Skip to content

“মহান আল্লাহ বলেন, খরচ কর, হে, আদম সন্তান ! আমিও খরচ করবো তোমার প্রতি।”

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“মহান আল্লাহ বলেন, খরচ কর, হে, আদম সন্তান ! আমিও খরচ করবো তোমার প্রতি।”

«قَالَ اللهُ: أَنْفِقْ يَا ابْنَ آدَمَ أُنْفِقْ عَلَيْكَ».

সহীহ বুখারী ও মুসলিম
সহীহ
ব্যাখ্যা

এ হাদীসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, আল্লাহ তাবারাকা ওয়াতা‘আলা বলেন, হে আদম সন্তান ! ‍তুমি খরচ করো (ওয়াজিব ও মুস্তাহাব খরচের মধ্য থেকে) আমিও তোমার রিযিকে প্রশস্ততা দান করব, তোমাকে এর বিনিময় দান করব এবং এতে তোমাকে বরকত দান করবো।

শব্দার্থ

....:

হাদীসের কতিপয় শিক্ষা

সদাকা ও আল্লাহর পথে ব্যয়ের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে।

বিভিন্ন কল্যাণকর কাজে ব্যয় করা রিযিকে বরকত লাভ, রিযিক বৃদ্ধি ও বান্দা যা ব্যয় করে, আল্লাহর কাছ থেকে তা ফেরত পাওয়ার অন্যতম কারণ।

এ হাদীসটি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর মহান রব আল্লাহ থেকে যা বর্ণনা করেছেন তার অন্তর্ভুক্ত। এ ধরনের হাদীসকে হাদীসে কুদসী বা হাদীসে ইলাহীও বলে। এর শব্দ ও অর্থ উভয় আল্লাহর পক্ষ থেকে; তবে এতে আল-কুরআনের বৈশিষ্ট্য নেই, যে সব বৈশিষ্ট্যের কারণে আল-কুরআন অন্য সব কিছু থেকে আলাদা, যেমন: আল-কুরআনের তিলাওয়াত ইবাদত, এর স্পর্শ করতে পবিত্রতার প্রয়োজন হয়, এর অনুরূপ কোন সূরা বা আয়াত রচনা করতে চ্যালেঞ্জ ঘোষণা, এর অলৌকিকতা, ইত্যাদি।

সম্পাদক

সহীহ বুখারী (7/ 62) (5352).

সহীহ মুসলিম (2/ 690) (993).

আরও ... (3)

شرح النووي على مسلم (7/ 79).

بهجة الناظرين شرح رياض الصالحين.

لسليم الهلالي (1/ 603).