجموعة من الباحثين (1/ 509).

شرح رياض الصالحين.

لابن عثيمين (3/ 509).

شرح النووي على مسلم (18/ 100).