Skip to content

কে প্রশ্ন করলাম,আল্লাহর নিকট কোন আমলটি সর্বাধিক প্রিয়?’ তিনি বললেন, “যথা সময়ে সালাত আদায় করা।” আমি আবার জিজ্ঞেস করলাম, ’তারপর কোনটি?’ তিনি বললেন, “পিতামাতার সাথে সদ্ব্যবহার করা।” আমি আবার জিজ্ঞেস করলাম, ’তারপর কোনটি?’ তিনি বললেন, “আল্লাহর পথে জিহাদ করা।

আব্দুল্লাহ ইবন মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন:

سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ العَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «الصَّلاَةُ عَلَى وَقْتِهَا»، قَالَ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «ثُمَّ بِرُّ الوَالِدَيْنِ» قَالَ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ» قَالَ: حَدَّثَنِي بِهِنَّ، وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي. ‘আমি নবী কে প্রশ্ন করলাম,আল্লাহর নিকট কোন আমলটি সর্বাধিক প্রিয়?’ তিনি বললেন, “যথা সময়ে সালাত আদায় করা।” আমি আবার জিজ্ঞেস করলাম, ’তারপর কোনটি?’ তিনি বললেন, “পিতামাতার সাথে সদ্ব্যবহার করা।” আমি আবার জিজ্ঞেস করলাম, ’তারপর কোনটি?’ তিনি বললেন, “আল্লাহর পথে জিহাদ করা। তিনি বলেন, এতটুকু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। যদি আমি আরো জিজ্ঞেস করতাম তাহলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরো বলতেন।

سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ العَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «الصَّلاَةُ عَلَى وَقْتِهَا»، قَالَ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «ثُمَّ بِرُّ الوَالِدَيْنِ» قَالَ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ» قَالَ: حَدَّثَنِي بِهِنَّ، وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي.

সহীহ বুখারী ও মুসলিম
সহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহর কাছে কোন আমলটি উত্তম? তিনি বললেন: “ফরয সালাত শরী‘আহ নির্ধারিত সময়ে আদায় করা। অতঃপর পিতামাতার সাথে সদ্ব্যবহার করা ও তাঁদের প্রতি ইহসান করা, তাঁদের হকসমূহ যথাযথভাবে আদায় করা এবং তাঁদের অবাধ্য না হওয়া। অতঃপর উত্তম কাজ হলো মহান আল্লাহর কালিমাকে সুউচ্চ করতে, দ্বীন ইসলাম ও মুসলিমদের পক্ষে, ইসলামের নিদর্শনসমূহ প্রকাশ করতে জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করা। ইবনু মাস‘ঊ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এ আমলগুলোর সংবাদ দিয়েছেন। আমি যদি তাঁকে আরো বলতাম তারপর কোনটি, তাহলে তিনি আমাকে আরো বেশী বলতেন।

শব্দার্থ

.....:

হাদীসের কতিপয় শিক্ষা

আল্লাহর ভালোবাসার মাত্রা হিসেবে কাজের মর্যাদার তারতম্য হয়।

উত্তম থেকে সর্বোত্তম কাজের প্রতি মুসলিম কে আগ্রহ ও অনুপ্রেরণা দেয়া ।

ব্যক্তি ও অবস্থার ভিন্নতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের জবাবের পার্থক্য পরিলক্ষিত হয়েছে। যে কাজগুলো তাদের মধ্যে প্রত্যেকের জন্যে অধিক উপকারি তিনি তাদেরকে সে কাজগুলোকে সর্বোত্তম কাজ হিসেবে আখ্যা দিয়েছেন।

সম্পাদক

সহীহ বুখারী (1/ 112) (527).

সহীহ মুসলিম (1/ 90) (85).

আরও ... (6)

الإلمام بشرح عمدة الأحكام.

لإسماعيل الأنصاري (1/ 70).

تيسير العلام شرح عمدة الأحكام.

للبسام (ص84).

تنبيه الأفهام شرح عمدة الأحكام.

لابن عثيمين (1/ 108).