Skip to content

“মিসওয়াক মুখের পবিত্রতা অর্জনের উপকরণ ও আল্লাহর সন্তোষ লাভের উপায়।”

‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“মিসওয়াক মুখের পবিত্রতা অর্জনের উপকরণ ও আল্লাহর সন্তোষ লাভের উপায়।”

«السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ، مَرْضَاةٌ لِلرَّبِّ».

এটি নাসাঈ ও আহমাদ বর্ণনা করেছেন।
সহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন যে, আরাক গাছ বা অনুরূপ কোন গাছের ডাল দিয়ে দাত মাজন মুখের ময়লা আবর্জনা ও দুর্গন্ধ থেকে মুখকে পবিত্র করে। আর মিসওয়াক করা বান্দার প্রতি আল্লাহর সন্তুষ্টির অন্যতম উপায়; কেননা এতে রয়েছে আল্লাহর আনুগত্য ও তাঁর নির্দেশের মান্যতা। এছাড়াও মিসওয়াকে রয়েছে পরিস্কার পরিচ্ছন্নতা, যা আল্লাহ তা‘আলা পছন্দ করেন।

শব্দার্থ

...:

হাদীসের কতিপয় শিক্ষা

মিসওয়াকের ফযিলত বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে বেশি বেশি মিসওয়াক করতে উৎসাহিত করেছেন।

আরাক গাছের কাঠ দ্বারা মিসওয়াক করা উত্তম। ব্রাশ ও পেস্ট এর স্থলাভিষিক্ত হবে।

সম্পাদক

সুনানে নাসায়ী (1/ 10) (5).

মুসনাদে আহমাদ (40/ 240) (24203).

আরও ... (6)

بهجة الناظرين شرح رياض الصالحين.

لسليم الهلالي (2/ 342).

نزهة المتقين شرح رياض الصالحين.

لمصطفى الخِن وغيره (2/ 852).

تطريز رياض الصالحين.

لفيصل آل مبارك (ص675).