“আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন, তাকে তিনি দুঃখ-কষ্টে পতিত করেন।”
আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন, তাকে তিনি দুঃখ-কষ্টে পতিত করেন।”
«مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْرًا يُصِبْ مِنْهُ».
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, আল্লাহ যখন মুমিন বান্দাদের মধ্যে কারো কল্যাণ চান, তখন তিনি তাদেরকে তাদের জান, মাল ও পরিবার-পরিজনের ব্যাপারে পরীক্ষায় পতিত করেন। কেননা এতে উক্ত মুমিন ব্যক্তির দু‘আর মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় অর্জিত হয়, গুনাহ মাফ হয় এবং তার মর্যাদা বৃদ্ধি পায়।
...:
মুমিন ব্যক্তি নানা ধরনের বালা-মুসিবতে পতিত হয়।
বালা-মুসিবত কখনো কখনো বান্দার জন্য আল্লাহর ভালোবাসার নিদর্শন হয়ে থাকে। এতে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং গুনাহসমূহ মার্জনা হয়।
বিপদ-আপদের সময় ধৈর্যধারণ করা এবং অধৈর্য না হওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে।
সহীহ বুখারী (7/ 115) (5645).
আরও ... (12)
كنوز رياض الصالحين.
لمجموعة من الباحثين (1/ 509).
بهجة الناظرين.
لسليم الهلالي (1/ 98).
تطريز رياض الصالحين.
لفيصل آل مبارك (ص45).
نزهة المتقين.
مجموعة من المشايخ (1/ 71).
شرح رياض الصالحين.
لابن عثيمين (1/ 244).
مرقاة المفاتيح شرح مشكاة المصابيح.
لعلي القاري (3/ 1127).