‘‘তোমরা কি জান, নিঃস্ব কে?
আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
‘‘তোমরা কি জান, নিঃস্ব কে?’’ তাঁরা বললেন, ‘আমাদের মধ্যে নিঃস্ব ঐ ব্যক্তি, যার কাছে কোন দিরহাম এবং কোন মাল-সম্পদ নেই।’ তিনি বললেন, ‘‘আমার উম্মতের মধ্যে (আসল) নিঃস্ব তো সেই ব্যক্তি , যে কিয়ামতের দিন সালাত, সিয়াম ও যাকাত (এর নেকি) নিয়ে উপস্থিত হবে। (কিন্তু এর সাথে সাথে) সে এ অবস্থায় আসবে যে, সে কাউকে (দুনিয়াতে) গালি দিয়েছে, কারো প্রতি অপবাদ আরোপ করেছে, কারো (অবৈধরূপে) মাল ভক্ষণ করেছে, কারো রক্তপাত করেছে এবং কাউকে মেরেছে। অতঃপর এ (অত্যাচারিত)কে তার নেকী থেকে দেওয়া হবে, ওকে তার নেকী দেওয়া হবে। পরিশেষে যদি তার নেকীরাশি অন্যান্যদের দাবী পূরণ করার পূর্বেই শেষ হয়ে যায়, তখন তাদের পাপরাশি নিয়ে তার উপর চাপিয়ে দেয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’’
«أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ؟» قَالُوا: الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ، فَقَالَ: «إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا، وَأَكَلَ مَالَ هَذَا، وَسَفَكَ دَمَ هَذَا، وَضَرَبَ هَذَا، فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ، ثُمَّ طُرِحَ فِي النَّارِ».
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের জিজ্ঞেস করলেনঃ তোমরা কি জানো কে নিঃস্ব? তারা বললঃ আমাদের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যার কাছে কোন টাকা-পয়সা ও মাল-সম্পদ নেই।, তিনি বললেনঃ কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য থেকে সেই ব্যক্তি নিঃস্ব যে সালাত, সিয়াম ও যাকাত এর নেক আমল নিয়ে হাজির হবে, সে এমন অবস্থায় হাজির হবে যে, একে গাল-মন্দ করেছে; একে তার সম্মানে মিথ্যা অপবাদ দিয়েছে; এই ব্যক্তির অর্থ গ্রাস করেছে এবং তা অস্বীকার করেছে; এই ব্যক্তির রক্তপাত করেছে এবং তার উপর জুলুম করেছে: এবং তাকে আঘাত করেছে এবং তাকে লাঞ্ছিত করেছে; কাজেই তার নেকি থেকে মাজলূমদের দেওয়া হবে; যদি তার ওপর যেসব অধিকার ও প্রাপ্য রয়েছে তা পরিশোধ করার আগেই তার নেকি শেষ হয়ে যায়, তাহলে মাজলুমদের পাপ নিয়ে জালিমের আমলনামায় রাখা হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কারণ তার কোনো নেকি অবশিষ্ট নেই।
যাবতিয় হারামে লিপ্ত হওয়ার ক্ষেত্রে সতর্কতা, বিশেষত যা মানুষের বস্তুগত এবং নৈতিক অধিকার সম্পর্কিত।
সৃষ্টির অধিকারসমূহ তাদের নিজেদের মাঝে জবাবদিহিতার ওপর নির্ভরশীল এবং শিরক ব্যতীত স্রষ্টার অধিকারসমূহ ক্ষমার ওপর নির্ভরশীল।
কথোপকথনের পদ্ধতি ব্যবহার করা যা শ্রোতাকে উদ্যমী করে, তার মনোযোগ আকর্ষণ করে এবং তার আগ্রহ জাগিয়ে তোলে, বিশেষ করে শিক্ষা এবং নির্দেশনায়।
প্রকৃত নিঃস্ব এর অর্থ ব্যাখ্যা করা। সে হল কিয়ামতের দিন যার নেক আমল তার পাওনাদাররা নিয়ে নেবে।
পরকালের প্রতিশোধ সমস্ত নেক আমলের ওপর হতে পারে, অবশেষে তার থেকে কিছুই অবশিষ্ট থাকবে না।
আল্লাহর সৃষ্টির সথে আচরণবিধি ন্যায় ও সত্যের উপর প্রতিষ্ঠিত।
সহীহ মুসলিম (4/ 1997) (2581).
আরও ... (6)
بهجة الناظرين شرح رياض الصالحين.
لسليم الهلالي (1/ 312).
نزهة المتقين شرح رياض الصالحين.
مجموعة من الباحثين (1/ 241).
شرح رياض الصالحين.
لابن عثيمين (2/ 527).
গ্রন্থসমূহে উদ্ধৃত
6 বইআরও ... (6)
- الله -جل جلاله- أنيس المحبين وملاذ القاصدين«إِنَّ المُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ القِيَامَةِ بِصَلاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا، وَأَكَلَ مَالَ هَذَا، وَسَفَكَ دَمَ هَذَا، وَضَرَبَ هَذَا؛ فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ، وَهَذَا مِنْ
- رياض الصالحينرياض الصالحين مع فوائد وهدايات - 2«إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي مَنْ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هذَا، وَقَذَفَ هذَا، وَأَكَلَ مَالَ هذَا، وسَفَكَ دَمَ هذَا، وَضَرَبَ هذا، فَيُعْطَىٰ هذَا مِنْ حَسَنَاتِهِ، وَهذَا مِنْ ح
- قاموس الكبائرموسوعة الكبائر - المجموعة الثانية«أَتَدْرُونَ مَنِ المُفْلِس؟ "قَالُوا: المُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ، فَقَالَ: إِنَّ المُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ القِيَامَةِ بِصَلَاةٍ، وَصِيَامٍ، وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا،
- قاموس الكبائرموسوعة الكبائر - المجموعة الثانية«أَتَدْرُونَ مَا المُفْلِسُ؟» قَالُوا: المُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ، فَقَالَ: «إِنَّ المُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ القِيَامَةِ بِصَلَاةٍ، وَصِيَامٍ، وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا،
- قاموس الكبائرموسوعة الكبائر - المجموعة الرابعة«أَتَدْرُونَ مَا المُفْلِسُ؟». قَالُوا: الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ. فَقَالَ: «إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ، وَصِيَامٍ، وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَ
- نبراس طالب (4)1«أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ؟» قَالُوا: الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ. فَقَالَ ﷺ : «إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ ه