Skip to content

“আল্লাহ তা‘আলার নিকট দু‘আর চেয়ে অধিক সম্মানিত কোনো বস্তু নেই।”

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“আল্লাহ তা‘আলার নিকট দু‘আর চেয়ে অধিক সম্মানিত কোনো বস্তু নেই।”

«لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللهِ تَعَالَى مِنَ الدُّعَاءِ».

এটি তিরমিযী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন।
হাসান
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা‘আলার নিকট দু‘আর চেয়ে সর্বোত্তম কোনো ইবাদত নেই। কেননা দু‘আতে রয়েছে আল্লাহর অমুখাপেক্ষীতার স্বীকৃতি এবং বান্দার অক্ষমতা ও তাঁর প্রতি মুখাপেক্ষীতার স্বীকারোক্তি।

শব্দার্থ

...:

হাদীসের কতিপয় শিক্ষা

এ হাদীসে দু‘আর ফযিলত বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি আল্লাহর কাছে দু‘আ করে, সে আল্লাহকে বড় মনে করে ও সম্মান দেয় এবং সে স্বীকৃতি দেয় যে, তিনি সুবহানাহু ওয়াতা‘আলা অভাবমুক্ত, ধনী; কেননা ফকিরের কাছে কেউ চায় না। তিনি সর্বশ্রোতা; বধিরের কাছে চাওয়া হয় না। তিনি দানশীল; কেউ কৃপণের কাছে সাহায্য চায় না। তিনি দয়ালু; কেননা কঠোর হৃদয়ের অধিকারীর কাছে চাওয়া হয় না। তিনি সক্ষম; কেননা অক্ষম ব্যক্তির কাছে দু‘আ করা হয় না। তিনি অতি নিকটবর্তী; দূরবর্তী কেউ শুনতে পায় না, ইত্যাদি মহান ও সুন্দর গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলার জন্য সাব্যস্ত করে।

সম্পাদক

সুনানে তিরমিযী (5/ 385) (3370).

সুনানে ইবনে মাজাহ (5/ 6) (3829).

মুসনাদে আহমাদ (14/ 360) (8748).

আরও ... (8)

توضيح الأحكام من بلوغ المرام.

للبسام (7/ 546).

منحة العلام في شرح بلوغ المرام.

لعبد الله الفوزان (10/ 416).

فتح ذي الجلال والإكرام.

لابن عثيمين (6/ 481).

سبل السلام بشرح بلوغ المرام.

للصنعاني (2/ 707).