“যে ব্যক্তি দু’টি ঠাণ্ডায় সালাত পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে।”
আবূ মূসা আল-আশ‘আরী রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন:
“যে ব্যক্তি দু’টি ঠাণ্ডায় সালাত পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে।”
«مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ»
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ঠান্ডার সময়ের সালাত আদায়ের ব্যাপারে গুরুত্বারোপ করেছেন, সালাত দুটি হচ্ছে: ফজর এবং আসর। এবং যে ব্যক্তি তা যথাযথভাবে আদায় করবে যেমন: ওয়াক্তের মধ্যে, জামা‘আতের সাথে ইত্যাদি, তার জন্য এটি জান্নাতে যাওয়ার কারণ হবে।
ফজর ও আসরের সালাতের ব্যাপারে যত্নবান হওয়ার ফযীলত, যেহেতু ফজর হচ্ছে তৃপ্তি সহকারে ঘুমের সময়, আর আসর হচ্ছে মানুষের কাজে ব্যস্ত থাকার সময়। যে ব্যক্তি এ দুটি সালাতের ব্যাপারে যত্নবান হল, সে অন্যান্য সালাতকে যথাযথভাবে সংরক্ষরনে যত্নবান হবে, এটাই স্বাভাবিক।
ফজর ও আসরের নামাজকে দুই ঠাণ্ডার সালাত বলা হয়; কেননা ফজরের সালাতে রয়েছে রাতের শীতলতা, আর আসরের সালাতে রয়েছে দিনের শীতলতা, যদিও তা গরমের সময়ে হয়, তবে তা আগের সময়ের (দুপুরের) চেয়ে হালকা হয়ে যায়। অথবা এর নামকরণ তাগলীব তথা আরবী প্রাধান্য রীতি অনুযায়ী হয়েছে, যেমন: বলা হয়: দুটি চাঁদ তথা সূর্য ও চন্দ্র।
সহীহ বুখারী (1/ 119) (574).
সহীহ মুসলিম (1/ 440) (635).
আরও ... (4)
نزهة المتقين.
لمجموعة من الباحثين (1/ 159).
شرح رياض الصالحين.
لابن عثيمين (2/ 187).
গ্রন্থসমূহে উদ্ধৃত
3 বইআরও ... (3)
- المنتقى من المتجر الرابح في ثواب العمل الصالح - المعتمدالمنتقى من المتجر الرابح في ثواب العمل الصالح“من صلى البردين دخل الجنة”.
- رياض الصالحينرياض الصالحين مع فوائد وهدايات - 1 «مَنْ صَلَّىٰ الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ».
- رياض الصالحينرياض الصالحين مع فوائد وهدايات - 5«مَن صلَّىٰ البَرْدَيْنِ دَخَلَ الجَنَّةَ».