“চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না।”
হুযাইফা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
“চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না।”
«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ».
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, যে মানুষের মাঝে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করার লক্ষ্যে এক জনের কথা অন্যের কাছে পৌঁছে চোগলখোরী করে, সে জান্নাতে প্রবেশ না করে শাস্তির উপযুক্ত হয়ে যায়।
...:
চোগলখোরী করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত।
চোগলখোরী করা নিষেধ। কেননা এর কারণে ব্যক্তি ও সমাজের মাঝে ফিতনা ফ্যাসাদ ও অনিষ্ট সৃষ্টি হয়।
সহীহ বুখারী (8/ 17) (6056).
সহীহ মুসলিম (1/ 101) (105).
আরও ... (8)
شرح رياض الصالحين.
لابن عثيمين (6/ 145).
فتح ذي الجلال والإكرام شرح بلوغ المرام.
لابن عثيمين (6/ 401).
توضيح الأحكام من بلوغ المرام.
للبسام (7/ 452).
منحة العلام في شرح بلوغ المرام.
لعبد الله الفوزان (10/ 273).